ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

লিটনকে নিয়ে সুখবর পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০১:৪২ পিএম
ছবি: সংগৃহীত

চোটের কারণে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে লিটন দাসকে পাওয়ার আশা দেখছে বাংলাদেশ। স্ক্যান রিপোর্টে তার ডান নিতম্বের সংযোগস্থলে গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। তবে পেশিতে সামান্য জটিলতা থাকায় আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন এই উইকেটকিপার ব্যাটার।

শনিবার (১৭ অক্টোবর) জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি লিটন। ডান নিতম্বের সংযোগস্থলে অস্বস্তির কারণে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়।

সোমবার (১৯ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির চিকিৎসকদের সঙ্গে দেখা করেন লিটন। এ সময় তার স্ক্যান রিপোর্ট পর্যালোচনার পাশাপাশি হালকা ফিজিওথেরাপি করানো হয়। পরীক্ষায় বড় কোনো সমস্যা পাওয়া না গেলেও পেশিতে সামান্য জটিলতা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ক্রিকবাজকে বিসিবির চিকিৎসা বিভাগের এক কর্মকর্তা জানান, লিটনের স্ক্যান রিপোর্টে গুরুতর কিছু পাওয়া যায়নি। তবে পেশির সমস্যা পুরোপুরি বুঝতে তাকে আরও কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে। আপাতত হালকা ফিজিওথেরাপি চলবে। দুই দিন পর তার চোটের অবস্থা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে লিটনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি। তবে তার ফেরার বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে চাইছেন না চিকিৎসকেরা। আগামী কয়েক দিনে তার শারীরিক অবস্থার উন্নতি কেমন হয়, সেটির ওপরই নির্ভর করছে টেস্ট সিরিজে তার খেলা।

এদিকে বাংলাদেশের শিবিরে স্বস্তির আরেকটি খবর দিয়েছেন অফ স্পিনার নাঈম হাসান। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বাউন্ডারি বাঁচাতে ডাইভ দেওয়ার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। সেই চোট কাটিয়ে সোমবার আবার বোলিং শুরু করেছেন নাঈম।

বোলিংয়ে ফিরে কোনো অস্বস্তি অনুভব করেননি বলে জানিয়েছেন এই স্পিনার। এখন চিকিৎসকদের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছেন তিনি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) তার আনুষ্ঠানিক ফিটনেস পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দল। আগামী ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৫ নভেম্বর সিলেটে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে লিটন ও নাঈমের সুস্থ হয়ে ওঠা বাংলাদেশের জন্য বড় স্বস্তির খবর। তবে দুজনের খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চিকিৎসকদের পর্যবেক্ষণ ও ফিটনেস পরীক্ষার ফলের অপেক্ষায় থাকতে হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারী আইপিএলের নিলামে এবারও নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয়তা বাড়লেও নারী ক্রিকেটের অন্যতম বড় আসর উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) আসন্ন মৌসুমের নিলামে এবারও জায়গা হয়নি বাংলাদেশের কোনো নারী ক্রিকেটারের। নিলামে অংশ নিতে নিবন্ধন করা ক্রিকেটারদের তালিকায় নেই বাংলাদেশের কোনো প্রতিনিধির নাম।  এবারের নিলামে সর্বোচ্চ ৫০ লাখ রুপি ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ইংল্যান্ডের ব্যাটার সোফিয়া ডাংকলি ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার সোফি মলিনিউর জন্য। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ লাখ রুপি ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন ভারতের জি কামালিনী ও কিরণ নাগভিরে এবং অস্ট্রেলিয়ার হিদার গ্রাহাম ও জেস জোনাসেন। এ ছাড়া ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে নিলামে নাম নিবন্ধন করেছেন ৩০ জন ক্রিকেটার। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু, অস্ট্রেলিয়ার গ্রেস হ্যারিস ও দক্ষিণ আফ্রিকার ক্লো ট্রায়ান। নারী ক্রিকেটের বিশ্বব্যাপী প্রসারের সঙ্গে সঙ্গে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে। এসব টুর্নামেন্টে খেলার সুযোগ পেলে বিশ্বের অভিজ্ঞ ও তারকা ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করার পাশাপাশি নিজেদের দক্ষতা ও সামর্থ্য তুলে ধরার সুযোগ পান খেলোয়াড়েরা। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা অর্জনেও এসব লিগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে অতীতে জাহানারা আলম ও সালমা খাতুনের মতো খেলোয়াড় ডব্লিউপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন। তবে তাদের পর আর কোনো বাংলাদেশি ক্রিকেটার এই প্রতিযোগিতায় জায়গা করে নিতে পারেননি। এবারের নিলামেও বাংলাদেশের কোনো ক্রিকেটারের নাম না থাকায় দেশের নারী ক্রিকেটারদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণের সুযোগ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা ও দক্ষতা বাড়াতে এ ধরনের প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রিকেটারদের অংশগ্রহণের সুযোগ তৈরি করা গুরুত্বপূর্ণ। আরটিভি/এসকে
নারী আইপিএলের নিলামে এবারও নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার
শোচনীয় পরাজয়ের সঙ্গে জরিমানাও গুনছে বাংলাদেশ
জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় হার দিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সেই হারের ব্যাথ্যা কাটতে না কাটতেই এল আরও একটি দুঃসংবাদ।
শোচনীয় পরাজয়ের সঙ্গে জরিমানাও গুনছে বাংলাদেশ
১৩২ বল খেলে শূন্য রান, তবু ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড
টি-টোয়েন্টির যুগে ব্যাটারদের লক্ষ্য যেখানে চার-ছক্কার বৃষ্টিতে দ্রুত রান তোলা, সেখানে ১৩২ বল খেলে এক রানও না করে আলোচনায় এসেছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটার ম্যাক্স ফিল্ড।
১৩২ বল খেলে শূন্য রান, তবু ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড
সালমান আগার সেঞ্চুরিতে পাকিস্তানের জয়
ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৭ রানে হারিয়েছে পাকিস্তান। দলের জয়ে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন সালমান আগা। ৯০ বলে ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরাও হয়েছেন তিনি।
সালমান আগার সেঞ্চুরিতে পাকিস্তানের জয়
বিবাহবিচ্ছেদের পর মদে আসক্ত হয়ে পড়েন চাহাল
বিবাহবিচ্ছেদের ধাক্কা, মানসিক অস্থিরতা ও উদ্বেগ ব্যক্তিগত জীবনের কঠিন সময় সামলাতে গিয়ে মদ্যপানে আসক্ত হয়ে পড়েছিলেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল।
বিবাহবিচ্ছেদের পর মদে আসক্ত হয়ে পড়েন চাহাল
আরও পড়ুন
টেস্ট সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দল
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
সুখবর পেলেন লিটন দাস ও হাসান মাহমুদ
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা