ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ এএম
ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতীয় শতকের দেখা পেয়েছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তবে তিন অঙ্ক ছোঁয়ার পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। শতকের পরের ওভারেই জাসুয়া বিশপের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।

প্রথম দিনের খেলা শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন সাদমান। দ্বিতীয় দিনের প্রথম ওভারেই এক রান নিয়ে শতক পূর্ণ করেন তিনি। দীর্ঘ অপেক্ষার পর সেঞ্চুরির দেখা পেলেন এই ওপেনার। সর্বশেষ ২০২৫ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে শতক হাঁকিয়েছিলেন তিনি। অর্থাৎ, ১৭ ইনিংস পর আবারও তিন অঙ্কের দেখা পেলেন সাদমান। এর আগে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই নিজের প্রথম টেস্ট শতক তুলে নিয়েছিলেন তিনি।

সাদমানের বিদায়ের পর ক্রিজে আসেন তাওহীদ হৃদয়। প্রথম দিন অসুস্থতার কারণে মাঠ ছেড়েছিলেন এই ব্যাটার। তবে দ্বিতীয় দিনে ব্যাট হাতে বেশিক্ষণ টিকতে পারেননি তিনিও। দুর্দান্ত এক ডেলিভারিতে হৃদয়কে বোল্ড করে নিজের দ্বিতীয় শিকার বানান জাসুয়া বিশপ।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। তবে আলোকস্বল্পতার কারণে একাধিকবার খেলা বিঘ্নিত হওয়ায় নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ করতে হয়।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সাদমান ও হৃদয়ের উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৪৫ রান। সাদমানের শতক স্বস্তি দিলেও দ্রুত দুই উইকেট হারানোয় নতুন করে চাপ সামলাতে হচ্ছে স্বাগতিকদের।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজে টিম অ্যানালিস্ট হলেন সাবেক রুয়েটিয়ান অনিক নিয়োগী
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মাঝে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক শিক্ষার্থী অনিক নিয়োগী।
বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজে টিম অ্যানালিস্ট হলেন সাবেক রুয়েটিয়ান অনিক নিয়োগী
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে মিরপুরের ফ্লাডলাইটে আগুন
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনেই ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। বুধবার (২৮ অক্টোবর) তৃতীয় সেশনে স্টেডিয়ামের তিন নম্বর গেটের পাশের একটি ফ্লাডলাইটে আগুন লাগে। এ সময় ফ্লাডলাইট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মেঘলা আকাশের কারণে মাঠে আলোর স্বল্পতা দেখা দিলে ফ্লাডলাইট জ্বালানো হয়। খেলা চলার একপর্যায়ে একটি ফ্লাডলাইটে আগুন লাগার ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে ওই ফ্লাডলাইটের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় খেলা। তখন ব্যাটিংয়ে ছিল বাংলাদেশ। পরে খেলা আবার শুরু হলেও বেশিক্ষণ চালানো সম্ভব হয়নি। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। ফ্লাডলাইটে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ফ্লাডলাইটে এর আগেও একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটেছে। বারবার একই ধরনের ঘটনা ঘটায় স্টেডিয়ামের বৈদ্যুতিক নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আরটিভি/এসকে
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে মিরপুরের ফ্লাডলাইটে আগুন
স্ট্রেচারে মাঠ ছাড়া হৃদয়কে নিয়ে সবশেষ যা জানা গেল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে দিনের শেষ দিকে চোটের শঙ্কা বাড়িয়েছে টাইগারদের মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়ের মাঠ ছাড়ার ঘটনা।
স্ট্রেচারে মাঠ ছাড়া হৃদয়কে নিয়ে সবশেষ যা জানা গেল
মিরপুর টেস্টে অনন্য কীর্তি গড়লেন মুমিনুল
মিরপুর টেস্টে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ দল। এদিন ২৮ রান করে সাজঘরে ফেরেন মুমিনুল হক। এতে তৃতীয় বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন মুমিনুল হক। বুধবার (২৮ অক্টোবর) সকালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নতুন বল হাতে উইকেটে উইন্ডিজ পেসারদের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের শুরুতেই জেইডেন সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ৭ রানে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম।  তবে শুরুর সেই চাপ দারুণভাবে সামাল দেন সাদমান ইসলাম ও অভিজ্ঞ মুমিনুল হক। এই জুটিতেই প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুমিনুল। দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন মূল্যবান ৫৯ রান (৮৮ বলে)।  বড় সংগ্রহের পথে এগোতে থাকা মুমিনুল ব্যক্তিগত ২৮ রান করে জোমেল ওয়ারিকানের স্পিনে কাটা পড়েন। ওয়ারিকানের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে মিড অফের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে শামার জোসেফের হাতে ধরা পড়েন তিনি।  এরপর আর কোনো বিপদ হতে দেননি ওপেনার সাদমান ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে ব্যক্তিগত সংগ্রহে মাত্র ৪ রান যোগ করে জোমেল ওয়ারিকানের বলে ১৯ রানে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।  আরটিভি/এসআর
মিরপুর টেস্টে অনন্য কীর্তি গড়লেন মুমিনুল
যে কারণে মিরপুরে টেস্টের একাদশে নেই মুশফিক
মিরপুর টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। ইনজুরির কারণে এই ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছে ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম।  বুধবার (২৮ অক্টোবর) এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ফিজিও বায়েজিদ হোসেন। বায়েজিদ বলেন, মুশফিকুর রহিম গতকাল (মঙ্গলবার) প্র্যাকটিসের সময় ডান হাতের তর্জনীতে ব্যথা পেয়েছে। এরপর থেকে ও পর্যবেক্ষণে ছিল। আজ সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি। এটা একটা কনটিউশন ইনজুরি। আমরা আশা করছি, আগামী তিন দিনের মধ্যে এটা সেরে যাবে এবং পরের টেস্টের জন্য প্রস্তুত থাকবে। মুশফিকের জায়গায় সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তার। এরপর গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে ৩৫০ রানের ইনিংস খেলেছেন। এদিকে চোট কাটিয়ে একাদশে ফিরেছেন লিটন দাস।  আরটিভি/এসআর
যে কারণে মিরপুরে টেস্টের একাদশে নেই মুশফিক
আরও পড়ুন
স্ট্রেচারে মাঠ ছাড়া হৃদয়কে নিয়ে সবশেষ যা জানা গেল