ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

রিয়ালের নতুন কোচ আলভারো আরবেলোয়া, জাভি বরখাস্ত 

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০২:১০ এএম
ছবি: সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছেই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হেরে কোচ জাভি আলোনসোকে ছাঁটাইয়ের আধাঘণ্টার মধ্যে নতুন কোচ হিসেবে আলভারো আরবেলোয়াকে কোচ নিয়োগ করেছে রিয়াল মাদ্রিদ।

সোমবার (১২ জানুয়ারি) রাতে এই কোচ ছাঁটাই ও নিয়োগের ঘোষণা দেওয়া হয়। এর আগে, রোববার রাতে সৌদি আরবের জেদ্দায় সুপার কাপের রোমাঞ্চকর ফাইনালে জাভি আলোনসোর রিয়ালকে ৩-২ ব্যবধানে হারায় হ্যান্সি ফ্লিকের বার্সা।

জাভিকে বরখাস্তের আধাঘণ্টার মধ্যে যুব একাডেমি কাস্তিয়ার প্রধান কোচ ৪২ বর্ষী আলভারো আরবেলোয়াকে নতুন কোচ ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ। যিনি রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার। ২০২০ সাল থেকে রিয়ালের বয়সভিত্তিক দলের কোচের দায়িত্বে ছিলেন।

বিবৃতিতে রিয়াল মাদ্রিদ সিএফ ঘোষণা করে, ক্লাব ও জাভি আলোনসোর মধ্যে সমঝোতার ভিত্তিতে, তাকে দলের কোচ থেকে দায়িত্বের অবসান ঘটানো হয়েছে। জাভি আলোনসো সবসময় রিয়াল মাদ্রিদ সমর্থকদের ভালোবাসা ও শ্রদ্ধা পাবেন, কারণ তিনি রিয়াল মাদ্রিদের একজন কিংবদন্তি এবং সবসময় আমাদের ক্লাবের মূল্যবোধকে প্রতিনিধিত্ব করেছেন। রিয়াল মাদ্রিদ সবসময়ই তার ঘর হয়ে থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, এই সময়কালে কাজ ও নিষ্ঠার জন্য রিয়াল মাদ্রিদ জাভি আলোনসো এবং তার পুরো কোচিং স্টাফকে ধন্যবাদ জানাচ্ছে এবং তাদের জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভ কামনা জানাচ্ছে।

এর আগে, ১১ বছর পর রিয়াল মাদ্রিদে ফিরেছিলেন জাভি। সান্তিয়াগো বার্নাব্যুতে লস ব্লাঙ্কোসদের কোচ হিসেবে তিন বছরের চুক্তিতে এসেছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী সাবেক। কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে যাওয়ার পর ২০২৫ সালের জুনে আলোনসোকে রিয়াল মাদ্রিদের কোচ করা হয়েছিল। কিছু ইতিবাচক ইঙ্গিত দেখা গেলেও পরে ৪৪ বর্ষী এ কোচের জন্য সময়টা বেশ কঠিন ছিল। বিশেষ করে গত এক-দুমাসে দলে চোটের সমস্যা, বাজে ফলাফল এবং ড্রেসিংরুমের অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
রোনালদোর আরও এক চমক, হাতছানি দিচ্ছে হাজার গোলের মাইলফলক
জাতীয় দল নিয়ে নানা অনিশ্চয়তার মধ্যেই ক্লাব ফুটবলে আলো ছড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এএফসি চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে ম্যাচে উজবেকিস্তানের ক্লাব নেফৎচি ফারগোনাকে হারিয়েছে তার দল। এই দুর্দান্ত একটি গোল করে ১ হাজার গোলের মাইলফলকের আরও কাছে এগিয়ে গেলেন তিনি। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে কিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে ফারগোনাকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে আল নাসর। এদিন ম্যাচের ৩০ মিনিটেই এগিয়ে যায় রোনালদোর দল। নাওয়াফ বৌশালের অ্যাসিস্টে গোলকিপার বোতিরালি এরগাশেভকে পরাস্ত করেন অ্যাঞ্জেলো। এই গোলের আগে কিংসলে কোমান পেশির ইনজুরি নিয়ে ১৫ মিনিটে মাঠ ছাড়লে আল নাসর বড় ধাক্কা খায়।  আইমান ইয়াহিয়া তার বদলে মাঠে নামেন। প্রথমার্ধের খেলা যখন শেষ হওয়ার পথে, তখন দলের ব্যবধান বাড়ান রোনালদো। আইমানের কাছ থেকে পাস পেয়ে পর্তুগিজ সুপারস্টার আল নাসরের দ্বিতীয় গোল করেন।  এটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ৯৮১তম গোল। এক হাজারের মাইলফলকে যেতে আর ১৯ গোল দরকার তার। দ্বিতীয়ার্ধে ফারগোনা এগিয়ে যায় আলিশার ওদিলোভের গোলে।  উজবেকিস্তানের ঘুরে দাঁড়ানোর আশায় পানি ঢালে আনভারজো গোফুরোভের আত্মঘাতী গো। খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগেই ৩-১ গোলে এগিয়ে যায় আল নাসর। আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল কোচের সঙ্গে মনোমালিন্য হওয়ার পর রোনালদো মাঝপথে জাতীয় দল ছাড়েন। ডেনমার্ক ম্যাচের আগে ক্যাম্প ছাড়ার কারণে সাময়িকভাবে তাকে নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। তবে সব বিতর্ক একপাশে সরিয়ে রেখে টানা দ্বিতীয় ম্যাচে গোল করেছেন তিনি। আরটিভি/এসআর
রোনালদোর আরও এক চমক, হাতছানি দিচ্ছে হাজার গোলের মাইলফলক
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আবুধাবি টেস্টের শেষ দিনে আজ মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। এ ছাড়াও মঙ্গলবার (১৩ অক্টোবর) টিভিতে বেশকয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট আবুধাবি টেস্ট, ৫ম দিন বাংলাদেশ-আফগানিস্তান দুপুর ১২টা, টি স্পোর্টস ডারবান টেস্ট, ৫ম দিন দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া বেলা ১-৩০ মি., ট্যাপম্যাড ৩য় টি-টোয়েন্টি পাকিস্তান-শ্রীলঙ্কা সন্ধ্যা ৭টা, পিটিভি স্পোর্টস ফুটবল উয়েফা চ্যাম্পিয়নস লিগ সাবাহ-স্লাভিয়া প্রাহা রাত ১০-৪৫ মিনিট, সনি টেন ১ লেন্স-স্পোর্তিং সিপি রাত ১০-৪৫ মিনিট, সনি টেন ২ আর্সেনাল-লিল রাত ১টা, সনি টেন ১ অ্যাতলেটিকো মাদ্রিদ-ম্যানইউ রাত ১টা, সনি টেন ২ গ্যালাতাসারাই-বার্সেলোনা রাত ১টা, সনি টেন ৫ আরটিভি/এসআর
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে স্বাধীন কমিশনের রায়ের পর ক্লাবটির প্রতি সমর্থন জানাতে অভিনব উদ্যোগ নিয়েছেন সমর্থকরা। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের আগে আকাশে শত শত বাতাসভরা কলা উড়িয়ে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনেন তারা।
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
মাঠে ছন্দহীনতা, লাল কার্ডের ধাক্কা এরপর ব্যক্তিগত জীবনেও দুঃসংবাদ। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রেমের সম্পর্ক আবারও ভেঙে গেছে।
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
আরও পড়ুন
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
ভিনিসিয়ুসের লাল কার্ডের রাতে রিয়ালকে জয় উপহার দিলেন দিওমান্দে
ট্রাম্পের বরখাস্ত ঠেকাল আদালত, ফের দায়িত্বে রজার রোগফ
এবার রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন এমবাপে