ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্ট, মুছেও রক্ষা পাচ্ছেন না পাকিস্তানি তারকা পেসার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৭:২৬ পিএম
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়ম নেওয়াজ ও পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহ। ফাইল ছবি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মাঠে নামার আগেই বড়সড় বিতর্কে জড়িয়ে পড়েছেন নাসিম শাহ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়ম নেওয়াজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করে বিপাকে পড়ে গেছেন পাকিস্তানের এই তারকা পেসার। তাকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ঘটনার সূত্রপাত পিএসএল ২০২৬-এর উদ্বোধনী দিনে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের কন্যা মারিয়ম নেওয়াজ। সেখানে তাকে রাজকীয় অভ্যর্থনা জানান পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। সেই মুহূর্তের একটি ভিডিও পিসিবির অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হলে সেটি রি-টুইট করেন নাসিম শাহ।

রি-টুইটে পাকিস্তানি পেসার লিখেন, ‘কেন তাকে লর্ডসের রানির মতো আপ্যায়ন করা হচ্ছে?’

আরও পড়ুন

পোস্টটি করার কয়েক মিনিটের মধ্যেই আবার সেটি মুছে ফেলা হয়। এর কিছুক্ষণ পর নাসিম শাহ আরেকটি পোস্টে দাবি করেন যে, তার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল এবং তিনি মাত্রই তা পুনরুদ্ধার করেছেন। তবে, তার এই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি পিসিবি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, নাসিম শাহ তার কেন্দ্রীয় চুক্তির শর্ত এবং বোর্ডের মিডিয়া নীতিমালা লঙ্ঘন করেছেন। ধারণা করা হচ্ছে, পিসিবির আচরণবিধির ২.২৩ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যেখানে বোর্ড বা কোনো অফিশিয়াল সম্পর্কে জনসমক্ষে নেতিবাচক মন্তব্য করা নিষিদ্ধ। এর আগে, একই ধরনের রাজনৈতিক মত প্রকাশের দায়ে অলরাউন্ডার আমির জামালকে বড় অঙ্কের জরিমানা করেছিল পিসিবি।

পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নাসিম শাহর বক্তব্য সরাসরি শোনার পরই তার বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আজই পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে পাকিস্তানের এই তারকা পেসারের।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতকে হটিয়ে সিংহাসন দখল করল ইংল্যান্ড
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখল নিয়েছে ইংল্যান্ড। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারানোর পর র‍্যাঙ্কিংয়ে এই পরিবর্তন এসেছে। দুইয়ে থাকা ভারতের রেটিং পয়েন্টও অবশ্য ইংল্যান্ডের সমান। দুই দলেরই রেটিং পয়েন্ট ২৬৯। ভারতের মোট পয়েন্ট ৬৪ ম্যাচে ১৭,২০১ আর ইংল্যান্ডের ৪১ ম্যাচে ১১,০২১। ম্যাচপ্রতি গড় রেটিংয়ে সামান্য এগিয়ে থাকায় ইংল্যান্ড শীর্ষে উঠেছে। চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বার শীর্ষে উঠল ইংল্যান্ড। গত জুলাইয়ে ভারতকে ৪-০ ব্যবধানে হারিয়ে শীর্ষে উঠেছিল দলটি। এরপর অবশ্য ভারত সেটা কেড়ে নিতে খুব বেশি সময় নেয়নি। একই মাসে হওয়া জিম্বাবুয়ে সিরিজেই ভারত শীর্ষস্থান পুনরুদ্ধার করে। এবার সেই এক নম্বর জায়গা আবার ইংল্যান্ডের দখলে। হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন ইংল্যান্ড এখন দুর্দান্ত ছন্দে রয়েছে। অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২৬টি টি-টুয়েন্টির ২৩টিতেই জয় পেয়েছেন ব্রুক। শনিবারের ম্যাচটি ছিল টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের টানা ১৫তম জয়। বিপরীতে নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে শুরুটা ভালো হয়নি ভারতের। তিনি অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ২-০ এবং ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে হারে ভারত। তবে পরের দুই সিরিজে ঘুরে দাঁড়িয়েছে তারা। যদিও দুটি দলই সেই অর্থে শক্তিশালী প্রতিপক্ষ ছিল না, জিম্বাবুয়ে ও আফগানিস্তান। ভারতের পরের অভিযান এশিয়ান গেমস। হালনাগাদ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ড, ভারতের পর অবস্থান অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বাংলাদেশ ২২৪ রেটিং পয়েন্ট নিয়ে আছে আট নম্বরে। আরটিভি/এসআর
ভারতকে হটিয়ে সিংহাসন দখল করল ইংল্যান্ড
ভারতের বিপক্ষে আরও একবার করুণ পরাজয় জ্যোতিদের, সোনা জেতা হলো না বাংলাদেশের
কিছুদিন আগেই এশিয়া কাপে সেমিফাইনালে ভারতের কাছে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ নারী দল। তবে জ্যোতিরা সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছিল এশিয়ান কাপের সেমিতে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি লাল-সবুজের প্রতিনিধিরা। বিপরীতে ভারতের বিপক্ষে আরও একবার লজ্জার হার সঙ্গী হলো বাংলাদেশের মেয়েদের। সেই সঙ্গে এশিয়ান গেমসের ফাইনাল নিশ্চিত হয়েছে ভারতের। রোববার (২০ সেপ্টেম্বর) আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৯৫ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল ভারত। জবাব দিতে নেমে মাত্র ৮১ রানেই গুটিয়ে যায় জ্যোতি-শারমিনরা। এতে ১১৪ রানের বড় জয়ে এশিয়ান গেমসের ফাইনাল নিশ্চিত করে ভারত। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন ওপেনার দিলারা আক্তার। এ ছাড়া শারমিন আক্তার ১০ রান ও ১২ রান করেছেন সুলতানা খাতুন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশকে চাপে রেখেছিলেন ভারতের দুই ওপেনার। স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মার উদ্বোধনী জুটিই দলকে এনে দেয় ৭২ রান। জুটি ভাঙেন নাহিদা আক্তার। যদিও ততক্ষণে পাওয়ারপ্লে কাজে লাগিয়ে ৭২ রান জড়ো করে ফেলেছে ভারত। শুরুর এই ছন্দ ধরে রেখে দ্রুত গতিতে রান তুলতে থাকে ভারত। বিশেষ করে আরেক ওপেনার শেফালি এক প্রান্ত আগলে রাখলে ভারতকে দুশ্চিন্তায়ই পড়তে হয়নি। ১৯ বলে ৩৭ রান করে স্মৃতি বিদায় নিলে গুনালান কমলিনিকেও শিকার করে বাংলাদেশ। ১০ বলে ৩ রান করে তিনি শিকার হন সানজিদা আক্তার মেঘলার। এরপর হারমানপ্রীত কৌরকে নিয়ে আবারও বাঘিনীদের ওপর চেপে বসেন শেফালি। হারম্রানপ্রীত অল্পের জন্য অর্ধশতক হাতছাড়া করেন। ৩৩ বলে ৪০ রান করার পথে হাঁকান ছয়টি চার। তাকে শিকার করেন রাবেয়া খান। ইনিংসের শেষদিকে রিচা ঘোষকে সাজঘরে ফেরান মারুফা আক্তার। শেফালি অবশ্য সেঞ্চিরু পূর্ণ করেন, যা এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্টে প্রথম সেঞ্চুরি। তার সেঞ্চুরির সাথে সাথেই পূর্ণ হয় ভারতের ইনিংস। ৪৯ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন তিনটি চার ও নয়টি ছক্কা হাঁকানো এই ব্যাটার। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৯৫ রান। আরটিভি/এসআর
ভারতের বিপক্ষে আরও একবার করুণ পরাজয় জ্যোতিদের, সোনা জেতা হলো না বাংলাদেশের
শেফালি ভার্মার দুর্দান্ত সেঞ্চুরি, বাংলাদেশকে পাহাড় সমান লক্ষ্য দিলো ভারত
এশিয়া কাপের পর এবার এশিয়ান গেমসের সেমিফাইনালেও বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে শক্তিশালী ভারত। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে শেফালি ভার্মার সেঞ্চুরিতে টাইগ্রেসকে পাহাড় সমান ১৯৬ রানের লক্ষ্য দিয়েছে ভারত। রোববার (২০ সেপ্টেম্বর) জাপানের আইচি প্রিফেকচারে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই বাংলাদেশকে চাপে রেখেছিলেন ভারতের দুই ওপেনার। স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মার উদ্বোধনী জুটিই দলকে এনে দেয় ৭২ রান। জুটি ভাঙেন নাহিদা আক্তার। যদিও ততক্ষণে পাওয়ারপ্লে কাজে লাগিয়ে ৭২ রান জড়ো করে ফেলেছে ভারত। শুরুর এই ছন্দ ধরে রেখে দ্রুত গতিতে রান তুলতে থাকে ভারত। বিশেষ করে আরেক ওপেনার শেফালি এক প্রান্ত আগলে রাখলে ভারতকে দুশ্চিন্তায়ই পড়তে হয়নি। ১৯ বলে ৩৭ রান করে স্মৃতি বিদায় নিলে গুনালান কমলিনিকেও শিকার করে বাংলাদেশ। ১০ বলে ৩ রান করে তিনি শিকার হন সানজিদা আক্তার মেঘলার। এরপর হারমানপ্রীত কৌরকে নিয়ে আবারও বাঘিনীদের ওপর চেপে বসেন শেফালি। হারম্রানপ্রীত অল্পের জন্য অর্ধশতক হাতছাড়া করেন।  ৩৩ বলে ৪০ রান করার পথে হাঁকান ছয়টি চার। তাকে শিকার করেন রাবেয়া খান। ইনিংসের শেষদিকে রিচা ঘোষকে সাজঘরে ফেরান মারুফা আক্তার। শেফালি অবশ্য সেঞ্চিরু পূর্ণ করেন, যা এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্টে প্রথম সেঞ্চুরি।  তার সেঞ্চুরির সাথে সাথেই পূর্ণ হয় ভারতের ইনিংস। ৪৯ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন তিনটি চার ও নয়টি ছক্কা হাঁকানো এই ব্যাটার। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৯৫ রান।  আরটিভি/এসআর
