ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

৫ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল স্পেন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ এএম
ছবি: সংগৃহীত

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই জয়ের ধারায় ফিরেছে স্পেন। নেশন্স লিগের রোমাঞ্চকর ম্যাচে ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে লা রোহা।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্পেন। দ্বিতীয় মিনিটে মার্ক গেহির ভুলের সুযোগ নিয়ে বল কেড়ে নেন লামিন ইয়ামাল। এরপর ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করে বিশ্বচ্যাম্পিয়নদের এগিয়ে দেন স্প্যানিশ এই তারকা।

তবে দ্রুতই ম্যাচে ফেরে ইংল্যান্ড। ৩৬ মিনিটে জুড বেলিংহামের পাস থেকে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান অ্যান্থনি গর্ডন। মাত্র চার মিনিট পর নিকো ও’রাইলির ক্রস থেকে হেডে গোল করে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন অধিনায়ক হ্যারি কেইন।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল ধরে রাখে ইংল্যান্ড। ৫৩ মিনিটে বেলিংহামকে ফাউল করা হলে ভিএআর পর্যালোচনার পর ইংল্যান্ডকে পেনাল্টি দেন রেফারি। কিন্তু স্পটকিক থেকে ব্যবধান বাড়াতে পারেননি কেইন। তার নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে।

পেনাল্টি মিসের পরই ম্যাচের নিয়ন্ত্রণ বদলে যায়। ৬০ মিনিটে দানি ওলমোর পাস থেকে বদলি হিসেবে মাঠে নামা অ্যালেক্স বায়েনা গোল করে স্পেনকে ২-২ সমতায় ফেরান।

এরপর জয়সূচক গোলের জন্য দুই দলই মরিয়া হয়ে ওঠে। শেষ পর্যন্ত ৭৪ মিনিটে বায়েনার নিচু পাস কাজে লাগিয়ে গোল করেন মিকেল ওইয়ারসাবাল। তার গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।

শেষ ১৬ মিনিটে সমতা ফেরানোর চেষ্টা করেও সফল হয়নি ইংল্যান্ড। ফলে ওয়েম্বলিতে পাঁচ গোলের রোমাঞ্চকর লড়াই শেষে জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

এই জয়ে ২০২৬-২৭ নেশন্স লিগের অভিযান জয় দিয়ে শুরু করল স্পেন। অন্যদিকে বিশ্বকাপে তৃতীয় হওয়া ইংল্যান্ড ঘরের মাঠেই নতুন আসরের শুরুতে হারের মুখ দেখল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রথমবার অনজে ডি'অর জিতলেন এমবাপে
২০ লাখের বেশি ভোটের ৪৮.২ শতাংশ পেয়ে ২০২৬ সালের ‘অনজে ডি'অর’ জিতলেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।
প্রথমবার অনজে ডি'অর জিতলেন এমবাপে
রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক
সেভিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়ের ম্যাচে আলোচনার কেন্দ্রে আর্দা গুলারের লাল কার্ড বিতর্ক। প্রতিপক্ষের ফরোয়ার্ড পেককে কনুই দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে এই তুর্কি তারকার বিরুদ্ধে। তবে ভিএআর হস্তক্ষেপ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন সেভিয়ার খেলোয়াড়রা।
রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক
ইতিহাসের সেরা ব্যালন ডি’অরজয়ীর ভোটে এগিয়ে রোনালদো
ফুটবল বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর লড়াই এবার নতুন মাত্রা পেয়েছে ব্যালন ডি’অরের বিশেষ এক ভোটাভুটিতে। ইতিহাসের সেরা ব্যালন ডি’অরজয়ী মৌসুম নির্বাচনে এখন পর্যন্ত বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
ইতিহাসের সেরা ব্যালন ডি’অরজয়ীর ভোটে এগিয়ে রোনালদো
এমবাপ্পের জোড়া গোল, সেভিয়াকে হারিয়ে এল ক্লাসিকোর আগে চাঙা রিয়াল
কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল ও আরদা গুলার এবং ইয়ান দিয়োমান্দের দুর্দান্ত পারফরম্যান্সে সেভিয়াকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পের জোড়া গোল, সেভিয়াকে হারিয়ে এল ক্লাসিকোর আগে চাঙা রিয়াল
ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়
আরও পড়ুন
হঠাৎ স্পেনে যাচ্ছেন মেসি, ঘটনা কী
সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগান, স্পেনকে ফিফার জরিমানা
আর্থিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে ইংল্যান্ডের ৯৪ শতাংশ ক্লাব, দেখে নিন তালিকা
কোকেনসেবী মায়ের দুধ পান করে নবজাতকের মৃত্যু, অতঃপর…