ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

টি-টোয়েন্টিতে শারমিনের উন্নতি, অবনতি মারুফার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম
মারুফা ও শারমিন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

নারী টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের শারমিন আক্তারের। তবে বোলিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশ পেসার মারুফা আক্তারের।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নারী টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত সপ্তাহে শেষ হওয়া নারী এশিয়ান গেমস ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হারে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৬ রান করেন শারমিন। এতে দশ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠেছেন তিনি। তার রেটিং ৫২৩।

র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় বাংলাদেশের হয়ে সেরা অবস্থানে আছেন নিগার সুলতানা। ৫৯৭ রেটিং নিয়ে ২০তম স্থানে আছেন তিনি। ব্যাটিং তালিকায় তিন ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের সোবহানা মোস্তারির। ৪৮৪ রেটিং নিয়ে ৪২তম স্থানে নেমে গেছেন তিনি।

বোলারদের তালিকায় অবনতি হয়েছে মারুফার। পাকিস্তানের বিপক্ষে ৩ ওভার বল করে ২৬ রান দিয়েও উইকেটের দেখা পাননি তিনি। চার ধাপ পিছিয়ে ৬০২ রেটিং নিয়ে ২১তম স্থানে নেমে গেছেন মারুফা।

পাকিস্তানের বিপক্ষে ৪ ওভারে ২১ রানে ২ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে ৫৭০ রেটিং নিয়ে ২৯তম স্থানে উঠেছেন বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তার।

এদিকে, নারী র‌্যাঙ্কিংয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন চরণী। অস্ট্রেলিয়ার মেগান শুটকে টপকে সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ডের মালিক এখন তিনি। ২০১৮ সালে ৮০৬ রেটিং নিয়ে রেকর্ড গড়েছিলেন শুট। আজ ৮১৭ রেটিং নিয়ে শুটকে টপকে বিশ্ব রেকর্ড গড়েন চরণী।

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ব্যাটিং তালিকায় অস্ট্রেলিয়ার বেথ মুনি, বোলিং তালিকায় ভারতের শ্রী চরণী এবং অলরাউন্ডার তালিকায় ওয়েস্ট ইন্ডিজের হিলি ম্যাথুজ শীর্ষস্থান ধরে রেখেছেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শোচনীয় পরাজয়ের সঙ্গে জরিমানাও গুনছে বাংলাদেশ
জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় হার দিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সেই হারের ব্যাথ্যা কাটতে না কাটতেই এল আরও একটি দুঃসংবাদ।
শোচনীয় পরাজয়ের সঙ্গে জরিমানাও গুনছে বাংলাদেশ
১৩২ বল খেলে শূন্য রান, তবু ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড
টি-টোয়েন্টির যুগে ব্যাটারদের লক্ষ্য যেখানে চার-ছক্কার বৃষ্টিতে দ্রুত রান তোলা, সেখানে ১৩২ বল খেলে এক রানও না করে আলোচনায় এসেছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটার ম্যাক্স ফিল্ড।
১৩২ বল খেলে শূন্য রান, তবু ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড
সালমান আগার সেঞ্চুরিতে পাকিস্তানের জয়
ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৭ রানে হারিয়েছে পাকিস্তান। দলের জয়ে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন সালমান আগা। ৯০ বলে ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরাও হয়েছেন তিনি।
সালমান আগার সেঞ্চুরিতে পাকিস্তানের জয়
বিবাহবিচ্ছেদের পর মদে আসক্ত হয়ে পড়েন চাহাল
বিবাহবিচ্ছেদের ধাক্কা, মানসিক অস্থিরতা ও উদ্বেগ ব্যক্তিগত জীবনের কঠিন সময় সামলাতে গিয়ে মদ্যপানে আসক্ত হয়ে পড়েছিলেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল।
বিবাহবিচ্ছেদের পর মদে আসক্ত হয়ে পড়েন চাহাল
নতুন অধিনায়ক নাহিদাকে সাবেক ক্যাপ্টেনের বার্তা
দায়িত্ব বদলালেও দলের প্রতি ভালোবাসা ও অঙ্গীকারে কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন জ্যোতি। নতুন অধিনায়ককে অভিনন্দন জানানোর পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।
নতুন অধিনায়ক নাহিদাকে সাবেক ক্যাপ্টেনের বার্তা
আরও পড়ুন
শোচনীয় পরাজয়ের সঙ্গে জরিমানাও গুনছে বাংলাদেশ
আইসিসির কাছ থেকে বড় সুখবর পেলেন সাকিবরা
আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা
শান্তিতে নোবেল ঘোষণার পর আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা