ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে বিদায় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম
পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে বিদায় বাংলাদেশের। ছবি: সংগৃহীত

চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। তবে এদিন নিজের সেরাটা দিতে পারেনি জুনিয়র টাইগাররা। ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের তোপে শুরু থেকেই উইকেট হারাতে থাকে যুবা টাইগাররা। একমাত্র ব্যতিক্রম ছিলেন আল মুহি। তিনি ফিফটির দেখা পেয়েছেন। ৪৫ বলে ৫০ করে আউট হন তিনি।

এছাড়া রাকিবুল হোসেন ২৬ ও আল রাফি করেন ২০ রান। ব্যাটিং ব্যর্থতায় ৩১.৪ ওভারে ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পাকিস্তানের রিজুয়ানুল্লাহ ৮ ওভারে ৩০ রান খরচায় নেন ৫ উইকেট।

১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় পাকিস্তান। দলের দুই ওপেনার হাইম খান এবং উসমান খান অর্ধশতক তুলে নেন। ৬৯ রান করা হাইমকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন রবিউল অনিক। কিন্তু ম্যাচে টাইগার বোলারদের একমাত্র সাফল্য এটাই।

এরপর আর কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। ফলে সহজেই জয়ের লক্ষ্য পৌঁছে যায় পাকিস্তান দল। উসমান খান ৬৪ ও আব্দুল জাদির ৮ রানে অপরাজিত থাকেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শচীনের ২৬ ব্যাট ঠাঁই পাচ্ছে জাদুঘরে, থাকছে ক্যারিয়ারের নানা স্মারক
ক্রিকেটের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। এবার তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ব্যবহৃত ২৬টি ব্যাট ঠাঁই পেতে যাচ্ছে জাদুঘরে।
শচীনের ২৬ ব্যাট ঠাঁই পাচ্ছে জাদুঘরে, থাকছে ক্যারিয়ারের নানা স্মারক
সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ
কয়েকদিন আগেই সুপার নাইন্টির দল লন্ডন জায়ান্টস সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছিল। এবার একই টুনামেন্টের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকে দলে যোগ দান করেছেন এলডোরেট টাইগার্স। আগামী ডিসেম্বরের শুরুতে কেনিয়ার নাইরোবিতে বসবে টুর্নামেন্টটির এবারের আসর। সুপার নাইন্টির চতুর্থ আসর মাঠে গড়াবে ৩ ডিসেম্বর, চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।  ১০ দিনের এই প্রতিযোগিতায় ছয়টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে, ম্যাচ হবে মোট ১৮টি। টুর্নামেন্টটির বিশেষত্ব হচ্ছে এখানে প্রতি ইনিংস ৯০ বলে। অর্থাৎ প্রতি দল খেলবে ১৫ ওভার করে। এবারের আসর দিয়ে প্রথমবারের মতো কেনিয়ায় যাচ্ছে প্রতিযোগিতাটি।  ক্রিকেট কেনিয়ার সঙ্গে তিন মৌসুমের চুক্তি অনুযায়ী চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ আসরও নাইরোবিতে আয়োজনের পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের ১৪টি দেশের খেলোয়াড়দের নিয়ে সাজানো হয়েছে এবারের আসরের ড্রাফট পুল। এতে রয়েছে বাংলাদেশ, ভারত, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, কানাডা ও যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা। পাশাপাশি ক্যারিবীয় অঞ্চলের বার্বাডোজ, জ্যামাইকা, গায়ানা ও ত্রিনিদাদের খেলোয়াড়েরাও রয়েছেন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে কেনিয়ার সাবেক ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে। সাম্প্রতিক সময়ে একের পর এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন সাকিব। সর্বশেষ নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে খেলেছেন তিনি। সেখানে তিন ম্যাচে ২৬ রান করার পাশাপাশি নিয়েছেন চার উইকেট।  এরপর আবুধাবি টি-টেনের দল ইউনাইটেড টাইগার্সে যোগ দিয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার। মাহমুদউল্লাহ সর্বশেষ খেলেছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ অব লিজেন্ডস টুর্নামেন্টে। আরটিভি/এসআর
সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ
নতুন ব্যাটিং কোচ পেলেন টাইগাররা, জেনে নিন পরিচয়
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন ডেল বেনকেনস্টেইন। সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। প্রোটিয়াদের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সাবেক এই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৫২ বছর বয়সী বেনকেনস্টেইনের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১৬ হাজার রান করেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন ২৩টি ওয়ানডেও। বর্তমানে তিনি ইংলিশ কাউন্টি দল ডারহামের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর দুই দিন আগে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। অন্তর্বর্তী ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ সালাহউদ্দীন। এখন আবার এক সিরিজের জন্য দায়িত্ব পেলেন বেনকেনস্টেইন। এর আগে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন বেনকেনস্টেইন। ইংলিশ কাউন্টি ক্রিকেটেও রয়েছে তার দীর্ঘ কোচিং অভিজ্ঞতা। হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের মতো দলের সঙ্গে কাজ করেছেন তিনি।  আরটিভি/এসআর    
নতুন ব্যাটিং কোচ পেলেন টাইগাররা, জেনে নিন পরিচয়
পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবার নতুন দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের ক্রিকেটে।
পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল
ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষেও টেস্ট খেলবে বাংলাদেশ
দীর্ঘ ১৭ বছর পর আগামী বছর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক লর্ডসে একটি টেস্ট খেলার কথা থাকলেও ম্যাচের সংখ্যা বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষেও টেস্ট খেলবে বাংলাদেশ
আরও পড়ুন
মার্কিন চাপ না মেনে ইরানের পক্ষে তুরস্ক, ইরাক ও পাকিস্তান
সেমিফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা