ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পিএম
ছবি: সংগৃহীত

তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ করে দিতে আবারও মাঠে গড়াচ্ছে ‘মেসি কাপ’। ইন্টার মায়ামির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে অংশ নেবে ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল। গত আসরে অংশ নিয়েছিল আটটি দল।

আগামী ২৫ অক্টোবর শুরু হয়ে ১ নভেম্বর পর্যন্ত চলবে এবারের মেসি কাপ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ইন্টার মায়ামি স্টেডিয়াম ও ফ্লোরিডা ব্লু ট্রেনিং সেন্টারে হবে প্রতিযোগিতার ম্যাচগুলো। বিশ্বের বিভিন্ন দেশের নামী ক্লাবগুলোর একাডেমি থেকে আসা তরুণ ফুটবলাররা মুখোমুখি হবে এই দুই ভেন্যুতে।

প্রথম আসরের তুলনায় এবার দলসংখ্যা দ্বিগুণ করার মূল লক্ষ্য, তরুণ ফুটবলারদের আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে খেলার সুযোগ করে দেওয়া। আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি মাঠ ও মাঠের বাইরে খেলোয়াড়দের বিকাশেও ভূমিকা রাখতে চায় আয়োজকেরা।

ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসির কাছেও টুর্নামেন্টটির গুরুত্ব তরুণদের বিকাশে। নিজের নামে আয়োজিত এই প্রতিযোগিতা সম্পর্কে আর্জেন্টাইন তারকা বলেন, ‘মেসি কাপ আয়োজনের মূল উদ্দেশ্য হলো ছেলেরা যেন নিজেদের বিকাশের এই গুরুত্বপূর্ণ বয়সে মাঠ ও মাঠের বাইরে একটি অনন্য অভিজ্ঞতা অর্জন করতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার মেজাজ কেমন হয়, তা এখন থেকেই বুঝতে শিখুক।’

এবারের আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যা বেড়ে যাওয়ায় সন্তুষ্ট মেসি। বিশ্বের বিভিন্ন শীর্ষ ক্লাবের তরুণ খেলোয়াড়দের এক জায়গায় এনে প্রতিদ্বন্দ্বিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি।

মেসি বলেন, ‘টুর্নামেন্টটি যেভাবে বড় হচ্ছে, তা দেখে আমরা সত্যিই খুব আনন্দিত। বিশ্বের সেরা সেরা ক্লাব থেকে আসা তরুণ খেলোয়াড়দের এখানে একত্রিত হতে দেখে ভালো লাগছে, যাতে তারা একে অপরের বিপক্ষে লড়তে পারে, অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারে এবং সবচেয়ে বড় কথা, ফুটবলকে উপভোগ করতে পারে।’

এবারের মেসি কাপে অংশ নেবে ইন্টার মায়ামি সিএফ, আয়াক্স, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, বেনফিকা, এফসি বার্সেলোনা, পালমেইরাস, আর্সেনাল, নিউওয়েলস ওল্ড বয়েজ, ফ্ল্যামেঙ্গো, ইউই কর্নেয়া, ম্যানচেস্টার সিটি, বোকা জুনিয়র্স, রিভার প্লেট, ইন্ডিপেন্ডিয়েন্তে দেল ভ্যালে ও চেলসি।

টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে ডিজনি প্লাস ও ইএসপিএন প্লাস। তবে অঞ্চলভেদে ম্যাচ দেখার সুযোগ নির্ভর করবে স্থানীয় সম্প্রচার-সুবিধার ওপর।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস
ক্লাব কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস। ম্যানচেস্টার ইউনাইটেডের এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্তিনেজ
চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগের কাছে হারের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নতুন দুশ্চিন্তায় ইন্টার মিলান। চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির অধিনায়ক ও আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ।
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্তিনেজ
আরও পড়ুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে কেইন