ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

শচীনকে টপকে টেস্টে জো রুটের নতুন বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম

রেকর্ড ভাঙার মিছিল যেন থামছেই না জো রুটের। পাকিস্তানের বিপক্ষে বার্মিংহ্যাম টেস্টে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলে টেস্ট ক্রিকেটে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের এই তারকা ব্যাটার। কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে টেস্টে এখন সবচেয়ে বেশি অর্ধশতকের মালিক রুট।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডের ৮ উইকেটের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রুট। ৬৯ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার পাশাপাশি রেকর্ড বইয়েও নিজের নাম লিখিয়েছেন তিনি।

এই ইনিংসের মাধ্যমে টেস্টে রুটের অর্ধশতকের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯-এ। এর আগে ৬৮টি অর্ধশতক নিয়ে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। এবার তাকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে গেলেন ৩৫ বছর বয়সী রুট।

টেস্টে সর্বাধিক অর্ধশতকের তালিকায় ৬৬টি নিয়ে তৃতীয় অবস্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি শিবনারায়ণ চন্দরপল। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার ও ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ের অর্ধশতক ৬৩টি করে।

তবে পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজটি রুটের জন্য খুব একটা স্বস্তির ছিল না। পাঁচ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মোট ১৬৪ রান। সিরিজে কোনো সেঞ্চুরি পাননি তিনি, এমনকি দুবার এক অঙ্কের রানেও ফিরতে হয়েছে তাকে। এমন পরিস্থিতিতে বার্মিংহ্যামে তার অপরাজিত ৬২ রানের ইনিংসটি হয়ে ওঠে বিশেষ গুরুত্বপূর্ণ।

অর্ধশতকের রেকর্ড দখলে নেওয়ার পর এবার শচীন টেন্ডুলকারের আরও বড় এক রেকর্ডের দিকে এগোচ্ছেন রুট। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডও এখন তার নাগালের মধ্যে।

শচীন টেন্ডুলকার ৩২৯ ইনিংসে করেছেন ১৫ হাজার ২৯১ রান। অন্যদিকে জো রুট ৩০৯ ইনিংসে সংগ্রহ করেছেন ১৪ হাজার ২৭৮ রান। ফলে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড নিজের করে নিতে শচীনের চেয়ে আর ১ হাজার ১৪ রান দূরে রয়েছেন ইংলিশ ব্যাটার।

ক্যারিয়ারের বর্তমান ধারাবাহিকতা ধরে রাখতে পারলে খুব শিগগিরই টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডও শচীনের কাছ থেকে কেড়ে নেওয়ার সুযোগ রয়েছে রুটের সামনে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৯ বছরের আইপিএল ক্যারিয়ারের ইতি, নতুন দায়িত্ব পেলেন ধোনি
দীর্ঘ ১৯ বছরের বর্ণাঢ্য আইপিএল ক্যারিয়ারের ইতি টানলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে ক্রিকেটার হিসেবে বিদায় নিলেও চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে না তার।
১৯ বছরের আইপিএল ক্যারিয়ারের ইতি, নতুন দায়িত্ব পেলেন ধোনি
সাফে ভারত-পাকিস্তান লড়াইসহ টিভিতে আজকের খেলা
সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। এ ছাড়া মঙ্গলবার (১৭ নভেম্বর) টিভিতে বেশ কয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট জোহানেসবার্গ টেস্ট, ৩য় দিন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা বেলা ২টা, টি স্পোর্টস রাওয়ালপিন্ডি টেস্ট, ১ম দিন শ্রীলঙ্কা-পাকিস্তান সকাল ১০-৩০ মিনিট, টি স্পোর্টস ফুটবল সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল ভারত-পাকিস্তান রাত ৮টা, টি স্পোর্টস নেশনস লিগ ওয়েলস-পর্তুগাল রাত ১-৪৫ মিনিট, সনি টেন-৪ আরটিভি/এসআর
সাফে ভারত-পাকিস্তান লড়াইসহ টিভিতে আজকের খেলা
লিটন-হৃদয়ের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
শুরুটা ছিল ভয়াবহ। দলীয় ২২ রানেই নেই ৩ উইকেট। কাগিসো রাবাদার গতির ঝড়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে সেই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা।
লিটন-হৃদয়ের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন লিটন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে ব্যতিক্রমী এক উদ্‌যাপনে মাতলেন বাংলাদেশের ব্যাটার লিটন দাস। নিজের ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরিটি উৎসর্গ করলেন তিন বছর বয়সী মেয়ে আনায়রা দাসকে।
সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন লিটন
হৃদয়ের ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ কাগিসো রাবাদা
দিনের শুরুটা ছিল দক্ষিণ আফ্রিকার বোলারদের দাপটে। মাত্র ২২ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ ১২১ রানে পঞ্চম উইকেটও হারায়। তবে সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষ করেছে ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে।
হৃদয়ের ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ কাগিসো রাবাদা
আরও পড়ুন
শচীনের ২৬ ব্যাট ঠাঁই পাচ্ছে জাদুঘরে, থাকছে ক্যারিয়ারের নানা স্মারক
শচীনের রেকর্ড ভেঙে কোহলির নতুন বিশ্বরেকর্ড
শচীনের ২২ বছরের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা
শচীনকে পেছনে ফেলে রুটের বিরল রেকর্ড