ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ এএম
প্রতিপক্ষকের ডিফেন্ডারকে কাটিয়ে বল নিয়ে যাচ্ছেন ওলিসে। ছবি: বায়ার্ন মিউনিখের ওয়েবসাইট থেকে নেওয়া

ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে সহজ প্রতিপক্ষ পেয়ে গোল উৎসব করেছে বায়ার্ন মিউনিখ। দাপুটে ফুটবল খেলে বোদো/গ্লিম্টেকে ৫-০ গোলে হারিয়ে জামার্ন জায়ান্টরা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে জার্মান চ‍্যাম্পিয়নদের হয়ে জোড়া গোল করেছেন মাইকেল ওলিসে। জালের দেখা পেয়েছেন হ‍্যারি কেইন, জামাল মুসিয়ালা ও আলফুঁস ডেভিস।

এদিন পঞ্চম মিনিটে প্রথম সুযোগ পায় বায়ার্ন। জসুয়া কিমিখের ক্রসে খুব কাছ থেকে লুইস দিয়াসের হেড কর্নারের বিনিময়ে রক্ষা করেন বোদো/গ্লিমট গোলরক্ষক হাইকিন। ছয় মিনিট পর শট লক্ষ‍্যে রাখেন কেইন। তবে বায়ার্নের ইংলিশ স্ট্রাইকারের শট জোর ছিল না তেমন।

সহজেই ফেরান গোলরক্ষক। ২২তম মিনিটে গোলরক্ষক মানুয়েল নয়ারকে ব‍্যাক পাস দিতে গিয়ে বিপদ প্রায় ডেকে এনেছিলেন দাইয়ু উপামেকানো। তবে ভাগ‍্য ভালো এই ফরাসি ডিফেন্ডারের, তার শট বেরিয়ে যায় দূরের পোস্টের কাছ ঘেঁষে।

৩৪তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে কিমিখের গতিময় শট ফেরে পোস্টে লেগে। সাত মিনিট পর তার শট গোললাইন থেকে ফেরান হাইকিন। নতুন গোলরক্ষক নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে বোদো/গ্লিমট এবং ৪৭তম মিনিটে পিছিয়ে পড়ে তারা।

কেইনের শট একজনের পায়ে লাগলে ডি বক্সে বল পেয়ে যান মুসিয়ালা। প্রথম স্পর্শ জাল খুঁজে নেন তিনি। ৫৮তম মিনিটে দূরের পোস্টে ক্রস পেয়ে একটুর জন‍্য শট লক্ষ‍্যে রাখতে পারেননি কেইন। নষ্ট হয় আরেকটি সুযোগ।

তিন মিনিট পরেই গোলের জন‍্য ইংল‍্যান্ড অধিনায়কের অপেক্ষা ফুরায়। ওলিসের নিখুঁত ফ্রি কিকে চমৎকার হেডে জাল খুঁজে নেন ছন্দে থাকা স্ট্রাইকার। বায়ার্নের হয়ে চ‍্যাম্পিয়ন্স লিগে ৩৯ ম‍্যাচে তিনি করলেন ৩৪ গোল।

৬৬তম মিনিটে কিমিখ মাঝমাঠে বল হারালে দূরপাল্লার শট নেন আন্দ্রেয়াস হেলমেরসেন। লাইন ছেড়ে বেশ এগিয়ে থাকা নয়ার হয়তো বলের নাগাল পেতেন না। তবে তার ভাগ‍্য ভালো, বল বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে।

দুই মিনিট পর ডি বক্সের ভেতর থেকে সুযোগ কাজে লাগাতে পারেননি দিয়াস ও ইসমায়েল সাইবারি। ৭৭তম মিনিটে ব‍্যবধান আরও বাড়ান ডেভিস। কর্নারের পর ডি বক্সের বাইরে বল পান তিনি। গতিময় শটে জাল খুঁজে কানাডিয়ান ডিফেন্ডার। কিছুই করার ছিল না গোলরক্ষকের।

ছয় মিনিট পর চমৎকার গোলে স্কোরলাইন ৪-০ করে ফেলেন ওলিসে। ডি বক্সের বাইরে বল পেয়ে কাছের পোস্ট দিয়ে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড।

৮৭তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বোদো/গ্লিমট। কেইনকে ফাউল করায় লাল কার্ড দেখেন ওডিন বিয়োরটাফট। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরেকটি গতিময় শটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন ওলিসে। ঝাঁপিয়ে হাত ছোঁয়ালেও বলের জালে যাওয়া ঠেকাতে পারেননি গোলরক্ষক।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাফ চ্যাম্পিয়নশিপ / সেমিতে পাকিস্তানকে পেল বাংলাদেশ, ম্যাচ কবে?
ঘরের মাঠে চলমান সাফ চ্যাম্পিয়নসশিপের  প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে শুভসূচনা করার পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে ব্যাক টু ব্যাক জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে টানা জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধে দলকে এগিয়ে নেন শমিত সোম ও হামজা চৌধুরী। দ্বিতীয়ার্ধে ব্যবধান ৪-০ করেন ফারহান ও স্ট্রাইকার রাকিব হোসেন। এতে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ দল। অন্যদিকে শ্রীলঙ্কার এই বড় পরাজয়ে কপাল খুলেছে ভুটানের। গোল ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালের টিকিট পেয়েছে তারা। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সেমির আশা বাঁচিয়ে রেখেছিল ভুটান। ফলে বাংলাদেশের বিপক্ষে হার এড়ালেই সেমিতে খেলার সুযোগ ছিল শ্রীলঙ্কার। কিন্তু হামজার বাংলাদেশের সামনে দাঁড়াতে পারেনি তারা। ৪-০ গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো লঙ্কানদের। সেমিতে ‘এ’ গ্রুপ সেরা হয়ে বাংলাদেশ ফাইনালে ওঠার ম্যাচে লড়বে ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের সঙ্গে। আর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ভারতকে মোকাবিলা করবে ভুটান। সেমিফাইনালের দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর। বাংলাদেশের ম্যাচটি রাত ৮টায়।  আরটিভি/এসআর
সেমিতে পাকিস্তানকে পেল বাংলাদেশ, ম্যাচ কবে?
‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ
ঘরের মাঠে চলমান সাফ চ্যাম্পিয়নসশিপে রীতিমতো উড়ছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে শুভসূচনা করার পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে ব্যাক টু ব্যাক জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে টানা জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধে দলকে এগিয়ে নেন শমিত সোম ও হামজা চৌধুরী। দ্বিতীয়ার্ধে ব্যবধান ৪-০ করেন ফারহান ও স্ট্রাইকার রাকিব হোসেন। এতে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ দল। অন্যদিকে শ্রীলঙ্কার এই বড় পরাজয়ে কপাল খুলেছে ভুটানের। গোল ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালের টিকিট পেয়েছে তারা। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সেমির আশা বাঁচিয়ে রেখেছিল ভুটান। ফলে বাংলাদেশের বিপক্ষে হার এড়ালেই সেমিতে খেলার সুযোগ ছিল শ্রীলঙ্কার। কিন্তু হামজার বাংলাদেশের সামনে দাঁড়াতে পারেনি তারা। ৪-০ গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো লঙ্কানদের। এদিন শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথম মিনিটেই রাকিব হোসেনের ক্রস থেকে আক্রমণের সুযোগ তৈরি হয়। চতুর্থ মিনিটে রাকিবকে ফাউল করা হলে বক্সের ঠিক সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ। তবে হামজা চৌধুরীর নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। অষ্টম মিনিটে গোলের দেখা পায় স্বাগতিকেরা। হামজার ক্রস ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। বলটি শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় শমিত সোমের কাছে। তার প্রথম শট বাধা পেলে ফিরতি বল পেয়ে দ্বিতীয় চেষ্টায় জালে জড়ান তিনি। তাতেই ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে শ্রীলঙ্কা। কিন্তু দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চাপ সামাল দিয়ে পাল্টা আক্রমণের চেষ্টা করে লাল-সবুজের প্রতিনিধিরা। বেশ কয়েকটি ভালো আক্রমণ তৈরি করলেও ভালো ফিনিশিংয়ের অভাবে বল জালে জড়াতে ব্যর্থ হয়। তবে প্রথমার্ধের শেষ দিকে চমক দেখান অধিনায়ক হামজা চৌধুরী। ইব্রাহিমানের বাড়ানো লং পাস থেকে বল পেয়ে বক্সের মধ্যে প্রতিপক্ষে ১ ডিফেন্ডার ও গোলরক্ষক বোকা বানিয়ে জোরালো শটে বল জালে পাঠান তিনি। এতে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্য একটি গোল করেন ফারহান আলী। বক্সের সামান্য বাইরে বল পেয়েছিলেন ফারহান। বাঁদিকে একটু একটু করে বক্সের ভেতরে ঢোকেন। একে একে তিনজনকে কাটান তিনি। ফিনিশিং টাচটাও এসেছে তার পা থেকেই। শ্রীলঙ্কার ফুটবলররা শুধু অসহায়ের মতো তাকিয়ে ছিলেন ফারহানের দিকে। সামনে দাঁড়ানো হামজার চোখেমুখে ছিল অবিশ্বাস। ম্যাচের ৫৩তম মিনিটে গোল করার পর ফারহানকে মাথায় তুলেছেন সাদ উদ্দিন ও অন্য ফুটবলাররা।  শেষ দিকে ব্যবধান বাড়ানোর দায়িত্ব নেন রাকিব হোসেন। ৮৭তম মিনিটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল তুলে দিয়ে বাংলাদেশের চতুর্থ গোলটি করেন এই ফরোয়ার্ড।  আরটিভি/এসআর
‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ
শমিতের পর হামজার চমক, প্রথমার্ধে ২ গোল এগিয়ে বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে গেছে বাংলাদেশ। অধিনায়ক হামজা চৌধুরীর ও শমিত সোমের গোলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ দল।  বুধবার (১১ নভেম্বর) রাত ৮টায় শুরু হয় ম্যাচটি। শুরুর দিকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথম মিনিটেই রাকিব হোসেনের ক্রস থেকে আক্রমণের সুযোগ তৈরি হয়। চতুর্থ মিনিটে রাকিবকে ফাউল করা হলে বক্সের ঠিক সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ।  তবে হামজা চৌধুরীর নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। অষ্টম মিনিটে গোলের দেখা পায় স্বাগতিকেরা। হামজার ক্রস ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা।  বলটি শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় শমিত সোমের কাছে। তার প্রথম শট বাধা পেলে ফিরতি বল পেয়ে দ্বিতীয় চেষ্টায় জালে জড়ান তিনি। তাতেই ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে শ্রীলঙ্কা। কিন্তু দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চাপ সামাল দিয়ে পাল্টা আক্রমণের চেষ্টা করে লাল-সবুজের প্রতিনিধিরা। বেশ কয়েকটি ভালো আক্রমণ তৈরি করলেও ভালো ফিনিশিংয়ের অভাবে বল জালে জড়াতে ব্যর্থ হয়। তবে প্রথমার্ধের শেষ দিকে চমক দেখান অধিনায়ক হামজা চৌধুরী। ইব্রাহিমানের বাড়ানো লং পাস থেকে বল পেয়ে বক্সের মধ্যে প্রতিপক্ষে ১ ডিফেন্ডার ও গোলরক্ষক বোকা বানিয়ে জোরালো শটে বল জালে পাঠান তিনি। এতে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে স্বাগতিকরা। আরটিভি/এসআর
শমিতের পর হামজার চমক, প্রথমার্ধে ২ গোল এগিয়ে বাংলাদেশ
হামজাকে অধিনায়ক করে শ্রীলঙ্কার বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা বাংলাদেশের
সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে খেলা প্রথম ম্যাচের একাদশ থেকে আজকের একাদশে তিন পরিবর্তন এনে দল সাজিয়েছেন কোচ থমাস ডুলি। বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশের একাদশে বড় আকর্ষণ মিডফিল্ডার হামজা চৌধুরী। প্রথমবারের মতো জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি।  আগের দিন সংবাদ সম্মেলনে হামজা জানিয়েছিলেন, কোচ সুযোগ দিলে অধিনায়কত্ব গ্রহণ করতে প্রস্তুত। তবে আর্মব্যান্ড পরার চেয়ে ড্রেসিংরুমে সবার একতাবদ্ধ থাকা এবং পারিবারিক আবহ বজায় রাখাই তার কাছে সবচেয়ে বড় বিষয়। এছাড়া ভুটানের বিপক্ষে বদলি নেমে দারুণ খেলা মোহাম্মদ ইব্রাহিম এবং তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ এবার শুরু থেকেই একাদশে জায়গা পেয়েছেন। ভুটানের বিপক্ষে একাদশ থেকে বাদ পড়েছেন জামাল ভূঁইয়া, বিশ্বনাথ ঘোষ ও ফয়সাল হোসেন ফাহিম। বিশ্বনাথ অবশ্য চোটের কারণে খেলছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলকিপার), সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, হামজা চৌধুরী (অধিনায়ক), কাজেম শাহ, সমিত সোম, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম ও ফারহান আলী ওয়াহিদ। আরটিভি/এসআর
হামজাকে অধিনায়ক করে শ্রীলঙ্কার বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা বাংলাদেশের
ম্যান সিটি ছাড়তে পারেন হলান্ড, সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ
ম্যানচেস্টার সিটি ছাড়তে পারেন নরওয়েজিয়ান তারকা আর্লিং হলান্ড। ইংলিশ ক্লাবটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং আর্থিক অনিয়মের অভিযোগে সম্ভাব্য শাস্তির শঙ্কার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে এই স্ট্রাইকারের দলবদলের বিষয়টি।
ম্যান সিটি ছাড়তে পারেন হলান্ড, সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ
আরও পড়ুন
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে নয়ার
এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস
রাফিনিয়ার জোড়া গোলে বড় জয় বার্সেলোনার
রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা