
আইপিএল, বিপিএল, পিএসএল খেলে ক্লান্ত রাসেলের বিশ্বকাপ মিশনটা সুখকর হয়নি মোটেই। বড় কিছুর প্রত্যাশায় আন্দ্রে রাসেলকে বিশ্বকাপে খেলার জন্য দলে নেয় উইন্ডিজ ক্রিকেট বোর্ড।
কিন্তু হয়েছে উল্টোটা। ক্রিস গেইল, আন্দ্রে রাসেলরা থাকা স্বত্বেও সেমি-ফাইনালের আগে ছিটকে পড়েছে দুইবারের বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ। দলের সঙ্গে ছিটকে পড়লেন রাসেলও।
চোটের কারণে খেলতে পারেননি দুটি ম্যাচ। যে চার ম্যাচ খেলেছেন তাতে আহামরি কিছু করতেও পারেননি। চার ম্যাচে পেয়েছেন মোট ৫টি উইকেট। ব্যাট হাতে ১৫ আর ২১ রান।
শেষ পর্যন্ত চোটের কারণে বাদ পড়তে হলো বিশ্বকাপ থেকে। তার বদলে দলে ডাকা হয়েছে সুনীল অ্যামব্রিসকে।
ওয়েস্ট ইন্ডিজের বাকি আছে আরও ৩ ম্যাচ। খেলতে হবে ভারত, শ্রীলঙ্কা আর আফগানিস্তানের বিপক্ষে।
রাসেলের বদলী অ্যামব্রিস এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬টি ওয়ানডে খেলেছে। ছয় ম্যাচে করেছেন মোট ৩১৬ রান।
এমআর/




