ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

শেরেবাংলা স্টেডিয়ামের ভাস্কর্যে ফাটল, বন্ধ ২ নম্বর গেট

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পিএম
ছবি: সংগৃহীত

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গেটের কাছে থাকা একটি ভাস্কর্যে ফাটল দেখা দিয়েছে। নিরাপত্তার স্বার্থে গেটটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টেডিয়ামের ২ নম্বর গেটের কাছে থাকা ভাস্কর্যটিতে ফাটল দেখা দেওয়ার বিষয়টি বিসিবির নজরে এসেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গেটটি বন্ধ রাখা হয়েছে।

বিষয়টি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করেছে বিসিবি। ভাস্কর্যটির বর্তমান অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে এনএসসির সঙ্গে পরামর্শ করা হয়েছে।

বিসিবি জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ভাস্কর্যটির বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ সময় ২ নম্বর গেট সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্তে সবার সহযোগিতা কামনা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতীয় দলে নতুন সহকারী কোচ 
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে ম্যালিবংওয়ে মেকেতাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
407139
এশিয়ান গেমসের ভারত–পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি
এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ফাইনাল মানেই আলাদা উত্তাপ।
এশিয়ান গেমসের ভারত–পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বড় জয়
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে হতাশার আবহের মধ্যেই সুখবর এনে দিয়েছে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৩০ রানে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বড় জয়
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ। সূচি অনুযায়ী বাংলাদেশ গ্রুপ পর্বে ৮ অক্টোবর উইন্ডহোকে মুখোমুখি হবে ইংলিশদের। বৃহস্পতিবার (১ অক্টোবর) সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে ২০২৭ সালের ২ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। তিন দল নিয়ে উইন্ডহোকে অনুষ্ঠিত হবে সুপার সিরিজ। সেখান থেকেই নির্ধারিত হবে গ্রুপ পর্বের শেষ দল। গ্রুপ পর্ব শুরু হবে ৭ অক্টোবর।  প্রথম ম্যাচে কেপটাউনে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ১২ অক্টোবর কুগোম্পো সিটিতে হবে ম্যাচটি। এরপর ১৬ অক্টোবর ডারবানে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৩ অক্টোবর। সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে বাছাইপর্ব থেকে আসা ‘কোয়ালিফায়ার বি’ দল। প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল সুপার সেভেন পর্বে জায়গা করে নেবে। এর সঙ্গে দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলের মধ্যে বেশি পয়েন্ট পাওয়া দলটিও যাবে পরের পর্বে। সুপার সেভেন পর্ব চলবে ২৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত। সেখান থেকে শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। ২১ নভেম্বর জোহানেসবার্গে হবে বিশ্বকাপের ফাইনাল। বৃষ্টিতে বা অন্য কোনো কারণে ম্যাচ আয়োজন সম্ভব না হলে ২২ নভেম্বর রাখা হয়েছে রিজার্ভ ডে। এই টুর্নামেন্টে গ্রুপ পর্ব পেরিয়ে পরের ধাপে যাওয়ার লক্ষ্য থাকবে বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ১২টি ভেন্যুতে ১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি ৮ অক্টোবর: ইংল্যান্ড বনাম বাংলাদেশ- উইন্ডহোক ১২ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ- কুগোম্পো সিটি ১৬ অক্টোবর: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ- ডারবান ১৯ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ-ডারবান ২৩ অক্টোবর: বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার বি- তশোয়ানে আরটিভি/এসআর
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ
আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ দল। গ্রুপ ‘বি’তে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। সুপার সিরিজ থেকে একটি দল যোগ দেবে এই গ্রুপেও। যাদের বলা হচ্ছে কোয়ালিফায়ার বি। এদিকে এ গ্রুপে পড়েছে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তাদের সঙ্গে রয়েছে দুই চির প্রতিন্দ্বন্দ্বী ভারত-পাকিস্তান, আফগানিস্তান ও সহ-আয়োজক জিম্বাবুয়ে।  তাদের সঙ্গে সুপার সিরিজ পেরিয়ে আরও একটি দল যুক্ত হবে এই গ্রুপে। যাদের বলা হচ্ছে কোয়ালিফায়ার এ। ৫০ ওভারের বিশ্বকাপের ১৪তম আসর বসতে যাচ্ছে আফ্রিকা মহাদেশে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে আগামী বছরের অক্টোবর ও নভেম্বরে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ।  এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ২০২৭ সালের ২ অক্টোবর থেকে শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ২১ নভেম্বর পর্যন্ত। আরটিভি/এসআর
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ
আরও পড়ুন
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
গামছায় মোড়ানো নবজাতক পড়েছিল মহাসড়কের পাশে