ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মেসির চিত্রকর্ম তৈরি করে পরিচিতি, রোনালদো-নেইমাররা এখন গ্রাহক

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

প্রকাশ : ২৮ মার্চ ২০২০, ০৫:২২ পিএম
ছবি-সংগৃহীত

অস্ট্রিয়ান জুয়েলারি প্রতিষ্ঠান সরোভস্কির জগদ্বিখ্যাত ক্রিস্টাল দিয়ে ২০১০ সাল থেকে দৃষ্টি আকর্ষক সব ছবি তৈরি করছেন মাউরিসিও বেনিটেজ। কলম্বিয়ার নান্দনিক এই শিল্পী মিস্টার ব্লিং হিসেবে পরিচিত। নিজ শিল্পকর্ম এতটাই মনোহরভাবে উপস্থাপন করেন যে খোদ লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদো মতো মহাতারকারা তার ভক্ত।

২০১৩ সালে বার্সেলোনা প্রাণভোমরা মেসির সঙ্গে বেনিটেজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে।

নিজ হাতে তৈরি বার্সার জার্সিতে আর্জেন্টিনার অধিনায়কের একটি চিত্রকর্ম উপহার দেন মিস্টার ব্লিং। ছবিটির মূল্য ৩৪ মিলিয়ন পাউন্ড। এমনটাই দাবি করছিল বিশ্ব গণমাধ্যমগুলো।

এরপর হালের ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার থেকে শুরু করে ডিয়াগো ম্যারাডোনা, রোনালদিনহো থেকে ডেভিড বেকহ্যাম পর্যন্ত বিশ্ব ফুটবলের কিংবদন্তিরা তার তৈরি শিল্প কর্মের প্রশংসা করেছেন। শুধু তাই নয় তাকে ১৫ লাখ পাউন্ড পর্যন্ত সম্মানি দেয়া হয়েছে।

সম্প্রতি দ্য সানের সঙ্গে কথা বলেছেন বেনিটেজ। ইংল্যান্ডের এই পত্রিকাকে জানিয়েছেন, ফুটবলার হিসেবে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে নিয়ে প্রথম কাজটি করেছিলেন। রোনালদোর জন্য তিনটি কাজ করেছেন এই শিল্পী।

বর্তমানে সফল ব্যবসায়ী হলেও আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ফ্রিতেই চিত্রকর্মটি দিয়েছিলেন তিনি।

‘কলম্বিয়ার মেডেলিনে এসেছিলেন মেসি। ২০১৩ সালে ব্যাটেল অব স্টার্স নামে একটি চ্যারিটি ম্যাচে অংশ নেন তিনি।’ বলছিলেন বেনিটেজ।

‘চিত্রকর্মটি তার জন্য উপহার ছিল। কারণ আমি তাকে অনেক পছন্দ করি। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবেই তাকে সম্মান জানাই আমি। এতে ১ লাখ ৫০ হাজার ক্রিস্টাল ব্যবহার করা হয়েছিল। যা তৈরি করতে সময় লেগেছিল ১ মাস। মেসি আমাকে এটার জন্য কোনও অর্থ দেননি। তবে সেসময় সংবাদ প্রচারে করে বলা হয়েছিল এটার দাম ৫০ মিলিয়ন ডলার। এই সংবাদের পর থেকেই ফুটবল তারকাদের নজরে পড়ি আমি।’

মজার বিষয় হচ্ছে মেসির প্রতিদ্বন্দ্বী রোনালদো নিজ থেকেই মিস্টার ব্লিংয়ের গ্রাহক হয়েছেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই শিল্পীর সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনটি চিত্রকর্ম তৈরি করে মোটা অঙ্কের অর্থও পেয়েছেন পর্তুগাল দলপতির কাছ থেকে। যোগাযোগের মাধ্যম ছিল জুভেন্টাসে খেলা কলম্বিয়ান উইঙ্গার হুয়ান কুয়ার্ডাডো।

‘২০১৮ সালে হোয়াটসঅ্যাপে রোনালদো আমাকে ছবি তৈরি করতে বলেন। ছবিগুলো আমাকে পাঠিয়ে দেন তিনি। রোনালদো নিজেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন। সত্যি বলতে আমি বিশ্বাস করতে পারছিলাম না।’

নিজের দুটি ও পরিবারের একটি ছবি তৈরি করতে বেনিটেজের সঙ্গে যোগাযোগ করেন রোনালদো।

‘জুভেন্টাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে ওভার হেড কিকের একটি ছবি ছিল। যার উচ্চতা ছিল সাড়ে সাত ফুট। এতে প্রায় আড়াই লাখ ক্রিস্টাল ব্যবহার করেছিলাম। যতটুকু জানি পরিবারের সঙ্গে ছবিটি তার মায়ের বাসায় দেয়া হয়েছিল।’

আরেকটি মজাদার তথ্য হচ্ছে, ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় পোস্টার বয় নেইমার মিস্টার ব্লিংয়ের ইনস্টাগ্রামে ঢু মারতেন।

গেল বছর ব্রাজিল থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। নেইমারের সম্মানে একটি স্মারক তৈরি করতে ইচ্ছা প্রকাশ করা হয়। নেইমারের জন্য ক্রিস্টালের তৈরি একটি ফুটবল তৈরি করে আমি নিজেই সেখানে নিয়ে যাই।

সেসময় নেইমার আমাকে জানান, ইনস্টাগ্রামে আমার চিত্রকর্ম দেখেছেন আগে।

এসময় নেইমারে কাছ থেকে আলাদা অর্ডার পেয়ে যান বেনিটেজ।

‘বর্তমানে তার পরিবারের একটি ছবি নিয়ে কাজ করছি আমি। কয়েকদিনের মধ্যে সেটি সবার সামনে প্রকাশ করা হবে। যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি।’

ওয়াই/পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বল্প মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি
চলতি বছরের ২১ আগস্ট বাবার মৃত্যুর কারণে টাইগারদের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান আসেননি বাংলাদেশে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার ক্যারিয়ার শুরুর আগেই শেষ হয়ে যায়। তার আগে পারিবারিক কারণে ব্যাটিং পরামর্শকের পদ থেকে সরে দাঁড়ান সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান নেইল ম্যাকেঞ্জি। তাই দীর্ঘ সময় ধরে ব্যাটিং কোচের পদ শূন্য পড়ে আছে। যদিও এই সময়টায় কোনো আন্তর্জাতিক ম্যাচে খেলেনি বাংলাদেশ। দীর্ঘ ১০ মাসের বিরতি কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ আসছে বাংলাদেশ সফরে। রয়েছে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ। তাই এই কম সময়ে দীর্ঘ মেয়াদী কোচ নিয়োগ না দিয়ে বিসিবি হাঁটছে স্বল্প মেয়াদের দিকে। আপাতত তাই শুধু জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও মার্চে নিউজিল্যান্ড সিরিজের জন্য কোচ নিয়োগ দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্বল্প মেয়াদে টাইগারদের ব্যাটিং কোচ নিয়োগের ব্যপারে বিসিবির ক্রিকেট অপারেশন্স আকরাম খান সংবাদ মাধ্যমকে, ‘আমরা দীর্ঘ মেয়াদের জন্যই চেষ্টা করছি। এখানে কিছু বিষয় আছে। কোভিড-১৯ আছে তাছাড়া এখানে অনেক দিন থাকতে চায় না। আমরা আলাপ করছি। আশা করি দুই এক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে।’ এই ক্ষেত্রে বিসিবি'র পছন্দের তালিকায় সাবেক ইংলিশ ক্রিকেটার জন লুইস। উইন্ডিজরা সফরে আসার আগেই লুইসের ঢাকা আসার কথাও রয়েছে। এমআর/
স্বল্প মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি
সিডনি টেস্টের আগে ভারতীয় দলে দুঃসংবাদ
একের পর এক পেসার বাদ পড়ছেন দল থেকে। প্রথমে মোহাম্মদ শামি এরপর উমেশ যাদব। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি রয়েছে আরও দুই টেস্ট। তার আগে উমেশের বাদ পড়া নিশ্চিতভাবেই ভোগাবে সফরকারীদের। উমেশ চোটে পড়েন মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে। দ্বিতীয় ইনিংসের ৩.৩ ওভারের মাথায় ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার আগে নেন জো বার্নসের উইকেট। যদিও প্রথম ইনিংসে ১২ ওভার করেও পাননি কোনো উইকেট। উমেশের বাদ পড়াতে সফরকারীদের বোলিং আক্রমণ অনেকটা অভিজ্ঞতা শূন্য হয়ে পড়েছে। বাকি রয়েছেন কেবল অভিজ্ঞ জাসপ্রিত বুমরাহ। বুমরাহকে অনেক অভিজ্ঞ বললেও ভুল হবে, খেলেছেন মাত্র ১৬টি টেস্ট। প্রথম ম্যাচে চোটে ছিটকে পড়া শামীর জায়গায় দ্বিতীয় ম্যাচে অভিষেক হয়েছে মোহাম্মদ সিরাজের। এখন উমেশের বিদায়ে দলে যোগ করা হয়েছে নবদিপ সাইনি, শার্দুল ঠাকুরকে ও নেট বোলার হিসেবে দলের সঙ্গে থাকা টি নটরাজনকেও। আগামী ৭ জানুয়ারি বৃহস্পতিবার তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সিডনিতে। এরপর ১৫ জানুয়ারি থেকে ব্রিজবেনে শুরু সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। এর আগে অনুষ্ঠিত হওয়া দুই টেস্টের ১টি ভারত ও ১টি অস্ট্রেলিয়া জিতেছে। এমআর/
সিডনি টেস্টের আগে ভারতীয় দলে দুঃসংবাদ
এফএসি সনদ পেলেন বাফুফের প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার
এএফসি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেটের (এফএসি) ষষ্ঠ সংস্করণ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার। তাই এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাকে সনদপত্র প্রদান করেছে। এক বিজ্ঞপ্তিতে বাফুফে বিষয়টি জানিয়েছে। এএফসি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেট (এফএসি) ফুটবলের নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতা বিকাশে সহায়তা করার জন্য পরিকল্পনা তৈরি করেছে। যা ভবিষ্যতে এএফসি সদস্য সংস্থাগুলোর অভিজ্ঞ সংগঠক তৈরিতে সহায়তা করবে।  পরীক্ষার্থীরা নয় মাসের প্রোগ্রামে তিনটি ত্রৈমাসিক সেশনের সরাসরি সেমিনার এবং নয় মাস অনলাইনে কোর্স সম্পন্ন করে। ইংরেজি ভাষায় সম্পন্ন হওয়া পুরো সেশন মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে।  এফএসির বিশেষ এই প্রোগ্রামে সাতটি মূল মডিউল রয়েছে যা শিক্ষার্থীদের সর্বাধিক যুগোপযোগী ফুটবল পরিচালনা কৌশল এবং প্রশাসনের সেরা অনুশীলন নিশ্চিত করার জন্য সাজানো হয়েছে।  এই মূল মডিউলগুলি হলো: বিশ্ব ফুটবলের সংগঠন, ফুটবলে কৌশলগত পরিচালনা, ফুটবলে আর্থিক ব্যবস্থাপনার ব্যবস্থা, ফুটবলে ইনকাম জেনারেশন, মিডিয়া এবং যোগাযোগ, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং অপারেশনাল/ফুটবল পরিচালনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক এবং বাফুফের সংশ্লিষ্টরা ইমরান হোসেন তুষারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছে। ওয়াই
এফএসি সনদ পেলেন বাফুফের প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার
ম্যানসিটির পর এবার ভেস্তে গেল টটেনহ্যামের ম্যাচও
ইংল্যান্ডে ৫০ হাজারের বেশি মানুষ করোনায়ভাইরাসে শনাক্ত হওয়ার সংবাদ আসার পরই টটেনহ্যাম ও ফুলহ্যামের ম্যাচটি পণ্ড হলো।  বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় (বাংলাদেশ সময় রাত দুইটায়) ম্যাচটি লন্ডনের টটেনহাম হটসপার স্টেডিয়ামে বসার কথা ছিল। ম্যাচের আগেই স্পার্সদের কোচ হোসে মরিনহো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন মাঠে বল গড়ানো নিয়ে অনিশ্চয়তার কথা। শেষ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এক বিবৃতিতে টটেনহ্যাম পক্ষ থেকে জানানো হয়, ঘরের মাঠে ফুলহ্যামের বিপক্ষে হতে চলা ম্যাচটি স্থগিত করা হয়েছে। ক্লাবটি আরও জানায়, ফুলহ্যাম দলের একাধিক খেলোয়াড় ও স্টাফ করোনায় আক্রান্ত হয়েছে। তাদের অনুরোধে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। আগের দিন একই কারণে ম্যানচেস্টার সিটি ও এভারটনের ম্যাচটিও মাঠে গড়ায়নি। এই ম্যাচগুলো কবে গড়াবে, সেটি জানার জন্য ভক্তদের চেয়ে থাকতে হবে ইংলিশ লিগের পরবর্তী ঘোষণার দিকে। ওয়াই
ম্যানসিটির পর এবার ভেস্তে গেল টটেনহ্যামের ম্যাচও
বছরের শেষ ম্যাচ লিভারপুলের ড্র
ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের শেষ ম্যাচ লিভারপুল ও নিউক্যাসল ইউনাইটেডের ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। এ হারের মধ্য দিয়ে টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারাল ইয়ুর্গেন ক্লপের দল।   বুধবার প্রতিপক্ষের মাঠে বল দখলে বর্তমান চ্যাম্পিয়নরা একচেটিয়া আধিপত্য করলেও শুরুতে আক্রমণে খুব একটা সুবিধা করতে পারছিল না। তবে উভয় দল একাধিক গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত গোল শূন্য ড্র হয় ম্যাচটি।  ১৬ ম্যাচে নয় জয় ও ছয় ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে নিউক্যাসল। ওয়াই
বছরের শেষ ম্যাচ লিভারপুলের ড্র
আরও পড়ুন
রাতে মাঠে নামবে মেসিবিহীন বার্সা
বার্সা ছাড়লে সেরা উপায়েই বিদায় নিবো: মেসি
এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের মালিক এখন মেসি
মৌসুমের প্রথম হার দেখলো রোনালদোর জুভেন্টাস