ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এশিয়ান গেমসে ফাইনালই লিটনের বড় লক্ষ্য

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম
লিটন দাস। ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্যটা পরিষ্কার করে দিয়েছেন অধিনায়ক লিটন দাস। ম্যাচ ধরে এগোলেও শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নেওয়াই দলের প্রধান লক্ষ্য। আর ফাইনালে উঠতে পারলে সোনার পদকের জন্য লড়াইয়ের সুযোগ তৈরি হবে বলে মনে করেন তিনি।

দেশ ছাড়ার আগে লিটন বলেন, “ডেফিনেটলি এখানে টার্গেট একটা থাকবে। যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলা এবং ফাইনালে যেন ভালো ক্রিকেট করতে পারি।”

তবে বড় লক্ষ্য সামনে থাকলেও শুরু থেকেই ফাইনাল নিয়ে ভাবতে চান না বাংলাদেশ অধিনায়ক। তার পরিকল্পনা ম্যাচ ধরে এগোনোর।

ক্রিকেটে যে জিনিসটা বলি, অলওয়েজ ম্যাচ বাই ম্যাচ। আমরা ম্যাচ বাই ম্যাচ যাব। এবং বিগার টার্গেট হচ্ছে এইটাই, বলেন লিটন।

ফাইনালে উঠতে পারলে সোনার পদকের লড়াইয়ের সুযোগ থাকবে এটিও মনে করিয়ে দিয়েছেন তিনি। লিটনের ভাষায়, আমরা কিভাবে ফাইনাল পর্যন্ত যেতে পারি, কারণ ফাইনাল খেললে আপনার একটা অপরচুনিটি থাকবে গোল্ড জেতার। তার আগে ফাইনাল পর্যন্ত যেতে হবে।

এশিয়ান গেমসের আগে দলের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট লিটন। দীর্ঘদিন পর জাতীয় দলের ক্রিকেটারদের একসঙ্গে টি-টোয়েন্টি প্রস্তুতির সুযোগ হয়েছে। ক্যাম্পের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে বাংলাদেশ।

এই প্রস্তুতিকে দলের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে লিটন বলেন, আমাদের অপশনই কম ছিল একসাথে হওয়ার। এই ক্যাম্পটা এবং প্লাস দুইটা প্র্যাকটিস গেম আমরা খেললাম। এটা একটা ভালো অপরচুনিটি এবং ভালো অপশন ছিল যে আমাদের একসাথে আবার বন্ডিং হওয়ার জন্য।

এশিয়ান গেমসের পর অলিম্পিকে ক্রিকেট খেলার সম্ভাবনা নিয়েও সংবাদ সম্মেলনে আলোচনা হয়েছে। তবে আপাতত সেই দূরের হিসাব নিয়ে ভাবছেন না লিটন। তার নজর এখন এশিয়ান গেমসে ভালো ক্রিকেট খেলা এবং ধাপে ধাপে ফাইনালে পৌঁছানো।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শুভ জন্মদিন লিটন দাস
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন কুমার দাসের আজ জন্মদিন। ১৯৯৪ সালের আজকের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করা এই তারকা ক্রিকেটার আজ ৩১ বছরে পা দিলেন। নান্দনিক ব্যাটিং শৈলী আর দুর্দান্ত উইকেটকিপিং দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের এক অপরিহার্য অংশ হিসেবে। ডানহাতি এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১৫ সালে।  অভিষেকের পর থেকেই তার দৃষ্টিনন্দন সব শট ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিকতার কিছুটা অভাব থাকলেও সময়ের সাথে সাথে নিজেকে পরিণত করেছেন দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে।  তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অসংখ্য ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। বর্তমানে লিটন দাস বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দল সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।  এছাড়াও, টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও তিনি দলের সিনিয়র সদস্য ও সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। উইকেটের পেছনে তার বিশ্বস্ততা এবং ব্যাটিংয়ে তার আগ্রাসী অথচ ক্লাসিকাল ধরন তাকে বিশ্ব ক্রিকেটে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ক্রিকেট মাঠে তার অর্জনের তালিকা বেশ লম্বা। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানদের মধ্যে তিনি অন্যতম। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। আরটিভি/এসআর
শুভ জন্মদিন লিটন দাস
আরও পড়ুন
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাউদ্দিন
ব্রাজিল-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা
এশিয়ান গেমসের ভারত–পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি