ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ডোমেস্টিক রুফটপ সোলার প্রকল্পের উদ্বোধন করলেন জ্বালানিমন্ত্রী

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পিএম
জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: আরটিভি

ময়মনসিংহের ভালুকায় আবাসিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে ডোমেস্টিক রুফটপ সোলার (ডিটিআরএস) কর্মসূচির উদ্বোধন করেছেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভালুকা উপজেলা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী।

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ও বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এর অংশ হিসেবে স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বাড়িতে ২০ কিলোওয়াট পিক এবং স্থানীয় বাসিন্দা মো. সোহেল রানার বাড়িতে ৫ কিলোওয়াট পিক সক্ষমতার সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ। এ সময় ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেনসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে আবাসিক ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা হবে, যা নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে ভূমিকা রাখবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়র আটক
রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. আতিয়ার রহমান হাবুকে (৫৫) আটক করেছে পুলিশ।
রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়র আটক
এমপির বাড়ির কাছে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২
চট্টগ্রামের আনোয়ারায় চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাড়ির অদূরে হেলমেট ও মুখোশ পরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
এমপির বাড়ির কাছে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে ছাড়াতে এমপির সুপারিশের অভিযোগ
মানিকগঞ্জের সিংগাইরে নাশকতার অভিযোগে আটক জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর সুপারিশে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলামের বিরুদ্ধে।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে ছাড়াতে এমপির সুপারিশের অভিযোগ
বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ
বাগেরহাটে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ এবং মহাসড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এছাড়া পৃথক ঘটনায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) চেয়ারম্যান আমির হামজা সাথিল ও জেলা বিএনপির নেতা অধ্যাপক হাদিউজ্জামান হীরুর বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে। 
বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ
রাঙামাটিতে জমি নিয়ে বিরোধের জেরে পেঁপের বাগান ধ্বংসের অভিযোগ
রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকার ১ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর পোস্টের পাশে একই জমি নিয়ে আবু সাহেদ ও ফজিলাতুন্নেছা পরিবারের মধ্যে পাল্টাপাল্টি দাবির জেরে উত্তেজনা বিরাজ করছে।
রাঙামাটিতে জমি নিয়ে বিরোধের জেরে পেঁপের বাগান ধ্বংসের অভিযোগ
আরও পড়ুন
ট্রেন-বাস ও ইউপি কার্যালয়ে আগুন দিয়ে নিষিদ্ধ আ.লীগের নাশকতা
এবার ময়মনসিংহে সাবেক দুই এমপির বাড়িতে অগ্নিসংযোগ, চার উপজেলায় নাশকতা
শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ৩৯ কারখানা বন্ধ
ময়মনসিংহের নতুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম