ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে ত্রিদেশীয় ও চারজাতি সিরিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটের সূচিতে আবারও বাড়তে পারে বহুদলীয় সিরিজের সংখ্যা। ত্রিদেশীয় ও চারজাতি সিরিজ ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ‘ক্রিকবাজ’-এর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

একসময় আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিতই আয়োজন করা হতো ত্রিদেশীয় ও চারজাতি সিরিজ। তবে সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপক্ষীয় সিরিজের আধিপত্যে এ ধরনের আয়োজন অনেকটাই কমে গেছে। ভারতের মতো শীর্ষ দলও দীর্ঘদিন ধরে ত্রিদেশীয় সিরিজে অংশ নেয়নি। ২০১৮ সালের ফেব্রুয়ারি-মার্চে সর্বশেষ এমন সিরিজ খেলেছিল ভারত।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন অনেক ক্রিকেট বোর্ডের জন্য আগের তুলনায় কম আর্থিকভাবে লাভজনক হয়ে উঠছে। পাশাপাশি দর্শকদের আগ্রহ ধরে রাখাও কঠিন হচ্ছে। এ কারণে একাধিক দলকে নিয়ে আয়োজিত সিরিজকে তুলনামূলকভাবে বেশি আকর্ষণীয় ও বাণিজ্যিকভাবে লাভজনক মনে করা হচ্ছে।

বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে ত্রিদেশীয় সিরিজের সংখ্যা খুবই কম। ২০২৬ সালে নামিবিয়ায় দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও স্বাগতিক নামিবিয়াকে নিয়ে একটি টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হচ্ছে। সিরিজটির ফাইনাল হওয়ার কথা ৬ সেপ্টেম্বর।

ওয়ানডেতেও বহুদলীয় সিরিজের চিত্র প্রায় একই। ২০১৯ বিশ্বকাপের পর পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে মাত্র একটি ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও পাকিস্তানকে নিয়ে আয়োজিত হয়েছিল সেই সিরিজ।

আইসিসির পরিকল্পনা বাস্তবায়িত হলে ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটের সূচিতে নিয়মিত দেখা যেতে পারে ত্রিদেশীয় কিংবা চারজাতি সিরিজ। এতে ক্রিকেট বোর্ডগুলোর বাণিজ্যিক সুবিধা বাড়ার পাশাপাশি দর্শকদের জন্যও একসঙ্গে একাধিক শীর্ষ দলের লড়াই দেখার সুযোগ তৈরি হবে।

তবে আইসিসির এই পরিকল্পনা এখনো আলোচনার পর্যায়েই রয়েছে। শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হলে আন্তর্জাতিক ক্রিকেটের সূচিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইমার্জিং নেশনস ট্রফি / জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশের মেয়েরা
আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে পাকিস্তানের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। জিম্বাবুয়েকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারাল তারা।  শুক্রবার (১৩ নভেম্বর) শুরুতে ব্যাট করতে নেমে ১৩১ রান করে জিম্বাবুয়ে। জবাবে ১৫ বল ও ৯ উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ। এদিন রান তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ নারী দল। উদ্বোধনী জুটিতে দিলারা আক্তার ও সাথী রানি মিলে তোলেন ১০৪ রান। তাতেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় টাইগ্রেসরা। কিন্তু জয় নিয়ে ফিরতে পারেননি সাথী। ৪৩ বলে ৪৫ রান করেন সাজঘরের পথ ধরেন এই বাংলাদেশি ওপেনার। পরের উইকেটে খেলতে নামা শারমিন আক্তারকে নিয়ে জয় নিশ্চিত করেন দিলারা। ফিফটির পর ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। আর ৬ রানে অপরাজিত থাকেন শারমিন। এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক জোসেফিনে এনকোমো। ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে কোনো উইকেট হারায়নি জিম্বাবুয়ে। ৬ ওভারে আসে বিনা উইকেটে ৩১ রান। সপ্তম ওভারে প্রথম সফলতা বাংলাদেশ। জিম্বাবুইয়ান ওপেনার বিলাভড বিজাকে ১২ রানে ফেরান রাবেয়া খান। পরের উইকেটে নেমে রানের দেখা পাননি শের্ন মেয়ার্স। আর অন্য ওপেনার কেলিস এনদোভলু করেন ২২ রান।  চতুর্থ উইকেটে বড় জুটি পায় জিম্বাবুয়ে। তাতেই দলীয় রান একশ ছাড়িয়ে যায়। ৩০ বলে ৪০ রান করেন চিপো-মুগেরি ত্রিপানো। ৩৫ রান আসে দলনেতা একোমোর ব্যাট থেকে। এছাড়া মাভুঙ্গা ৮, মুতাশা ৩ ও গুয়ানজো ১১ রান করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রাবেয়া খান। দুটি উইকেট পেয়েছেন দিশা বিশ্বাস। আর একটি উইকেট নেন রিতুমনি। আরটিভি/এসআর
জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশের মেয়েরা
৮৯ রানে অলআউট ভারত, নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানের রেকর্ড হার
ম্যাট হেনরির বিধ্বংসী বোলিংয়ে দিশেহারা ভারত। সঙ্গে ম্যাট ফিশারের বাউন্সের তোপে দাঁড়াতেই পারেনি শুভমান গিলের দল।
৮৯ রানে অলআউট ভারত, নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানের রেকর্ড হার
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ / পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে বিদায় বাংলাদেশের
চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। তবে এদিন নিজের সেরাটা দিতে পারেনি জুনিয়র টাইগাররা। ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের তোপে শুরু থেকেই উইকেট হারাতে থাকে যুবা টাইগাররা। একমাত্র ব্যতিক্রম ছিলেন আল মুহি। তিনি ফিফটির দেখা পেয়েছেন। ৪৫ বলে ৫০ করে আউট হন তিনি।  এছাড়া রাকিবুল হোসেন ২৬ ও আল রাফি করেন ২০ রান। ব্যাটিং ব্যর্থতায় ৩১.৪ ওভারে ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পাকিস্তানের রিজুয়ানুল্লাহ ৮ ওভারে ৩০ রান খরচায় নেন ৫ উইকেট। ১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় পাকিস্তান। দলের দুই ওপেনার হাইম খান এবং উসমান খান অর্ধশতক তুলে নেন। ৬৯ রান করা হাইমকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন রবিউল অনিক। কিন্তু ম্যাচে টাইগার বোলারদের একমাত্র সাফল্য এটাই। এরপর আর কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। ফলে সহজেই জয়ের লক্ষ্য পৌঁছে যায় পাকিস্তান দল। উসমান খান ৬৪ ও আব্দুল জাদির ৮ রানে অপরাজিত থাকেন। আরটিভি/এসআর  
পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে বিদায় বাংলাদেশের
শচীনের ২৬ ব্যাট ঠাঁই পাচ্ছে জাদুঘরে, থাকছে ক্যারিয়ারের নানা স্মারক
ক্রিকেটের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। এবার তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ব্যবহৃত ২৬টি ব্যাট ঠাঁই পেতে যাচ্ছে জাদুঘরে।
শচীনের ২৬ ব্যাট ঠাঁই পাচ্ছে জাদুঘরে, থাকছে ক্যারিয়ারের নানা স্মারক
সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ
কয়েকদিন আগেই সুপার নাইন্টির দল লন্ডন জায়ান্টস সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছিল। এবার একই টুনামেন্টের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকে দলে যোগ দান করেছেন এলডোরেট টাইগার্স। আগামী ডিসেম্বরের শুরুতে কেনিয়ার নাইরোবিতে বসবে টুর্নামেন্টটির এবারের আসর। সুপার নাইন্টির চতুর্থ আসর মাঠে গড়াবে ৩ ডিসেম্বর, চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।  ১০ দিনের এই প্রতিযোগিতায় ছয়টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে, ম্যাচ হবে মোট ১৮টি। টুর্নামেন্টটির বিশেষত্ব হচ্ছে এখানে প্রতি ইনিংস ৯০ বলে। অর্থাৎ প্রতি দল খেলবে ১৫ ওভার করে। এবারের আসর দিয়ে প্রথমবারের মতো কেনিয়ায় যাচ্ছে প্রতিযোগিতাটি।  ক্রিকেট কেনিয়ার সঙ্গে তিন মৌসুমের চুক্তি অনুযায়ী চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ আসরও নাইরোবিতে আয়োজনের পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের ১৪টি দেশের খেলোয়াড়দের নিয়ে সাজানো হয়েছে এবারের আসরের ড্রাফট পুল। এতে রয়েছে বাংলাদেশ, ভারত, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, কানাডা ও যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা। পাশাপাশি ক্যারিবীয় অঞ্চলের বার্বাডোজ, জ্যামাইকা, গায়ানা ও ত্রিনিদাদের খেলোয়াড়েরাও রয়েছেন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে কেনিয়ার সাবেক ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে। সাম্প্রতিক সময়ে একের পর এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন সাকিব। সর্বশেষ নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে খেলেছেন তিনি। সেখানে তিন ম্যাচে ২৬ রান করার পাশাপাশি নিয়েছেন চার উইকেট।  এরপর আবুধাবি টি-টেনের দল ইউনাইটেড টাইগার্সে যোগ দিয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার। মাহমুদউল্লাহ সর্বশেষ খেলেছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ অব লিজেন্ডস টুর্নামেন্টে। আরটিভি/এসআর
সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ
আরও পড়ুন
ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল ওমান
ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা
এবার ক্রিকেটেও দেওয়া হবে ব্যালন ডি’অর, কবে থেকে শুরু
ফাইনালের সমীকরণ শান্তর কাছে ‘চাপ নয়, প্রেরণা’