
বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি কুমিল্লা ওয়ারিয়র্স। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা।
কুমিল্লা খাদের কিনারায় থাকলেও চট্টগ্রাম রয়েছে সুবিধাজনক স্থানে। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে চ্যালেঞ্জার্সরা।
ওয়ারিয়র্সদের হারিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করতে চায় বন্দরনগরীরর দলটি। অন্যদিকে টিকে থাকতে জয়ের বিকল্প নেই কুমিল্লার সামনে।
এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী রয়্যালসের প্রতিপক্ষ রংপুর রেঞ্জার্স।
৭ খেলায় ১০ পয়েন্ট নিয়ে তালিকার চারে রাজশাহী। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রংপুরের অবস্থান ষষ্ঠ। তাই জয়ের বিকল্প নেই রংপুরের সামনে।
কুমিল্লা ওয়ারিয়র্স
ডেভিড মালান (অধিনায়ক), রবিউল ইসলাম রবি, সৌম্য সরকার, সাব্বির রহমান, স্টিয়ান ফন জাইল, মাহিদুল ইসলাম অঙ্কন, ডেভিড ওয়াইস, মুজিব উর রহমান, আল-আমিন হোসেন, সানজামুল ইসলাম ও আবু হায়দার রনি।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
জুনাইদ সিদ্দিক, লেন্ডল সিমন্স, চ্যাডউইক ওয়ালটন, পিনাক ঘোষ, রায়ান বার্ল, নুরুল হাসান (অধিনায়ক), জিয়াউর রহমান, লিয়াম প্লাঙ্কেট, নাসুম আহমেদ, রুবেল হোসেন ও মেহেদী হাসান রানা।
ওয়াই




