
আফগানিস্তান দল রাশিদ খানকে দিয়েই নিজেদের চেনাচ্ছে নতুনভাবে। তার লেগ স্পিনের বিষে বাঘা বাঘা ব্যাটসম্যানরাও কাবু হয়ে যাচ্ছেন নির্দ্বিধায়। অন্য দলের লেগব্রেকারদের দেখে নিশ্চয় মাশরাফি-সাকিবদেরও আফসোস হয়।
ঘরোয়া লিগের দলে থেকেও খেলার সুযোগ হয়ে ওঠে না ২২ বছর বয়সী এই লেগ স্পিনারের। ভাবটা এমন যেন দেশের ক্রিকেটের কর্তারা বুঝেনই না লেগ স্পিন কাকে বলে বা এর কাজ কী।
ইতোমধ্যে ঘোষিত হয়েছে আফগানিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ৩১ জনের প্রাথমিক দলের তালিকা। স্বাভাবিক ভাবেই এই দলে লিখনের নাম না থাকারই কথা।
--------------------------------------------------------
আরও পড়ুন :প্রাথমিক দলের সাথে জুবায়ের
--------------------------------------------------------
শোনা গেছে, জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অনুরোধ করেছিলেন ৩১ জনে রাখতে। শেষপর্যন্ত রাখা না হলেও তার অনুরোধ ফেলেনি বিসিবি। প্রস্তুতি ক্যাম্পে থাকার সুযোগ দিয়েছে বিসিবি।
লিখনের সাথে কথা বলে জানা গেলো, এতে তিনি দলে ফেরার স্বপ্ন দেখছেন আবারও। নিজেকে নতুন করে উপস্থাপন করার আরেকটা সুযোগ পেয়ে গেলেন বলা যায়।
লিখন বলেন, আজ অনেকক্ষণ ধরে মাশরাফি ভাই আমাকে খেয়াল করছিলেন। পরে এসে আমাকে টিপস দিলেন কিভাবে কী করতে হবে। তিনি বলে গেলেন, সাহস রাখ। যেভাবে করছিস সেভাবে চালিয়ে যা। আজ সুযোগ পাসনি তবে সামনে পাবি। আশা হারাইস না।
আরও পড়ুন :
এমআর/সি




