ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

নতুন ব্যাটিং কোচ পেলেন টাইগাররা, জেনে নিন পরিচয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম
ছবি: আরটিভি কোলাজ

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন ডেল বেনকেনস্টেইন। সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

প্রোটিয়াদের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সাবেক এই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

৫২ বছর বয়সী বেনকেনস্টেইনের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১৬ হাজার রান করেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন ২৩টি ওয়ানডেও। বর্তমানে তিনি ইংলিশ কাউন্টি দল ডারহামের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর দুই দিন আগে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। অন্তর্বর্তী ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ সালাহউদ্দীন। এখন আবার এক সিরিজের জন্য দায়িত্ব পেলেন বেনকেনস্টেইন।

এর আগে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন বেনকেনস্টেইন। ইংলিশ কাউন্টি ক্রিকেটেও রয়েছে তার দীর্ঘ কোচিং অভিজ্ঞতা। হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের মতো দলের সঙ্গে কাজ করেছেন তিনি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবার নতুন দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের ক্রিকেটে।
পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল
ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষেও টেস্ট খেলবে বাংলাদেশ
দীর্ঘ ১৭ বছর পর আগামী বছর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক লর্ডসে একটি টেস্ট খেলার কথা থাকলেও ম্যাচের সংখ্যা বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষেও টেস্ট খেলবে বাংলাদেশ
সেনাবাহিনী ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সেনাবাহিনী ক্রিকেট প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ৭ পদাতিক ডিভিশন, বরিশাল সেনানিবাসে এ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সেনাবাহিনী ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
১৪৯ বছরের টেস্টে জিম্বাবুয়ে-আফগানিস্তানের নতুন ইতিহাস
টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে নতুন অধ্যায় লিখল জিম্বাবুয়ে ও আফগানিস্তান। শারজায় দুই দলের মধ্যকার টেস্টে প্রথমবারের মতো একই ম্যাচে দেখা মিলেছে তিনটি ৫০০ বা তার বেশি রানের ইনিংসের।
১৪৯ বছরের টেস্টে জিম্বাবুয়ে-আফগানিস্তানের নতুন ইতিহাস
এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ 
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের টাইগার যুবারা।
এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ 
আরও পড়ুন
রেমিট্যান্সে সুবাতাস, ৯ দিনে এলো ১৫ হাজার ৯০৯ কোটি টাকা
‘বড় সুবিধা’ নিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক, লেনদেন হবে আরও সহজ
কারিগরি ত্রুটি সারিয়ে ফের সচল আরটিজিএস লেনদেন
রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম