ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

শোচনীয় পরাজয়ের সঙ্গে জরিমানাও গুনছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় হার দিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সেই হারের ব্যাথ্যা কাটতে না কাটতেই এল আরও একটি দুঃসংবাদ। নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে না পারায় বাংলাদেশ দলকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শাস্তির কথা জানিয়েছে আইসিসি। শনিবার (১৭ অক্টোবর) আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়েছে বাংলাদেশ।

আইসিসি জানিয়েছে, ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করেছে বাংলাদেশ। সময়ের জন্য নির্ধারিত ছাড় বিবেচনায় নিয়েও এই ঘাটতি পাওয়া যায়। এরপর আইসিসির আন্তর্জাতিক প্যানেলের ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট জরিমানা করেন।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম করার জন্য ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। বাংলাদেশ এক ওভার পিছিয়ে থাকায় জরিমানার পরিমাণও ৫ শতাংশ।

বাংলাদেশের অধিনায়ক তাওহিদ হৃদয় অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

মাঠের দুই আম্পায়ার আলাউদ্দিন পালেকার ও ইজাতুল্লাহ সফি, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার আহমেদ শাহ দুররানি অভিযোগটি আনেন।

এর আগে শনিবার আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩.৪ ওভারে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে ৯৯ রানের বড় পরাজয় দিয়ে সিরিজ শুরু করে তাওহিদ হৃদয়ের দল।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের পরবর্তী ম্যাচ বুধবার (২১ অক্টোবর), শারজায় আফগানিস্তানের বিপক্ষে।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্র্যাডম্যানকে পেছনে ফেলে মুশফিকের অনন্য মাইলফলক
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
ব্র্যাডম্যানকে পেছনে ফেলে মুশফিকের অনন্য মাইলফলক
দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ, চাপে টাইগাররা
সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। দুই ওপেনারকে হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে স্বাগতিকরা।
দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ, চাপে টাইগাররা
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ চলার মধ্যেই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
নিউজিল্যান্ডের ওয়ানডে দলে আবারও চোটের হানা
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে একের পর এক চোটের ধাক্কায় বিপর্যস্ত নিউজিল্যান্ড। এবার সিরিজের শেষ দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন পেসার লকি ফার্গুসন ও ব্লেয়ার টিকনার।
নিউজিল্যান্ডের ওয়ানডে দলে আবারও চোটের হানা
লাবুশেনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার
দীর্ঘদিন ধরে রানখরায় ভুগছেন মার্নাস লাবুশেন। এবার তাকে ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন চার টেস্টের সিরিজের পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া।
লাবুশেনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার
আরও পড়ুন
ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল ওমান
ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা
এবার ক্রিকেটেও দেওয়া হবে ব্যালন ডি’অর, কবে থেকে শুরু
ফাইনালের সমীকরণ শান্তর কাছে ‘চাপ নয়, প্রেরণা’