
আইসিসি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে নিউজিল্যান্ড। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শুষ্ক পিচে টস ভাগ্য পক্ষে পেয়ে ব্যাটিংয়ের ঘোষণা দেন কিউই দলপতি কেন উইলিয়ামসন।
ইনজুরি কাটিয়ে ব্ল্যাক-ক্যাপসদের একাদশে ফিরেছেন পেসার লুকি ফার্গুসন। বাদ পড়েছেন টিম সাউদি। একটি পরিবর্তন এনেছে ভারতও। কূলদীপ যাদবের পরিবর্তে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকে বেছে নিয়েছেন বিরাট কোহলি।
মোহাম্মদ শামীকে একাদশে না রাখাটা অবাক করা সিদ্ধান্ত ভারতের। উইকেট শিকারে বেশ এগিয়ে থাকলেও শামীর পরিবর্তে ভুবনেশ্বর কুমারে আস্থা রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
ভারত একাদশ
রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্থ, দিনেশ কার্তিক, এম এস ধোনি, হার্দিক পান্ডিয়া, ভুবেনেশ্বর কুমার, রবিন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল ও জসপ্রীত বুমরাহ ।
নিউজিল্যান্ড একাদশ
হেনরি নিকোলস, মার্টিন গাপটিল, কেন উইলিয়ামস, রস টেলর, টম ল্যাথাম, জিমি নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
ওয়াই




