ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

এবার ৩০০ করে নতুন ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০২:০০ পিএম
ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়। প্রথম ইনিংসে দুর্দান্ত ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দারুণ ধারাবাহিকতা দেখিয়ে ফিফটি তুলে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার। তাতেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এক টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৩৭ ওভারে সংগ্রহ ২ উইকেটে ১২৭ রান। ৯০ বলে ৬২ রানে অপরাজিত রয়েছেন হৃদয়। প্রথম ইনিংসের রানসহ দুই ইনিংস মিলিয়ে তার সংগ্রহ দাঁড়িয়েছে ৩০৪ রান।

এর আগে এক টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল মুমিনুল হকের দখলে। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে ১৭৬ ও ১০৫ রান করে মোট ২৮১ রান করেছিলেন অভিজ্ঞ এই বাঁহাতি ব্যাটার।

তালিকার পরের অবস্থানেও রয়েছেন নাজমুল হোসেন শান্ত। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ২৭৩ রান করেছিলেন তিনি। এছাড়া ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্টে শান্তর সংগ্রহ ছিল ২৭০ রান।

তবে এবার সবাইকে ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছে গেলেন তাওহিদ হৃদয়। এক ম্যাচে ৩০০ রানের অনন্য কীর্তি গড়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নিজের নাম লিখিয়ে রাখলেন এই ব্যাটার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে হারের পর সিরিজ বাঁচাতে সিলেট টেস্টে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। তবে লড়াই করেও শেষ পর্যন্ত জয়ের দেখা পেল না টাইগাররা।
ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ
স্যান্ডপেপার-কাণ্ডে খাজার পাশে ওয়ার্নার, সিএর তদন্ত নিয়ে প্রশ্ন
২০১৮ সালের কেপটাউন টেস্টে বহুল আলোচিত স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে আট বছর পর আবারও উত্তাপ ছড়িয়েছে অস্ট্রেলীয় ক্রিকেটে। সাবেক ওপেনার উসমান খাজার নতুন বই ‘সাবর’-এ করা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন ডেভিড ওয়ার্নার।
স্যান্ডপেপার-কাণ্ডে খাজার পাশে ওয়ার্নার, সিএর তদন্ত নিয়ে প্রশ্ন
ব্র্যাডম্যানকে পেছনে ফেলে মুশফিকের অনন্য মাইলফলক
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
ব্র্যাডম্যানকে পেছনে ফেলে মুশফিকের অনন্য মাইলফলক
দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ, চাপে টাইগাররা
সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। দুই ওপেনারকে হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে স্বাগতিকরা।
দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ, চাপে টাইগাররা
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ চলার মধ্যেই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
আরও পড়ুন
এমবাপ্পের সামনে নতুন ইতিহাসের হাতছানি
মা-ছেলের বিশ্বকাপে নতুন ইতিহাস