ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

এক ম্যাচেই ৪ বড় রেকর্ডের হাতছানি কোহলির সামনে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ এএম
ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই একাধিক মাইলফলক ছোঁয়ার সুযোগ রয়েছে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির সামনে। রোববার (২৭ সেপ্টেম্বর) তিরুবনন্তপুরমে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোহলির রেকর্ড বরাবরই দুর্দান্ত। দলটির বিপক্ষে ৪৩ ম্যাচে ৪১ ইনিংসে তার সংগ্রহ ২ হাজার ২৬১ রান। ব্যাটিং গড় ৬৬.৫০। রয়েছে ৯টি সেঞ্চুরি ও ১১টি ফিফটি।

ওয়ানডেতে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলি। ৩১৪ ম্যাচের ৩০২ ইনিংসে তার সংগ্রহ ১৪ হাজার ৯৪১ রান। ফলে ১৫ হাজার রান পূর্ণ করতে প্রয়োজন আর মাত্র ৫৯ রান।

এই মাইলফলক স্পর্শ করতে পারলে শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ভারতীয় এবং ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে নাম লেখাবেন কোহলি।

আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির সেঞ্চুরি এখন ৮৫টি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরেকটি শতক করলে সেই সংখ্যা দাঁড়াবে ৮৬-তে।

তিরুবনন্তপুরমের মাঠটিও কোহলির জন্য সুখস্মৃতির। এই ভেন্যুতে দুটি ওয়ানডে খেলে কোনোবারই আউট হননি তিনি। দুই ম্যাচে করেছেন ১৯৯ রান। এর মধ্যে ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১৬৬ রানের ইনিংসটি ছিল বিশেষ নজরকাড়া।

লিস্ট ‘এ’ ক্রিকেটে কোহলির সেঞ্চুরি রয়েছে ৫৯টি। শচীন টেন্ডুলকারের রেকর্ড ৬০ সেঞ্চুরি। ফলে আর দুটি শতক করলে শচীনের রেকর্ড ছাড়িয়ে যাবেন কোহলি।

ভারতের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে শচীনের সেঞ্চুরি ৪২টি। কোহলির রয়েছে ৪১টি। ফলে আর দুটি সেঞ্চুরি করলে ঘরের মাঠে আন্তর্জাতিক শতকের সংখ্যায় শচীনকে ছাড়িয়ে যেতে পারবেন তিনি।

ওয়ানডেতে ভারতের মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ডও কোহলির নাগালে। ঘরের মাঠে শচীনের ১৬৪ ম্যাচে ৬ হাজার ৯৭৬ রানের বিপরীতে কোহলির সংগ্রহ ১৩০ ম্যাচে ১২৭ ইনিংসে ৬ হাজার ৮৬৭ রান। অর্থাৎ রেকর্ডটি ভাঙতে তার প্রয়োজন ১১০ রান।

চলতি বছরও ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন কোহলি। ছয় ইনিংসে করেছেন ৩৮৪ রান, গড় ৬৪.০০ এবং স্ট্রাইক রেট ১০৬-এর বেশি। এর মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি।

ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই কোহলির সামনে থাকছে একাধিক ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার সুযোগ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড
মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি কাইরন পোলার্ড। ফ্র্যাঞ্চাইজিটির সাবেক প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড
মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে বিনামূল্যে খেলা দেখার সুযোগ
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দর্শকদের জন্য দারুণ এক সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে বিনামূল্যে খেলা দেখার সুযোগ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। জায়গা পেয়েছেন ইনজুরি কাটিয়ে ফেরা লিটন দাস।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
৮৫৯ রানের ম্যাচে অবিশ্বাস্য জয় শ্রীলঙ্কার
হ্যারি ব্রুকের রেকর্ডগড়া দ্বিশতকও শেষ পর্যন্ত কাজে এল না। ইংল্যান্ডের ৪২৯ রানের বিশাল সংগ্রহ টপকে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে ২ উইকেটের অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা।
৮৫৯ রানের ম্যাচে অবিশ্বাস্য জয় শ্রীলঙ্কার
ছক্কার নতুন বিশ্বরেকর্ড গড়লেন অভিষেক শর্মা
ব্যাট হাতে মাঠে নামলেই রেকর্ড গড়া যেন অভ্যাসে পরিণত হয়েছে ভারতের ওপেনার অভিষেক শর্মার। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন বাঁহাতি এই ব্যাটার।
ছক্কার নতুন বিশ্বরেকর্ড গড়লেন অভিষেক শর্মা
আরও পড়ুন
অবিশ্বাস্য ইনিংসে কোহলির যত রেকর্ড
সবাইকে টপকে শীর্ষে শাহরুখ, পিছিয়ে গেলেন বিরাট কোহলি
যে কারণে সব ট্রফি মায়ের কাছে পাঠিয়ে দেন কোহলি
২০২৬ সালে তিন মাইলফলকের সামনে বিরাট কোহলি