শেফালি ভার্মার দুর্দান্ত সেঞ্চুরি, বাংলাদেশকে পাহাড় সমান লক্ষ্য দিলো ভারত
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত
প্রায় দেড় মাস পর আজ (রোববার) হোম ক্রিকেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা। এই বৈঠকে দেশের ক্রিকেটের বেশ কিছু নীতি-নির্ধারণী ও ভবিষ্যতের বড় সিদ্ধান্ত আসতে পারে।  বিসিবির সংশ্লিষ্ট পরিচালকদের সূত্রে জানা গেছে, আজকের এজেন্ডায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাচ্ছে। বিশেষ করে জাতীয় দলের নেতৃত্ব, ঘরোয়া ক্রিকেটের নতুন ক্যালেন্ডার এবং বিপিএলের ভবিষ্যৎ নিয়ে আজকের সভাকে ঘিরে পুরো ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে তীব্র কৌতুহল। এক নজরে আলোচনার শীর্ষ বিষয়সমূহ নতুন টি-টোয়েন্টি অধিনায়ক: জাতীয় টি-টোয়েন্টি দলের পরবর্তী অধিনায়ক হিসেবে কার কাঁধে দায়িত্ব উঠছে, তা নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিপিএলের বদলে নতুন টুর্নামেন্ট: চলতি বছরে বিপিএল আয়োজনের সিদ্ধান্ত পাল্টানোয় বিসিবির নিজস্ব ব্যবস্থাপনায় নতুন একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। আজকের টেবিলে সেই প্রতিযোগিতার ভেন্যু, দল ও ফ্র্যাঞ্চাইজি কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। নারী ক্রিকেটের উন্নয়ন: নারী ক্রিকেট দলের সার্বিক অগ্রগতি, ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সিরিজ ও কোচিং স্টাফ নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে। ঘরোয়া সূচি চূড়ান্তকরণ: আগামী মরশুমের জন্য দেশের ঘরোয়া ক্রিকেটের সকল টুর্নামেন্টের নতুন ক্যালেন্ডার ও সূচি অনুমোদন দেবেন পরিচালকরা। নির্ধারিত সময়ে বিপিএল না হওয়ায় বোর্ডের নিজস্ব উদ্যোগে দ্রুত সময়ের মধ্যে একটি জমকালো টি-টোয়েন্টি লিগ মাঠে নামানো সম্ভব কি না, তা নিয়ে আজ বোর্ড পরিচালকদের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।  আরটিভি/এসআর
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত
সেমিফাইনালে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। কোনো ম্যাচ না খেলেই সেমিফাইনালে পা রেখেছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনাল বৃষ্টিতে ভেসে যাওয়ায় চীনের চেয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় শেষ চারের টিকিট হাতে পেয়েছে তারা।  অন্যদিকে কোয়ার্টার ফাইনালে আয়োজক জাপানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শেষ চারের টিকিট কেটেছে ভারত। পরিসংখ্যানে বেশ এগিয়ে ভারত। দুই দলের টি-টোয়েন্টি লড়াইয়ে ভারতের দাপট দীর্ঘদিনের। বাংলাদেশের বিপক্ষে ২৫ ম্যাচের ২২টিতেই জিতেছে ভারত। সর্বশেষ ২০২৩ সালে জিতেছিল বাংলাদেশ। আজকের সেমিফাইনাল বাংলাদেশের জন্য এক অর্থে প্রতিশোধের মিশন। এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে বিদায় নেন জ্যোতিরা। ভারতের করা ১৪৯ রানের জবাবে ১০৯ রানে অলআউট হয় বাংলাদেশ। ভারতের বিপক্ষে আরও একটি ম্যাচের আগে অনুমিতভাবেই আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার বিষয়টি। ভারত একাদশ: স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, ভারতী ফুলমালি, হারমানপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটকিপার), গুনালান কামালিনি, দীপ্তি শর্মা, শ্রেয়াঙ্কা পাতিল, শ্রী চরানি, নন্দনী শর্মা, ক্রান্তি গৌড় বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), স্বর্না আক্তার, শারমিন আক্তার, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান, নাহিদা আক্তার, মারুফা আক্তার, সুলতানা খাতুন আরটিভি/এসআর  
সেমিফাইনালে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আরও পড়ুন
ভারতের যুদ্ধজাহাজে পাকিস্তানি জাহাজের ধাক্কা, অতঃপর...
চট্টগ্রামে বিদেশি চক্রের গোপন আস্তানা, চীনা ও পাকিস্তানিসহ ৬৩ জন ধরা
সৌদি-তুরস্ক-পাকিস্তানের জোটে বাংলাদেশের যাওয়া প্রসঙ্গে জামায়াত আমিরের পোস্ট
আমার আর বোধ হয় চাকরি করা হলো না, ফেসবুকে এসপির আবেগঘন পোস্ট