ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। ক্লাব ফুটবলে শেষ ম্যাচে চোট পেয়েছেন রিভার প্লেটের আক্রমণাত্মক মিডফিল্ডার থিয়াগো আলমাদা। চোটের কারণে আসন্ন তিন প্রীতি ম্যাচে তাকে পাওয়া যাবে না বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

রোববার (২০ সেপ্টেম্বর) আর্জেন্টিনার ঘরোয়া লিগে হুরাকানের বিপক্ষে রিভার প্লেটের ২-১ গোলে হারের ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন আলমাদা। তবে ম্যাচের মাত্র পাঁচ মিনিটেই চোট পান তিনি। সতীর্থকে পাস দেওয়ার সময় ব্যথা অনুভব করেন এই মিডফিল্ডার। এরপর ডাগআউটের দিকে ইশারা করে বদলি হওয়ার অনুরোধ জানান।

কিছুক্ষণ মাঠে থাকার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর চালিয়ে যেতে পারেননি আলমাদা। বাধ্য হয়ে মাঠ ছাড়েন তিনি। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে আট ম্যাচের পাঁচটিতে খেলা এই ফুটবলারকে হারানো তাই ক্লাবের পাশাপাশি জাতীয় দলের জন্যও বড় ধাক্কা।

আন্তর্জাতিক বিরতির তিন প্রীতি ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টিনা দলে ছিলেন আলমাদা। তার চোটের পর এখন বিকল্প খেলোয়াড় দলে নেওয়ার কথা ভাবতে হবে কোচ লিওনেল স্কালোনিকে।

আগামী ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার আন্তর্জাতিক বিরতি। এরপর ৩ অক্টোবর বুর্কিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলবে তারা।

বেনিনের বিপক্ষে ম্যাচটিই আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ। মেসির বিদায়ী ম্যাচের আগে তাই আলমাদার চোট স্কালোনির পরিকল্পনায় নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
মাঠে ছন্দহীনতা, লাল কার্ডের ধাক্কা এরপর ব্যক্তিগত জীবনেও দুঃসংবাদ। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রেমের সম্পর্ক আবারও ভেঙে গেছে।
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
ভবিষ্যৎ ফুটবলের ১০ প্রতিভাবান তারকার নাম জানালেন মেসি
ফুটবলের ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাময় ১০ তরুণ খেলোয়াড়কে সামনে এনেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
ভবিষ্যৎ ফুটবলের ১০ প্রতিভাবান তারকার নাম জানালেন মেসি
গেতাফেকে হারিয়ে আটে আট বার্সেলোনার
আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে মাঠে ফিরেই জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে বার্সেলোনা। গেতাফেকে ৩-০ গোলে উড়িয়ে লা লিগায় টানা আট জয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে হান্সি ফ্লিকের দল। শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে ঘরের মাঠ কাম্প ন্যুয়ে বার্সেলোনার হয়ে গোল করেন অ্যান্থনি গর্ডন, গাব্রিয়েল জেসুস ও জুল কুন্দে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গর্ডনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।  ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস। দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে কুন্দের গোলে জয় নিশ্চিত হয় কাতালান ক্লাবটির। হালকা চোটের কারণে সতর্কতামূলক ব্যবস্থায় অধিনায়ক রাফিনিয়াকে ছাড়াই মাঠে নামে বার্সেলোনা। ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের বাধা কাটিয়ে শট নেন গর্ডন। বল এক ডিফেন্ডারের পায়ে লেগে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে প্রবেশ করে।  বার্সেলোনার জার্সিতে এটিই ইংলিশ উইঙ্গারের প্রথম গোল। চলতি লিগে এখন পর্যন্ত চারটি অ্যাসিস্টও রয়েছে তার। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সর্বশেষ চার ম্যাচেই গোল করেছেন তিনি। ম্যাচের অধিকাংশ সময় বল নিজেদের দখলে রেখে গেতাফের রক্ষণে চাপ সৃষ্টি করে বার্সেলোনা। ৩০ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগান জেসুস।  ডি-বক্সের কাছে বল হারান গেতাফের ডিফেন্ডার রোমেরো। সেই সুযোগে বল নিয়ন্ত্রণে নিয়ে শক্তিশালী শটে জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চলতি মৌসুমে আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়া জেসুসের এটি পাঁচ ম্যাচে তৃতীয় গোল। বিরতির পরও আক্রমণের ধার কমেনি স্বাগতিকদের। ৫৩ মিনিটে জেরার্দ মার্তিনের ক্রস থেকে হেড করে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি জেসুস। চার মিনিট পর দানি ওলমোর নিচু শট ঠেকিয়ে দেন গেতাফের গোলরক্ষক। অবশেষে ৭৩ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় বার্সেলোনা। ডান দিক থেকে লামিন ইয়ামালের বাড়ানো ক্রসে কাছ থেকে পা ছুঁইয়ে বল জালে পাঠান ফরাসি ডিফেন্ডার জুল কুন্দে। ম্যাচের শেষ দিকে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিলেন ইয়ামাল। তবে বক্সের বাইরে থেকে তার বাঁ পায়ের শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। এই জয়ে লা লিগার প্রথম আট ম্যাচের সবকটিতে জিতে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। লা লিগায় নিজেদের ইতিহাসের অন্যতম সেরা শুরুর রেকর্ডেও ভাগ বসিয়েছে বার্সেলোনা। এর আগে ২০১৩-১৪ মৌসুমে কোচ জেরার্দো মার্তিনোর অধীনেও লিগের প্রথম আট ম্যাচে জয় পেয়েছিল দলটি। চলতি মৌসুমে প্রথম আট ম্যাচে প্রতিপক্ষের জালে মোট ৩৪ গোল করেছে ফ্লিকের শিষ্যরা। আরটিভি/এসআর
গেতাফেকে হারিয়ে আটে আট বার্সেলোনার
মেসি ও সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরল ইন্টার মায়ামি
কয়েকদিন আগেই অনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন লিওনেল মেসি। তবে ক্লাবে ফিরেই চমক দেখিয়েছেন এই আর্জেন্টাইন তারকা। জোড়া গোল করে ইন্টার মায়ামিকে বড় জয় এনে দিয়েছেন তিনি ও সুয়ারেজ। রোববার (১১ অক্টোবর) ভোরে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ডি.সি. ইউনাইটেডকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি।  এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইন্টার মায়ামি। তৃতীয় মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। প্রথমার্ধের ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।  দুটি গোলেই সহায়তা করেন জার্মান বেরতেরামে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ৪৭ মিনিটে গোল করার পর ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এতে ৪-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় ইন্টার মায়ামির। ম্যাচে মেসি ও সুয়ারেজ দুটি করে গোল করেন। অন্যদিকে, ইন্টার মায়ামির রক্ষণ সামলাতে ব্যর্থ হয়ে কোনো গোল করতে পারেনি ডি.সি. ইউনাইটেড। এই জয়ের মধ্য দিয়ে এমএলএসে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার হতাশা কাটাল ইন্টার মায়ামি। এর আগে দলটি পাঁচ ম্যাচে জয় পায়নি—একটি ম্যাচে হার ও চারটি ম্যাচে ড্র করেছিল তারা। মেসি ও সুয়ারেজের এই পারফরম্যান্স মৌসুমের শেষ পর্যায়ে ইন্টার মায়ামির আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরটিভি/এসআর
মেসি ও সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরল ইন্টার মায়ামি
ভিনিসিয়ুসের লাল কার্ডের রাতে রিয়ালকে জয় উপহার দিলেন দিওমান্দে
আন্তর্জাতিক বিরতির পর নিজেদের প্রথম ম্যাচে ভিয়রিয়ালের বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এদিন নাথান সালিবার চুল টেনে ৭২তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তবে রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম গোল করে দলকে জয় এনে দিয়েছেন ইয়ান দিওমান্দে। শনিবার (১১ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়রিয়ালকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এদিন প্রথম সুযোগটি পেয়েছিল ভিয়ারিয়াল। পাপে গুয়ে গোলপোস্টের বাইরে দিয়ে শট নেন। কিন্তু কিলিয়ান এমবাপে রিয়ালকে এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেন। গোলপোস্ট তার সামনে বাধা হয়ে দাঁড়ায়। আলবার্তো মোলেইরো ও রেনাতো ভেইগা সুযোগ তৈরি করলে রিয়ালকে আবারও হুমকি দেয় ভিয়ারিয়াল।  তার আগে এমবাপ্পের একটি প্রচেষ্টা রুখে দেন পিটার গুলাকসি। পরে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের কর্নার থেকে ইব্রাহিম কোনাতে হেড করে বল গোলবারের ওপর দিয়ে মারেন। তারপর লক্ষ্যভ্রষ্ট শট নেন আর্দা গুলার। দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে দিওমান্দে গোলের একটি সুযোগ নষ্ট করেন। তারপর ভিয়ারিয়াল ফের আধিপত্য বিস্তার করতে শুরু করে। জাল খুঁজে পাওয়া থেকে এক ইঞ্চি দূরে ছিলেন মোলেইরো। তারপর থিবো কোর্তোয়া দ্রুত প্রতিক্রিয়া দেখালে গুয়ের একটি ডিফ্লেক্টেড শট জালে পৌঁছাতে পারেনি।  গুয়ে কিছুক্ষণ পর আরেকটি সুযোগ পান, কিন্তু কোর্তোয়া আবারও বাধা দেন। এক ঘণ্টার ঠিক পরেই গোলমুখ খুলে যায়। স্বাগতিকদের একটি আক্রমণ আংশিকভাবে ক্লিয়ার করে ভিয়ারিয়াল। বল পৌঁছায় ডানদিকে ফেদেরিকো ভালভার্দের কাছে। উরুগুয়ান চ্যালেঞ্জ সামলে পায়ের দারুণ কাজ দেখিয়ে ভেতরে ঢোকেন এবং দারুণ থ্রু বলে দিওমান্দেকে গোলের সামনে বল দেন।  নিচু শটে দূরের কোণা দিয়ে জাল কাঁপিয়ে ক্লাবের হয়ে প্রথম গোল করেন দিওমান্দে। প্রথমে গোলটি অফসাইডে বাতিল হলেও ভিএআরে গোল দেওয়া হয়। রিয়াল আরও চাপ তৈরি করে। ভিনিসিয়ুসের কাছ থেকে বল পেয়ে আক্রমণে যান এমবাপ্পে। কিন্তু গুলাকসি তাকে ফিরিয়ে দেন। ৭২তম মিনিটে বার্নাব্যুতে নিজের দলকে ২-০ গোলে এগিয়ে দিয়েছিলেন ভিনি। জুড বেলিংহামের বাড়ানো বলে জাল কাঁপিয়ে বুনো উদযাপনে মাতেন ভিনিসিয়ুস। তার গোল দেখে উত্তেজনায় মাঠে ঢুকে পড়েছিলেন কোচ হোসে মরিনিও। কিন্তু ভিএআর পর্যালোচনায় গোলটি বাতিল হয়। কারণ গোলটি তৈরির সময় ভিনিসিয়ুস প্রতিপক্ষ খেলোয়াড়ের চুল টেনে ধরেছিলেন। কিন্তু ভিএআর পর্যালোচনার পর মাঠের মাঝখানে ভিনিসিয়ুসের চুল টেনে ধরার বিষয়টি নজরে আসে এবং উদযাপন রূপ নেয় হতাশায়। রিয়ালের সেই হতাশা ক্ষোভে পরিণত হয়। যে কারণে শেষ কয়েক মিনিটে তাদের চার খেলোয়াড় হলুদ কার্ড দেখেন। শেষ দিকে বদলি নামা কার্লোস রোমেরো ও জেরার্ড মোরেনোকে প্রত্যাখ্যাত করতে সতর্ক থাকতে হয়েছিল কোর্তোয়াকে। তাতে লিড ধরে রেখে জয় নিশ্চিত করে রিয়াল। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তিনে তারা। অ্যাতলেটিকো মাদ্রিদ এক পয়েন্টে এগিয়ে থেকে তাদের ও বার্সেলোনার ঠিক মাঝে। ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সা। আরটিভি/এসআর
ভিনিসিয়ুসের লাল কার্ডের রাতে রিয়ালকে জয় উপহার দিলেন দিওমান্দে
আরও পড়ুন
ভবিষ্যৎ ফুটবলের ১০ প্রতিভাবান তারকার নাম জানালেন মেসি
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
বিদায়ের রাতেই ভক্তদের জন্য মেসির বিশেষ উপহার
আর্জেন্টিনার কাছে হারের পর ফিফাকে চ্যালেঞ্জ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের