ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মেসির জাদুতে আর্জেন্টাইনদের জয়

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ এএম
বাছাইপর্বের ম্যাচে জাদু দেখালেন লিওনেল মেসি

ঘরের মাঠে নিজের শেষ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জাদু দেখালেন লিওনেল মেসি। অসাধারণ পাস এবং ড্রিবলিংয়ে ভেনেজুয়েলার বিপক্ষে ২ গোল করে তিনি আর্জেন্টিনাকে ৩-০ গোলে দুর্দান্ত জয় এনে দিয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে শত শত ভক্তের উল্লাসের মধ্যে বুইনোস আইরেসের স্টেডিয়ামে এদিন মেসিকে দেখা গেছে চিরচেনা ফর্মে। বলের ওপর তার নিয়ন্ত্রণ, নিখুঁত পাসিং এবং প্রতিপক্ষের ডিফেন্সকে ভেঙে দেওয়ার ক্ষমতা আবারও মুগ্ধ করেছে সবাইকে। ম্যাচের প্রতিটি মুহূর্তে তিনি প্রমাণ করেছেন কেন তাকে ফুটবলের জাদুকর বলা হয়।

আরও পড়ুন

আর্জেন্টিনার হয়ে বাকি গোলটি করেছেন লাওতারো মার্টিনেজ। দলের এই দুর্দান্ত পারফরম্যান্স বিশ্বকাপের আগে তাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে। এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা বাছাইপর্বে নিজেদের অবস্থান আরও মজবুত করল।

ম্যাচের ৩৯ মিনিটে আসে প্রথম গোল। হুলিয়ান আলভারেজ বক্সে বল কেটে দেন এবং মেসি স্বভাবসুলভ শৈল্পিক ভঙ্গিতে সেটি জালে পাঠান। গোলকিপারের মাথার ওপর দিয়ে দারুণ দক্ষতায় তুলে দেন আটবারের ব্যালন ডিঅরজয়ী তারকা।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা আরও দৃঢ় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। বদলি খেলোয়াড় লাওতারো ৭৬ মিনিটে নিকোলাস গঞ্জালেসের ক্রস থেকে দারুণ হেডে গোল করে দলকে ২-০ তে এগিয়ে দেন।

মাত্র চার মিনিট পর থিয়াগো আলমাদার পাস থেকে কাছ থেকে শট নিয়ে সহজেই নিজের দ্বিতীয় গোল করেন মেসি। এর মধ্য দিয়েই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। ভেনেজুয়েলা আর কোনো জবাব দিতে পারেনি। তারা ম্যাচে একটিও অন টার্গেট শট নিতে পারেনি।

২০০৫ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হওয়া মেসি দুই দশকের ক্যারিয়ারে খেলেছেন ১৯৩ ম্যাচ, করেছেন ১১২ গোল। জাতীয় দলের হয়ে জিতেছেন দুটি কোপা আমেরিকা, একটি বিশ্বকাপ এবং অলিম্পিকের স্বর্ণপদক। ডিয়েগো ম্যারাডোনার পর আর্জেন্টিনার ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এই কিংবদন্তির জন্য ম্যাচটিকে ঘিরে দেশজুড়ে আবেগের স্রোত বয়ে যাচ্ছে।

ম্যাচকে ঘিরে মেসি নিজেও আবেগ প্রকাশ করে বলেছেন, এই ম্যাচটা আমার জন্য খুব, খুব বিশেষ। কারণ এটা বাছাইপর্বে আর্জেন্টিনার মাটিতে আমার শেষ ম্যাচ। জানি না এরপর আর কোনো ম্যাচ খেলা হবে কি না। তাই এবার পরিবারের সবাই থাকবে গ্যালারিতে—স্ত্রী, সন্তান, মা-বাবা, ভাই-বোন। আমরা একসঙ্গে উপভোগ করব। এরপর কী হবে, সেটা সময়ই বলে দেবে।

কোচ লিওনেল স্কালোনি বলেছেন, যত দিন মেসি খেলবেন, তত দিন তাকে উপভোগ করতে হবে। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, একসময় আর্জেন্টিনাকে মেসি ছাড়া খেলতে হবে, তবে সেই মুহূর্ত এখনো আসেনি।

ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের বাছাইয়ে শীর্ষে রয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। বাছাইপর্বের শেষ ম্যাচ ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে খেলবে তারা।

আরটিভি/এএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খালেদা জিয়ার জন্য জাতীয়তাবাদী ক্রীড়া দলের দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর রাজধানীর সোনালী অতীত ক্লাবে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরীসহ ক্রীড়া দলের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।  এ ছাড়া সাবেক তারকা ফুটবলার মোহাম্মাদ আসলাম, আলফাজ আহমেদসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। সোনালী অতীত ক্লাবের সদস্যরাও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং ক্রীড়াঙ্গনের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, খালেদা জিয়ার মৃত্যু দেশের জন্য অপূরনীয় ক্ষতি। মরহুমা বেগম খালেদা জিয়া দেশের রাজনীতি ও সমাজে যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন- তা স্মরণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ ও মূল্যবোধের চর্চা অব্যাহত রাখতে হবে৷ তবেই দেশ তার কাঙ্খিত লক্ষে পৌঁছাবে বলে মনে করেন বক্তারা। সেই সাথে খালেদা জিয়ার স্বপ্নের দেশ ( ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক রাষ্ট্র) গড়তে কাজ করার অঙ্গীকার করেন বক্তারা। আরটিভি/এসআর
খালেদা জিয়ার জন্য জাতীয়তাবাদী ক্রীড়া দলের দোয়া মাহফিল
এক হালি গোল হজম করে মেজাজ হারালেন মার্টিনেজ
এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের কাছে ৪ গোল হজম করেছে অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। যা হজমে মানতে পারেননি তিনি। ফলে ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফেরার সময় মেজাজ হারিয়ে বসেন এই গোলরক্ষক। ম্যাচের শেষ বাঁশি বাজার পর টানেলে ফেরার পথে আর্সেনাল সমর্থকদের কটাক্ষের মুখে পড়েন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। সে সময় এক সমর্থক উচ্চস্বরে ‘ইউ আর র‍্যাটল্ড!’ বলে চিৎকার করলে মার্তিনেজ আরও উত্তেজিত হয়ে ওঠেন। আরও পড়ুন সাকিবের দেশে ফিরতে না পারা নিয়ে যা বলছে বিসিবি ক্ষুব্ধ অবস্থায় দর্শকদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে দেখা যায় তাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত নিরাপত্তাকর্মীরা তাকে টেনে নিয়ে যান। পুরো ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। এদিকে, এই জয়ের মাধ্যমে আর্সেনাল লিগে মাত্র দুইটি হার নিয়ে বছর শেষ করল। ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মিকেল আর্তেতার দল। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাস্টন ভিলা। আর এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। উল্লেখ্য, অ্যাস্টন ভিলাকে ৪–১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও শক্ত করেছে আর্সেনাল। এই হারের মধ্য দিয়ে থেমে গেছে ভিলার টানা ১১ ম্যাচের জয়যাত্রা। আরটিভি/এসআর
এক হালি গোল হজম করে মেজাজ হারালেন মার্টিনেজ
আতলেটিকো মাদ্রিদের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক কলার আর নেই
স্পেনের ঐতিহ্যবাহী ক্লাব আতলেটিকো মাদ্রিদের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক এনরিক কলার মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে স্প্যানিশ এই কিংবদন্তি লেফট উইঙ্গারের বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘ এক দশক আতলেটিকো মাদ্রিদকে নেতৃত্ব দেওয়া কলার ক্লাবটির হয়ে খেলেছেন ১৯৫৩ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত। এই সময়ে লাল-সাদা জার্সিতে তিনি মাঠে নেমেছেন ৪৭০টি ম্যাচে, যা তাকে ক্লাব ইতিহাসের অন্যতম দীর্ঘসময় ধরে খেলা ও নেতৃত্ব দেওয়া ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জাতীয় দলের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও স্পেনের ফুটবলে তার অবদান স্মরণীয়। স্প্যানিশ জাতীয় দলের জার্সিতে তিনি খেলেছেন মোট ১৬টি ম্যাচ এবং ১৯৬২ সালের বিশ্বকাপে দেশকে প্রতিনিধিত্ব করেন। এনরিক কলারের নেতৃত্বেই প্রথমবারের মতো কোনো ইউরোপিয়ান শিরোপা জেতে আতলেটিকো মাদ্রিদ। ১৯৬২ সালে তার অধিনায়কত্বে উয়েফা কাপ উইনার্স কাপের ট্রফি ঘরে তোলে ক্লাবটি। পাশাপাশি ১৯৬৫-৬৬ মৌসুমে স্পেনের শীর্ষ লিগ লা লিগার শিরোপাও জেতে আতলেটিকো। কলারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আতলেটিকো মাদ্রিদ কর্তৃপক্ষ। ক্লাবের পক্ষ থেকে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। কিংবদন্তি এই অধিনায়কের প্রতি শ্রদ্ধা জানাতে ক্লাবের ঘরের মাঠ মেত্রোপলিতানো স্টেডিয়ামে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আরও পড়ুন গোল করেও দলকে জেতাতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো আতলেটিকো মাদ্রিদের ইতিহাসে এনরিক কলার চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন একজন সত্যিকারের নেতা ও ক্লাব-প্রতীকের প্রতীক হিসেবে। আরটিভি/এসকে
আতলেটিকো মাদ্রিদের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক কলার আর নেই
গোল করেও দলকে জেতাতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো
বছরের শেষ ম্যাচেও গোলের দেখা পেলেন পর্তুগালের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তার গোলেও জয় নিশ্চিত করা গেল না আল নাসরের। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সৌদি প্রো লিগে আল ইত্তিফাকের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে রোনালদোর দল।  ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আল ইত্তিফাক। ১৬ মিনিটে ডাচ মিডফিল্ডার জর্জিনিও উইজনালডামের গোলে লিড নেয় স্বাগতিকরা। প্রথমার্ধে পিছিয়ে থাকলেও বিরতির পর দ্রুত ঘুরে দাঁড়ায় আল নাসর। ৪৭তম মিনিটে ছন্দে থাকা জোয়াও ফেলিক্স গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর ৬৭তম মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় সফরকারীরা। যদিও গোলটির পেছনে বড় অবদান ছিল ফেলিক্সের। বক্সে হেডের চেষ্টা করতে গিয়ে পড়ে যান রোনালদো। পরে উঠে দাঁড়ানোর পর জটলার মধ্যে ফেলিক্সের নেওয়া শট রোনালদোর পিঠে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। এই গোলের মাধ্যমে হাজার গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছালেন রোনালদো। তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়াল ৯৫৭টি। চলতি বছরে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৪৬ ম্যাচে ৪১ গোল করেছেন ৪০ বছর বয়সী এই পর্তুগিজ তারকা। তবে ম্যাচের শেষদিকে আবারও সমতায় ফেরে আল ইত্তিফাক। ম্যাচ শেষের ১০ মিনিট আগে নিজের দ্বিতীয় গোল করে দলকে এক পয়েন্ট এনে দেন উইজনালডাম। শেষ পর্যন্ত ২-২ ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। আরও পড়ুন এক বছরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়লেন হোল্ডার এই ড্রয়ের ফলে সৌদি প্রো লিগে প্রথমবার পয়েন্ট হারাল আল নাসর। এর আগে লিগ ইতিহাসে প্রথম দল হিসেবে মৌসুমের প্রথম ১০ ম্যাচেই জয় পেয়েছিল তারা। ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে এখনো লিগের শীর্ষে আছে আল নাসর। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে আল ইত্তিফাক। আরটিভি/এসকে
গোল করেও দলকে জেতাতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো
বার্সেলোনার জার্সি নিষিদ্ধ!
লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা ও পঞ্চম স্থানীয় এস্পানিওলের মধ্যে আগামী রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিতব্য কাতালান ডার্বি ম্যাচে বার্সেলোনার জার্সি পরিধান নিষিদ্ধ ঘোষণা করেছে এস্পানিওল ক্লাব। ম্যাচটি হবে এস্পানিওলের মাঠ আরসিডিই স্টেডিয়ামে। এই নিষেধাজ্ঞার মূল কারণ হলো গোলরক্ষক হুয়ান গার্সিয়ার দলবদল, যিনি সম্প্রতি এস্পানিওল ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন। এস্পানিওলের সমর্থকদের মধ্যে এই পরিবর্তনকে সহজে মানা যাচ্ছে না, তাই নিরাপত্তার কারণে বার্সেলোনার জার্সি, স্কার্ফ বা অন্য কোনো দলীয় প্রতীক বহন করা যাবে না স্টেডিয়ামে। রয়টার্সের খবর অনুযায়ী, এস্পানিওল ক্লাব জানিয়েছে, সব দর্শকের নিরাপত্তা এবং সুষ্ঠু ম্যাচ পরিচালনার জন্য স্টেডিয়ামে বার্সেলোনার যে কোনো পোশাক বা প্রতীক পরিধান নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তা বাড়াতে স্টেডিয়ামের গোলপোস্টের পেছনে সুরক্ষামূলক জালও স্থাপন করা হবে। এছাড়াও, শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যার মধ্যে রয়েছে জরিমানা থেকে শুরু করে ৫ বছর পর্যন্ত সদস্যপদ স্থগিত বা বাতিল এবং স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা। মাঠে পয়েন্ট টেবিলের দিক থেকে বর্তমান অবস্থান অনুযায়ী, ১৮ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা এস্পানিওল পঞ্চম স্থানে ৩৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছে। একই সময়ে, ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। আরও পড়ুন ২০২৬ সালের স্পোর্টস ক্যালেন্ডার প্রকাশ বার্সেলোনা-এস্পানিওল কাতালান ডার্বি নিয়ে উত্তেজনা থাকলেও এই নিষেধাজ্ঞা ও নিরাপত্তা ব্যবস্থার কারণে এর আকার এক ধরনের দ্বৈরথ থেকে নিরাপত্তা কেন্দ্রীকৃত বিতর্কের রূপ নিচ্ছে। আরটিভি/এসকে
বার্সেলোনার জার্সি নিষিদ্ধ!