ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

হাসানের ফাইফার, তৃতীয় দিনের শুরুতেই অলআউট আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০১:০৭ পিএম
হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত

আবুধাবি টেস্টে দ্বিতীয় দিনে দুর্দান্ত প্রতিরোধ গড়েছিল আফগানিস্তান। তবে তৃতীয় দিনের শুরুতে হাসান মাহমুদের সামনে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। এতে প্রথম ইনিংসে আফগানরা ২৪০ রানে অলআউট হওয়ায় ১০৬ রানের লিড পেয়েছে টাইগাররা।

রোববার (১১ অক্টোবর) তৃতীয় দিনের শুরুতেই দুর্দান্তভাবে। ২১ রান খরচায় আফগানদের বাকি ৬টি উইকেট তুলে নিয়েছে। আর তাতেই ১০৬ রানের স্বাস্থ্যকর এক লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামছে দলটি।

এই সাফল্যের শুরু আর শেষটা করে দিয়েছেন এবাদত হোসেন। গতকালই তিনি ইঙ্গিত দিয়েছিলেন ছন্দে ফেরার। আজ দিনের শুরুটা করে দিয়েছেন তিনি। নতুন বলে ইকরাম আলিখিলকে বোল্ড করে তিনি ভাঙেন রহমত শাহর সঙ্গে তার ৮০ রানের জুটি। পরের গল্পটা হাসান মাহমুদের।

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে গড়েছেন হ্যাটট্রিকের কীর্তি। শুরুটা করেছিলেন ইসমাত আলমকে বোল্ড করে। দারুণ এক ইনসুইঙ্গারে তিনি পরাস্ত করেন আফগানদের নতুন ব্যাটারকে। পরের বলে পালা আসে কাইস আহমেদের। তার সর্বনাশ করল হাসানের এক আউটসুইঙ্গার।

ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে গিয়েছিল পেছনে। দুর্দান্ত এক ক্যাচ নিয়েছেন লিটন দাস। এরপরের বলে নতুন ব্যাটার জিয়া আকবর পরাস্ত হন ভেতরে আসা বলে। তার প্যাডে লাগলেও আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নেয় বাংলাদেশ। সেখানে দেখা যায় পিচিং, ইমপ্যাক্ট আর হিটিং সবকিছুতেই জ্বলেছে লাল বাতি। সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে যায় হাসানের হ্যাটট্রিক।

হাসান এরপর তার ক্যারিয়ারের চতুর্থ ফাইফার তুলে নেন ইয়ামিন আহমাদজাইকে বিদায় করে। উইকেট বাকি ছিল একটি। তবে এই ফাঁকেই রহমত শাহ তুলে নেন সেঞ্চুরি। তিনি শেষমেশ সঙ্গীর অভাবে অপরাজিত থাকেন ১০৫ রানে। ওপাশে মোহাম্মদ সালিম ক্যাচ দেন উইকেটের পেছনে, এবাদত হোসেনের শিকার হন তিনি। ২৪০ রানে অলআউট হয় দলটি।

বাংলাদেশের হয়ে ৫৫ রানে ৫ উইকেট নেন হাসান। আর এবাদত ৫৬ রান খরচায় নেন ৪ উইকেট। বাকি একটি উইকেট যায় মেহেদী হাসান মিরাজের দখলে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিরপুর টেস্টে লজ্জার হার বাংলাদেশের, লিড নিলো ক্যারিবিয়ানরা
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছিল টাইগাররা। তবে স্বপ্ন আর বাস্তবতা মাঝে যে যোজন যোজন পার্থক্য রয়েছে তা হাড়েহাড়ে টের পেয়েছে বাংলাদেশ দল। মিরপুর টেস্টে ক্যারিবিয়ানদের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।  মিরপুর টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে সফরকারীরা। এতে ১-০ তে লিড নিয়েছে ক্যারিবিয়ানরা। এদিন ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ১১২ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ৫৫ বলে ৪৯ রান করা জন ক্যাম্পবেলকে বোল্ড করে বিদায় করেন শরিফুল ইসলাম। এরপর ত্যাগনারায়ন চন্দরপলকে (১) দ্রুত বিদায় করেন হাসান মাহমুদ। এর আগে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ দলকে টেনেছেন আট নম্বরে ব্যাট করতে নামা নাঈম হাসান। টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নিয়ে তার ব্যাটে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে ছয় উইকেটে ৭৯ রান নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। চতুর্থ দিনের শুরুতে জাকের আলির দিকে তাকিয়ে থাকলেও ২২ রানের বেশি করতে পারেননি তিনি। এরপর একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান নাঈম। ৯১ বলে চারটি চার মেরে ৫২ রান করে শেষ পর্যন্ত রস্টন চেজের শিকার হন তিনি। এর আগে টেস্টে নাঈমের সর্বোচ্চ ইনিংস ছিল অপরাজিত ৩৫ রান। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে সেই ইনিংস খেলেছিলেন তিনি। এবার বল হাতে প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও দলের প্রয়োজনে অবদান রাখলেন ডানহাতি এই স্পিনার। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান তাঁরই। প্রথম ইনিংসে ২৭২ রান করেছিল বাংলাদেশ। জবাবে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে গুটিয়ে দিয়ে ২৭ রানের লিড পেয়েছিল স্বাগতিকরা। তবে দ্বিতীয় ইনিংসে ৪৮.৪ ওভারে মাত্র ১৪২ রানেই থামে বাংলাদেশের ইনিংস।  ওয়েস্ট ইন্ডিজের হয়ে পাঁচ উইকেট নিয়েছেন অধিনায়ক চেজ। জোমেল ওয়ারিক্যানের শিকার চার উইকেট। টেস্ট ক্যারিয়ারে এটি চেজের পঞ্চম পাঁচ উইকেট। আরটিভি/এসআর
মিরপুর টেস্টে লজ্জার হার বাংলাদেশের, লিড নিলো ক্যারিবিয়ানরা
যে তালিকায় মেসি-রোনালদোকে পেছনে ফেললেন গিল
বাণিজ্যিক আকর্ষণ ও বিপণনযোগ্যতার বিচারে ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলেছেন ভারতের ক্রিকেট অধিনায়ক শুভমান গিল।
যে তালিকায় মেসি-রোনালদোকে পেছনে ফেললেন গিল
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ বলে ৬ ছক্কা হাঁকাল বাংলাদেশ
হংকং সিক্সেসে দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। বোল সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ওভারেই ৬ ছক্কা হাঁকিয়েছেন বাংলাদেশের দুই ব্যাটার হাবিবুর রহমান সোহান ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ বলে ৬ ছক্কা হাঁকাল বাংলাদেশ
ক্যারিবীয়দের ১৭০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
মিরপুর টেস্টের তৃতীয় দিনেই ব্যাটিং বিপর্যয়ের চূড়ান্ত রূপ দেখিয়েছিল বাংলাদেশ। ৩৫ রানে ৫ উইকেট হারানোর পর ৬ উইকেটে ৭৯ রান নিয়ে আলোকস্বল্পতায় আগেভাগে দিন শেষ করেছিল।
ক্যারিবীয়দের ১৭০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
বোলার হান্টে তৃণমূলের স্বপ্নপূরণের নতুন সম্ভাবনা
বাংলাদেশের পরবর্তী প্রজন্মের বোলার খুঁজে বের করার উদ্যোগে নতুন গতি এনেছে ‘রবি বোলার হান্ট ২০২৬’। দেশজুড়ে প্রতিভাবান বোলারদের খুঁজে বের করার পাশাপাশি এ আয়োজন তুলে এনেছে তাদের অদম্য ইচ্ছাশক্তি ও স্বপ্নপূরণের অনুপ্রেরণামূলক গল্প।
বোলার হান্টে তৃণমূলের স্বপ্নপূরণের নতুন সম্ভাবনা
আরও পড়ুন
কুবিতে অনুষ্ঠিত হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড
পাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত
বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত
বুটেক্সে অনুষ্ঠিত হলো আন্তঃবিশ্ববিদ্যালয় টেক্সটাইল উদ্ভাবন প্রতিযোগিতা ‘টেক্সভার্স ২.০’