ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মা-ছেলের বিশ্বকাপে নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৬:৪১ পিএম
মা-ছেলের বিশ্বকাপে নতুন ইতিহাস। ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের ইতিহাসে বাবা-ছেলের অংশগ্রহণের ঘটনা আগেও দেখা গেছে। তবে এবার প্রথমবারের মতো মা-ছেলের একসঙ্গে বিশ্বকাপে খেলার অনন্য নজির গড়েছে নিউজিল্যান্ডের বিন্দন পরিবার।

নিউজিল্যান্ডের তরুণ ডিফেন্ডার টাইলার বিন্দন ও তার মা জেনি বিন্দন। বিশ্বকাপের ইতিহাসে প্রথম মা-ছেলে জুটি হিসেবে নিজেদের নাম লিখিয়েছেন। গত মঙ্গলবার ইরানের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে এই বিশেষ রেকর্ডের পূর্ণতা দেন টাইলার।

এর আগে ২০০৭ ও ২০১১ সালের ফিফা নারী বিশ্বকাপে নিউজিল্যান্ডের গোলবার সামলেছিলেন জেনি বিন্দন। এছাড়া ২০০৮ ও ২০১২ সালের অলিম্পিক গেমসেও দেশের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। ২০০৪ সালে আন্তর্জাতিক অভিষেকের পর জাতীয় দলের হয়ে মোট ৭৭টি ম্যাচ খেলেছেন এই সাবেক গোলরক্ষক।

অন্যদিকে ২০০৫ সালে জন্ম নেওয়া টাইলার ২০২৩ সালে নিউজিল্যান্ড জাতীয় দলে অভিষেক করেন। এবারের বিশ্বকাপই তার প্রথম বিশ্বকাপ আসর। মায়ের সর্বশেষ বিশ্বকাপ অংশগ্রহণের প্রায় দেড় দশক পর নিজেও বিশ্বমঞ্চে খেলে ইতিহাসের অংশ হয়ে গেলেন তিনি।

এই অর্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানান টাইলার। তিনি লেখেন, আজকের দিনটি অনেক কারণেই বিশেষ। সবচেয়ে বড় মঞ্চে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। বিশ্বকাপে খেলা প্রথম মা-ছেলে জুটি হিসেবে আমার মায়ের সঙ্গে এই মুহূর্তটি ভাগ করে নিতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ।

আরও পড়ুন

টাইলারের ক্রীড়া প্রতিভার পেছনে পারিবারিক ঐতিহ্যও রয়েছে। তার বাবা গ্র্যান্ট বিন্দন। নিউজিল্যান্ডের জাতীয় ভলিবল দলের অধিনায়ক ছিলেন। ফলে খেলাধুলার পরিবেশেই বেড়ে ওঠা টাইলার এখন দেশের ফুটবল ইতিহাসে এক অনন্য অধ্যায়ের অংশ হয়ে উঠেছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
টিভিতে আজকের খেলা
চিকিৎসার জন্য রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা
নাহিদ রানাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই আবারও চিকিৎসা দিতে এই পেসারকে অস্ট্রেলিয়া পাঠাচ্ছে বোর্ড। আজ রাতেই পার্থের উদ্দেশে তার দেশ ছেড়ে যাওয়ার কথা। পার্থের কোস্টাল অর্থোপেডিক হাসপাতালে পিটার দি আলেসান্দ্রোকে দেখাবেন তিনি। নাহিদ রানাকে সশরীর দেখে চিকিৎসক যেভাবে পরামর্শ দেবেন, সেভাবেই হবে পুনর্বাসনপ্রক্রিয়া।  বিসিবি পার্থেই তার ১০ দিনের পুনর্বাসনপ্রক্রিয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে। পিটার দি আলেসান্দ্রোর সঙ্গে স্থানীয় একজন ট্রেনারের তত্ত্বাবধানে চলবে তা। গত জুলাইয়ে জিম্বাবুয়েতে সাইড স্ট্রেইনের চোটে পড়েন নাহিদ রানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের পর খেলতে পারেননি আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও। সাইড স্ট্রেইনের চোট থেকে সেরে উঠলেও নতুন করে ব্যথা অনুভব করেন নিতম্বে।  ঢাকায় করানো স্ক্যানে অবশ্য তাঁর গুরুতর কোনো সমস্যা পাওয়া যায়নি। তারপরও পার্থে গিয়ে প্রথমে কিছু পরীক্ষা–নিরীক্ষাই করাবেন নাহিদ রানা। জিম্বাবুয়ে সিরিজে চোট পাওয়ার পর প্রায় এক মাস ভারী ব্যায়াম করতে পারেননি নাহিদ রানা, করেননি বোলিংও। এরপর অনুশীলনে ফিরে প্রথমে ছোট রানআপে বোলিং শুরু করেন, পরে আস্তে আস্তে রানআপ বড় করেন। এর মধ্যেই ব্যথা অনুভব করেন নিতম্বে। চিকিৎসকদের ধারণা, বোলিংয়ের জন্য যে শক্তি সঞ্চয় করা দরকার ছিল, মাসখানেক বিশ্রামে থাকায় সেটি সঞ্চয় করতে পারেননি নাহিদ রানা। এ কারণেই নিতম্বে ব্যথা অনুভব করছেন। নিতম্বের ব্যথার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজেও নাহিদ রানার না খেলার সম্ভাবনাই বেশি। নভেম্বরের দক্ষিণ আফ্রিকা সিরিজে দুটি টেস্টে তাঁকে কীভাবে খেলানো যায়, বিসিবির চাওয়া এখন সেটিই। আরটিভি/এসআর  
চিকিৎসার জন্য রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
জাতীয় দলের আক্রমণভাগের গোলখরা কাটাতে এবার বড় ভরসা হয়ে উঠতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মূল স্কোয়াডে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রোনান আজকেই আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে মূল স্কোয়াডেই রাখছি।’ দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোলশিকারির অভাব অনুভব করছে বাংলাদেশ জাতীয় দল। রোনানের অন্তর্ভুক্তি আক্রমণভাগের সেই দুর্বলতা কাটাতে সহায়তা করবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি হেডে আরও একটি গোল করেছিলেন তিনি।  এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন রোনান। বয়সভিত্তিক দলে এমন পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি। উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান। আরটিভি/ এসআর  
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
আরও পড়ুন
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
মা-ছেলেকে নির্যাতনের অভিযোগ, অ্যাডভোকেট চুন্নুকে শোকজ
এমবাপ্পের সামনে নতুন ইতিহাসের হাতছানি