ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

কাউন্টিতে ফিরেই ৪ উইকেট নিলেন হাসান মাহমুদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পিএম
হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত

কাউন্টি ক্রিকেটে ফেরার ম্যাচের প্রথম ইনিংসেই ৪ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। তার দুর্দান্ত বোলিংয়ে ২১৭ রানে অলআউট হয়েছে ওরচেস্টারশায়ার। ফলে প্রথম ইনিংসে ২১ রানের লিড পেয়েছে কেন্ট।

কদিন আগেই অস্ট্রেলিয়ার মাটিতে বাজিমাত করেছেন হাসান। ডারউইন টেস্টের প্রথম ইনিংসেই নিয়েছিলেন ৬ উইকেট। পুরো ম্যাচে ৯ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরাও। এমন পারফরম্যান্সের পর ওরচেস্টাশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে কাউন্টি ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশের পেসার।

প্রথম ইনিংসের শেষ বিকেলে কেন্টকে উইকেট এনে দিয়েছিলেন হাসান। অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে জেইক লিবিকে বোল্ড করেন তিনি। পরের বলে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রেহান এদাভালাথকে। দ্বিতীয় দিনেও দুর্দান্ত ছিলেন ডানহাতি এই পেসার।

হাসানের অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে বোল্ড হয়েছেন ম্যাথু ওয়েট। ২৯ বলে ১৫ রানের বেশি করতে পারেননি ডানহাতি এই ব্যাটার।

শেষ ব্যাটার হিসেবে অ্যাডাম ফিঞ্চকে ফেরান বাংলাদেশের তারকা পেসার। দুর্দান্ত ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন হাসান। ৬৮ রানে ৪ উইকেট নিয়ে কেন্টের সেরা বোলারও তিনিই। হাসানের পাশাপাশি কেন্টের হয়ে ম্যাট মিলনেস তিনটি ও কেইথ ডডজিওন নিয়েছেন দুইটি উইকেট।

হাসানের ওমন বোলিংয়েই প্রথম ইনিংসে ২৩৮ রানে অল আউট হওয়ার পরও লিড পেয়েছে কেন্ট। ওরচেস্টারশায়ারের হয়ে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেলেছেন ড্যানিয়েল লেটগান। এ ছাড়া অ্যাডাম হুস পঞ্চাশ রান করেছেন।

বাকিদের মধ্যে কেউই আর ২০ রান ছুঁতে পারেননি। কেন্টের চেয়ে ২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে ওরচেস্টারশায়ার।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ
বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ নারী দলকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২ থেকে ১৬ অক্টোবর পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ত্রিদেশীয় সিরিজ।  বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই সূচি প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ত্রিদেশীয় সিরিজে তিনটি দলই একে অপরের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ, লিগ পর্বে প্রতিটি দলের ম্যাচ হবে মোট ছয়টি। লিগ শেষে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ২৯ সেপ্টেম্বর পাকিস্তানে পা রাখবে। সিরিজের আগে ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে তিন দলই অনুশীলন করবে। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে এটিই হবে মেয়েদের প্রথম কোনো বহুজাতিক সিরিজ। ২০২৫ সালের নভেম্বরে দীর্ঘ ১৭ বছর পর দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ওয়ানডে সিরিজ দিয়ে ভেন্যুটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছিল।  উল্লেখ্য, এসিসি অনূর্ধ্ব-১৯ প্রমীলা এশিয়া কাপ ও আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তিন দলের কাছেই ভীষণ গুরুত্ব পাচ্ছে এই সিরিজ। প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়। একনজরে বাংলাদেশের ম্যাচের সূচি ২ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ৫ অক্টোবর - শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ৬ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ৮ অক্টোবর - বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ১১ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ১৪ অক্টোবর - শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ফাইনাল- ১৬ অক্টোবর। আরটিভি/এসআর  
পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ
সাইফউদ্দিনের ইনজুরিতে কপাল খুলল আলিসের
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার বদলি হিসেবে আলিস আল ইসলামকে দলে নিয়েছে বাংলাদেশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে সাইফউদ্দিনের বিকল্প হিসেবে আলিস আল ইসলামের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  সবশেষ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সিরিজ খেলেছেন আলিস। সেই সিরিজের পারফরম্যান্সের কারণেই সুযোগ পেয়েছেন আলিস।  এর আগে ১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করতে গিয়ে ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। এরপর শারীরিক পরীক্ষা ও এমআরআই করানো হলে তার চোট ধরা পড়ে। বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, সাইফউদ্দিনের সুস্থ হয়ে উঠতে প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এর ফলে বলাই যায় পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তিনি। বিসিবির এই ফিজিও সাইফউদ্দিনের চোট নিয়ে বলেছেন, ১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানান সাইফউদ্দিন। শারীরিক পরীক্ষা ও এমআরআইয়ের পর চোটটি নিশ্চিত হয়েছে। সুস্থ হয়ে উঠতে তার প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রয়োজন হবে। আরটিভি/এসআর  
সাইফউদ্দিনের ইনজুরিতে কপাল খুলল আলিসের
মিরাজকে টপকে দুইয়ে রাজা
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন অধিনায়ক সিকান্দার রাজা। যার স্বীকৃতি স্বরূপ মিরাজকে টপকে ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠেছেন এই রোডেশিয়ান অলরাউন্ডার। বুধবার (২৩ সেপ্টেম্বর) আইসিসির প্রকাশিত তথ্য অনুসারে রাজার রেটিং এখন ২৭৬। ৩৩৭ রেটিং নিয়ে শীর্ষে আছেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রাজা। শেষ দুই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৪৫ ও অপরাজিত ৮১ রান। সিরিজের শেষ ম্যাচে বল হাতেও নেন দুটি উইকেট।  ব্যাটিংয়ের এই ধারাবাহিকতায় ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও পাঁচ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠেছেন তিনি। বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন অস্ট্রেলিয়ার নাথান এলিস।  জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি এই পেসার ওয়ানডে বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠেছেন। সিরিজের শেষ দুই ম্যাচে চার উইকেট নেওয়ার আগে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে পাঁচ উইকেটের দেখা পেয়েছিলেন এলিস।  অস্ট্রেলিয়ার জয়ের আরেক নায়ক জশ ইংলিসও ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠেছেন। শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেন তিনি, যা এই সংস্করণে তার দ্বিতীয় শতক। পরিবর্তন এসেছে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের সাফল্যের পর জাপানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতেও ম্যাচসেরা হন শ্রেয়াস আইয়ার। সব মিলিয়ে সাত ধাপ এগিয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ২২ নম্বরে উঠেছেন ভারতের অধিনায়ক। আরটিভি/এসআর  
মিরাজকে টপকে দুইয়ে রাজা
এশিয়ান গেমসে ফাইনালই লিটনের বড় লক্ষ্য
এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্যটা পরিষ্কার করে দিয়েছেন অধিনায়ক লিটন দাস। ম্যাচ ধরে এগোলেও শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নেওয়াই দলের প্রধান লক্ষ্য। আর ফাইনালে উঠতে পারলে সোনার পদকের জন্য লড়াইয়ের সুযোগ তৈরি হবে বলে মনে করেন তিনি।
এশিয়ান গেমসে ফাইনালই লিটনের বড় লক্ষ্য
সর্বোচ্চ ডাক খাওয়ার রেকর্ড গড়লেন অভিষেক
টি-টোয়েন্টিতে ব্যাট হাতে দারুণ সব রেকর্ড গড়লেও এবার অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের মালিক হলেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। জাপানের বিপক্ষে মাত্র ৫ ওভারের ম্যাচে গোল্ডেন ডাক নিয়ে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার।
সর্বোচ্চ ডাক খাওয়ার রেকর্ড গড়লেন অভিষেক
আরও পড়ুন
মাইলফলকের দ্বারপ্রান্তে বাংলাদেশের দুই পেসার হাসান ও এবাদত
অস্ট্রেলিয়া বধের রহস্য ফাঁস করলেন হাসান মাহমুদ
শুরুতেই অস্ট্রেলিয়া শিবিরে হাসানের আঘাত
লোডশেডিংয়ে আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎ মন্ত্রী