ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

মৌসুমের প্রথম এল ক্লাসিকোর দিনক্ষণ চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথগুলোর একটি ‘এল ক্লাসিকো’। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার এই মহারণ ঘিরে প্রতি মৌসুমেই থাকে বাড়তি উন্মাদনা। নতুন মৌসুমেও এর ব্যতিক্রম হচ্ছে না। ইতোমধ্যে ২০২৬-২৭ মৌসুমের প্রথম এল ক্লাসিকোর দিনক্ষণ চূড়ান্ত করেছে লা লিগা।

আগামী ২৫ অক্টোবর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ২টায় ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

গত মৌসুমে তিনবার মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এর মধ্যে দুটি ম্যাচে জয় পেয়েছিল বার্সেলোনা, অন্যটিতে জিতেছিল রিয়াল মাদ্রিদ।

লা লিগায় প্রথম দেখায় কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের গোলে রিয়াল মাদ্রিদ ২-১ ব্যবধানে জয় পেয়েছিল। পরের দেখায় মার্কাস রাশফোর্ড ও ফেরান তোরেসের গোলে ২-০ ব্যবধানে জিতে সেই হারের প্রতিশোধ নেয় বার্সেলোনা।

এ ছাড়া স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই জায়ান্ট। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত সেই রোমাঞ্চকর ম্যাচে রাফিনিয়ার জোড়া গোলে ৩-২ ব্যবধানে জয় পায় বার্সেলোনা। উত্তেজনাপূর্ণ ম্যাচে বেশ কয়েকবার এগিয়ে-পিছিয়ে গেলেও শেষ পর্যন্ত মৌসুমের প্রথম শিরোপা ঘরে তোলে কাতালান ক্লাবটি।

চলতি ২০২৬-২৭ লা লিগাতেও দুর্দান্ত শুরু করেছে দুই দল। এখন পর্যন্ত নিজেদের শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে রিয়াল ও বার্সেলোনা। তিন ম্যাচে তিনটিতেই জয় পেয়েছে তারা। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা।

দুই দলের এমন দুর্দান্ত ফর্মের কারণে ২৫ অক্টোবরের এল ক্লাসিকো নিয়ে এরই মধ্যে বাড়তে শুরু করেছে উত্তেজনা। মৌসুমের প্রথম মহারণে কোন দল শেষ হাসি হাসবে, এখন সেটিই দেখার অপেক্ষা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সাফ চ্যাম্পিয়নশিপ মাতাতে দলের সঙ্গে যোগ দিলেন জায়ান আহমেদ
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে গত ২৫ অক্টোবর থেকে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। একে একে দলে যোগ দিতে শুরু করেছে প্রবাসী ফুটবলারাও। সবশেষ জাতীয় দলে যোগ দিয়েছেন আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। সাফের রেগুলেশন্স অনুযায়ী ১৮ অক্টোবর ২৮ জন ফুটবলারের নাম জমা দেয়ার কথা ছিল। বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর তথ্য বাংলাদেশ এখনো তালিকা জমা দেয়নি।  কোচ ডুলির ২৮ জনের বাইরে আব্দুল্লাহ ওমর সজীব ও তাজ উদ্দিন যোগ দিয়েছেন। বাংলাদেশ দলে ইনজুরি ও অসুস্থতার মধ্যে রয়েছেন কাজেম শাহ, মোরসালিন, বিশ্বনাথ, সোহেল রানা। এদের অনেকেই দলের সাথে পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারছেন না। ব্যক্তিগতভাবে রানিং করছেন।  ৫ নভেম্বর ম্যাচের আগে বাফুফে কর্তারা বলেছিলেন জাতীয় দল না হোক অন্তত ক্লাব এনে প্রস্তুতি ম্যাচ খেলানোর। ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় বাফুফে কোনো জাতীয় দল পায়নি। পার্শ্ববর্তী দেশগুলোতে চলছে ঘরোয়া ফুটবল লিগ। ফলে ক্লাব দলও জোগাড় করতে পারেনি। বিগত সময়ে এ রকম ক্ষেত্রে বাংলাদেশে খেলা বিদেশি ফুটবলারদের দিয়ে একটি একাদশ গড়ে জাতীয় দল প্রস্তুতি ম্যাচ খেলত। সেটাও এবার হচ্ছে না। ডুলি আজ জাতীয় দলকে দুই ভাগ করে একটি ম্যাচ খেলানোর পরিকল্পনা করেছিলেন। সেটা স্থগিত করে অনুশীলনই বাদ দিয়েছেন। বাংলাদেশের দু'টি ম্যাচই রাত আটটায়। আগামীকাল সকাল সাড়ে নয়টায় অনুশীলন করবে বাংলাদেশ। বিকেলে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন ও ২০১০ সালে এসএ গেমসের চ্যাম্পিয়ন দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। আরটিভি/এসআর
সাফ চ্যাম্পিয়নশিপ মাতাতে দলের সঙ্গে যোগ দিলেন জায়ান আহমেদ
আলাভেসের জালে গোল উৎসব করে জয়ে ফিরল বার্সেলোনা
পিএসজি এবং রিয়াল মাদ্রিদের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে ছিল বার্সেলোনা। তবে আলাভেসের বিপক্ষে আবারও চেনা রূপে দেখা গেল কাতালানদের। এই ম্যাচে সফরকারীদের ৬-১ গোলের ব্যবধানে হারিয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবার (৩১ অক্টোবর) ক্যাম্প ন্যুতে প্রতিপক্ষের ওপর পুরোদমে আধিপত্য দেখিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন রাফিনিয়া ও লামিন ইয়ামাল। এদিন ম্যাচের মাত্র আট মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার গোলে লিড নেয় বার্সেলোনা। পেদ্রি গোলমুখে বল বাড়ালে ছুটে গিয়ে তিনি সহজেই জালে পাঠান। মিনিট তিনেকের মাথায় পেনাল্টি স্পটের কাছে ভালো সুযোগ পেলেও আলাভেসের আবদে রেবাখ উড়িয়ে মারেন।  এরপর সফরকারীদের আরও দুটি আক্রমণ নিজেদের বক্সে প্রতিহত করে বার্সা। ২৩ মিনিটে ইয়ামালের পাস পেয়ে লোপেজ দুরূহ কোণ থেকে জাল কাঁপিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। চলতি মৌসুমে ক্লাবের হয়ে এটি তার ষষ্ঠ গোল। ৩২ মিনিটে নিজের দ্বিতীয় গোল পাওয়ার সুযোগ এলেও রাফিনিয়া ফাঁকায় পেয়ে ক্রসবারের ওপর দিয়ে মেরে দেন।  তবে ৪১ মিনিটে ব্রাজিল তারকার আর ভুল হয়নি। লোপেজের পাস বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে তিনি বার্সার ব্যবধান করেন ৩-০। লা লিগার চলতি মৌসুমে সর্বোচ্চ এই গোলদাতা ১০ ম্যাচে করলেন ১৫ গোল। বিরতির আগে যোগ করা সময়ে স্কোরশিটে নাম লেখান ইয়ামালও। জোয়াও কান্সেলোর পাস পেয়ে বক্সের ভেতর বাঁ পায়ে তিনি নিখুঁত শট নেন। দ্বিতীয়ার্ধেও আলাভেসের ওপর দাপট অব্যাহত রাখে ব্লুগ্রানা শিবির। ৫৬ মিনিটে করিম আদেয়েমি সুযোগ পেয়ে খুব কাছ থেকে উড়িয়ে মারেন। ৬২ মিনিটে বদলি নামার দুই মিনিটের মাথায় পরের গোলে অবদান রাখেন গ্যাব্রিয়েল জেসুস।  তার পাস পেয়ে ইয়ামাল বক্সে আগুয়ান আলাভেস গোলরক্ষককে পরাস্ত করেছেন। যা চলতি লা লিগায় ১১ ম্যাচে তার দশম গোল। ৭৪তম মিনিটে বদলি নেমে গর্ডন স্কোরশিটে নাম তোলেন সাত মিনিটের মাথায়।  রদ্রির পাস পেয়ে প্রতিপক্ষের অর্ধে গিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ইংলিশ উইঙ্গার গোল করেন। আর ৮৪ মিনিটে আলাভেসের হয়ে সান্ত্বনাসূচক গোলে ব্যবধান কমান মারিয়ানো দিয়াজ। আরটিভি/এসআর
আলাভেসের জালে গোল উৎসব করে জয়ে ফিরল বার্সেলোনা
রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
লা লিগা আজ মাঠে নামবে রেসিং–রিয়াল মাদ্রিদ। এ ছাড়াও রোববার (১ নভেম্বর) ইংলিশ প্রিমিয়ার লিগে রয়েছে আর্সেনাল ও লিভারপুলের বড় ম্যাচ।  ক্রিকেট জাতীয় ক্রিকেট লিগ সিলেট–চট্টগ্রাম সকাল ৯–৩০ মিনিট., বিসিবি ইউটিউব ময়মনসিংহ–খুলনা সকাল ৯–৩০ মিনিট, বিসিবি ইউটিউব ঢাকা–বরিশাল সকাল ৯–৩০ মিনিট, বিসিবি ইউটিউব রংপুর–রাজশাহী সকাল ৯–৩০ মিনিট, বিসিবি ইউটিউব ৫ম টি-টোয়েন্টি নিউজিল্যান্ড–ভারত বেলা ১টা, সনি স্পোর্টস ১ ফুটবল সিরি আ কোমো–ভেনেতসিয়া বিকেল ৫–৩০ মিনিট, জি ফাইভ জুভেন্টাস–নাপোলি রাত ১–৪৫ মিনিট, জি ফাইভ লা লিগা গেতাফে–সেভিয়া সন্ধ্যা ৭টা, ট্যাপম্যাড ও ফ্যানকোড রেসিং–রিয়াল মাদ্রিদ রাত ৯–১৫ মিনিট, ট্যাপম্যাড ও ফ্যানকোড এলচে–ভ্যালেন্সিয়া রাত ১১–৩০ মিনিট, ট্যাপম্যাড ও ফ্যানকোড ইংলিশ প্রিমিয়ার লিগ লিভারপুল–আর্সেনাল রাত ১০–৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ আরটিভি/এসআর
রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ঘোষণার আগেই ব্যালন ডি’অরে শীর্ষ ৫ ফুটবলারের নামে বাজি, তদন্ত শুরু
ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই সেরা পাঁচ ফুটবলারের নাম নিখুঁতভাবে অনুমান করে প্রায় ২ লাখ ডলার জিতেছে ১২টি সন্দেহজনক বেটিং অ্যাকাউন্ট।
ঘোষণার আগেই ব্যালন ডি’অরে শীর্ষ ৫ ফুটবলারের নামে বাজি, তদন্ত শুরু
আরও পড়ুন
বিনামূল্যে যেভাবে দেখবেন এল ক্লাসিকোর লড়াই
রিয়ালের প্রতিশোধ নাকি বার্সেলোনার আধিপত্য
বার্সা শিবিরে শোক
এল ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে বার্সেলোনার ২৯তম লা লিগা শিরোপা