ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পিএম

এশিয়ান গেমসের মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী হকি দল। জাপানে অনুষ্ঠিত এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল।

১২ দলের প্রতিযোগিতায় নবম স্থান অর্জন করেছে লাল-সবুজের মেয়েরা। গ্রুপ পর্বে চীনের কাছে ১৩-০, মালয়েশিয়ার কাছে ৩-১ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হারে বাংলাদেশ। তবে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে তারা।

এরপর নবম স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলে হেরে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত সিঙ্গাপুরের বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করার পর শুটআউটে ২-১ ব্যবধানে জয় পেয়ে নবম স্থান নিশ্চিত করে নারী দল।

অন্যদিকে, পুরুষ হকি দল টুর্নামেন্ট শেষ করেছে সপ্তম স্থানে। গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং জাপানের কাছে ৬-১ গোলে হারে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কাকে ৫-১ এবং ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় তারা।

তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ১০-০ গোলে হেরে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে এশিয়ান গেমসের অভিযান শেষ করে পুরুষ দল।

এশিয়ান গেমসের অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে এখন পরবর্তী আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতিতে মনোযোগ দেওয়ার অপেক্ষায় দুই দল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমস হকি / বাংলাদেশকে সেভেনআপের লজ্জায় ডোবাল চীন
এশিয়ান গেমসের পুরুষ হকিতে স্থান নির্ধারণী ম্যাচে চীনের কাছে ৭-১ গোলের বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে চীনের হয়ে গোল করেছেন ঝাং জিয়ালিং, ঝাও ইউলাই, চেন বেনহাই, ওয়াং ইয়াকি ও গাও জিয়েশেং।  বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন রাকিবুল হাসান। ম্যাচের ৩০তম মিনিটে ফিল্ড গোল করে কেবল ব্যবধান কমান। শেষ পর্যন্ত ৭-১ গোলের বড় হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। এই হারে টুর্নামেন্টে পঞ্চম কিংবা ষষ্ঠ হওয়ার সুযোগও শেষ হয়ে গেছে বাংলাদেশের। এখন সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।  আগামী শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় হবে ম্যাচটি। আরটিভি/এসআর
বাংলাদেশকে সেভেনআপের লজ্জায় ডোবাল চীন
এশিয়ান গেমস হকি / লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের মেয়েদের
এগিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি। এশিয়ান গেমসে নারী হকির গ্রুপ পর্বের শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলে হেরেছে জাহিদ হোসেন রাজুর দল।
লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের মেয়েদের
এশিয়ান গেমস হকি / ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়
২০তম এশিয়ান গেমসের পুরুষ হকি প্রতিযোগিতায় আজ বাংলাদেশ দল ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে। পুল 'এ'-এর এই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশ টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে।
ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়
এশিয়ান গেমস / শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
এশিয়ান গেমসে পুরুষ হকিতে টানা দুই হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে আসরে প্রথম জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল। জোড়া গোল করে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম।
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
ট্রাম্পের হেলিকপ্টারে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় হকি খেলোয়াড়
ক্যাম্প ডেভিড থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ফেরার ঘটনায় আলোচনায় উঠে এসেছেন গলফার ব্রাইসন ডি শ্যামবো ও কানাডার সাবেক হকি গোলকিপার মিকাইলা ডেমাইটার।
ট্রাম্পের হেলিকপ্টারে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় হকি খেলোয়াড়