ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

আরও একটি ক্লাবের মালিক হলেন মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০১:১৯ পিএম
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আগেই জানা গিয়েছিল স্পেনের দ্বিতীয় বিভাগের দল এলদেনসের মালিকানা অর্জনে প্রাথমিক চুক্তি করেছেন লিওনেল মেসি। এবার আসল অনুষ্ঠানিক ঘোষণা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিবৃতিতে এলদেনস নিশ্চিত করেছে, ইন্টার মায়ামি তারকা আনুষ্ঠানিকভাবে স্প্যানিশ দ্বিতীয় বিভাগের দলটিকে অধিগ্রহণ করেছেন।

বিবৃতিতে বলা হয়, ক্লাব দেপোর্তিভো এলদেনসে আনুষ্ঠানিকভাবে লিও মেসির মাধ্যমে ক্লাবটি অধিগ্রহণের ঘোষণা দিচ্ছে। এর মাধ্যমে ক্লাবটির ১০০ বছরেরও বেশি পুরোনো ইতিহাসে একটি নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হলো।’

তারা আরও বলেছে, ক্রীড়া ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সিডি এলদেনসের মালিক হিসেবে স্প্যানিশ পেশাদার ফুটবলে আগমন ক্লাবটির ক্রীড়াগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদী প্রকল্পের সূচনা করেছে।

এলদেনসে বর্তমানে কলম্বিয়ান ইনভেস্টমেন্ট গ্রুপ গ্রুপো টিএইচ-এর মালিকানাধীন। তাদের কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও ক্লাব আছে। চুক্তিটি এখনও স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনের অপেক্ষায়।

এলদেনসে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। বার্সেলোনা ও আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড কর্নেলারও মালিকানা কিনেছেন। এই বছরের শুরুতে বার্সেলোনা শহরের পঞ্চম বিভাগীয় দলটি কিনেছিলেন তিনি।

মেসি এই প্রথমবার কোনো পেশাদার ক্লাবে বিনিয়োগ করলেন। কর্নেয়া এখনও আধা পেশাদার। দুই দলের মধ্যে তিনটি বিভাগের তফাত থাকায় অদূর ভবিষ্যতে দুটি ক্লাবের মালিকানা নিয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা কম।

এখন দেখার অপেক্ষা কর্নেয়ার সঙ্গে সম্পর্ক মেসি সীমিত করে ফেলেন কি না। কারণ তিনি দুটি দলেরই সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার, রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন সাধারণত একই শেয়ারহোল্ডারের দুটি দলকে একই বিভাগের খেলার অনুমতি দেয় না।

এলদেনসে ১৯২১ সালে প্রতিষ্ঠিত। ইতিহাসের বেশিরভাগ সময় তারা স্প্যানিশ ফুটবলের শীর্ষ দুটি বিভাগের বাইরে ছিল। ১৯৬৪ সালের পর প্রথমবার ২০২৩ সালে তারা দ্বিতীয় বিভাগে উন্নীত হয়। পরে ২০২৫ সালে অবনমিত হয়ে তৃতীয় বিভাগে খেলছে। ক্লাবটি এলদা শহরের ৫৭৭৬ আসনের নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়ামে হোম ম্যাচ খেলে।

আরটিভি নিউজ/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নাইটক্লাবের ছবি ভাইরাল / সাদের ‘অনুরোধে’ নতুন করে যে ব্যাখ্যা দিলেন সেই তরুণী
ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলের করুণ পরাজয়কে ছাপিয়ে সামাজিকযোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাদ ও সোহলের ভাইরাল হওয়া নাইটক্লাবের ছবি। প্রকাশিত ছবিগুলো নেপালের তোলার কথা জানালেও সাদের অনুরোধে নতুন করে ব্যাখ্যা দিয়েছেন সেই ইন্দোনেশিয়ান তরুণী। শুক্রবার (২ অক্টোবর) দেওয়া নতুন পোস্টে এলেনা লিখেছেন, একটা ব্যাখ্যা দিতে চাই ছবি ও ভিডিও নেপালে দুই মাস আগের। যেখানে পেশাদার ও প্রকৃত বন্ধুদের সাথে দেখা করেছিলাম।’  দুই মাস আগের ছবি গতকাল পোস্ট করার কারণও ব্যাখ্যা দিয়েছেন পরের প্যারায়, আমার পোস্টে কোনো ভুল বোঝাবুঝি হলে দুঃখিত। আমি সাধারণত দেরিতে পোস্ট করি কারণ আমি যখন ভ্রমণ করি তখন উপভোগ করি। সাদ উদ্দিনের ইন্দোনেশিয়ার ‘বন্ধু’ গতকাল সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্টটি দেওয়ার পর আজ সাদের অনুরোধে পোস্টে ছবির ব্যাখ্যা দিয়েছেন।  তবে ছবিটি জাকার্তারই কোনো ক্লাবের হতে পারে বলেও গুঞ্জন রয়েছে। যদিও এর সত্যতা নিশ্চিত করা যায়নি। এমনকী সাদ উদ্দিনের অনুরোধেই ইন্দোনেশিয়ার ওই নারী পোস্টটি করেছেন। নেপাল কিংবা ইন্দোনেশিয়া ঘটনা যেখানেরই হোক যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গেছে নারীর কাঁধের ওপর সাদের হাত রাখা এবং সামনে পানীয়।  যা জাতীয় দলের ফুটবলারের কাছ থেকে কাম্য নয়। শুধু ক্রীড়াঙ্গন নয়, তরুণ সমাজ তাদের অনুকরণ করে। নাইট ক্লাবে পানশালা কিংবা ডিস্কোতে যাওয়া শৃঙ্খলা পরিপন্থী। সাদ ও সোহেল দুই জনই সিনিয়র ফুটবলার। এই প্রসঙ্গে সাদ উদ্দিন জাকার্তা বিমানবন্দর থেকে বলেন, ছবিটি জাকার্তা নয় নেপালে এবং মাসখানেক আগে বিষয়টি পরিষ্কার করার জন্য তাকে পোস্ট করতে বলেছি। ঐ জায়গায় যাওয়া ঠিক হয়নি কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন ও বন্ধু থাকতে পারে পেশাদার ফুটবলের বাইরে। আরটিভি/এসআর
সাদের ‘অনুরোধে’ নতুন করে যে ব্যাখ্যা দিলেন সেই তরুণী
সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল, যা বলছেন টিম ম্যানেজার
আসিয়ান কাপে গ্রুপ পর্বের ম্যাচে শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের হেরেছে বাংলাদেশ দল। এই হারের ক্ষত না শোকাতেই সিনিয়র খেলোয়াড় সাদ উদ্দিন ও জুনিয়র সোহেল রানার নাইটক্লাবের ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। বাবুর ভাষ্য, ‘রাতের খাবারের পর খেলোয়াড়েরা ঘুমাতে গেছে। আমরা তো সারারাত তাদের দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে পারি না।’ ঘটনার সত্যতা নিশ্চিত হলে শাস্তিমূলক ব্যবস্থার ইঙ্গিতও দিয়েছেন তিনি। বাবু বলেন, ‘যদি তারা এমন কিছু করে থাকে, তাহলে আমাদের শৃঙ্খলা কমিটি আছে। আমরা আমাদের দিক থেকে ব্যবস্থা নেব।’ ঘটনার সূত্রপাত একটি এক্স পোস্ট থেকে। আলানা নামের এক ইন্দোনেশিয়ান নারী এক্সে পোস্ট দিয়ে লেখেন, বাংলাদেশে ফুটবলারদের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের এইচ ক্লাবে। বাংলাদেশ ইন্দোনেশিয়া ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তারা। এটা খুবই ফানি হতো যদি খেলা দেখতাম এবং নিজের জাতীয় দলের বদলে বাংলাদেশের পক্ষে গলা ফাটাতাম। প্রকাশিত ভিডিওতে দেখা যায় সাদ ও সোহেল রানার সঙ্গে আছেন তিন নারী। গানের তালে তালে নাচতেও দেখা যায় সাদকে। এত বড় হারের ঠিক পরই এমন ভিডিও ও ছবি ভাইরাল হওয়ার পর ভক্তদের কাছে স্বাভাবিকভাবেই বার্তা যাচ্ছে দুজনে এরপরই গিয়েছেন নাইটক্লাবে।  তবে সাদ ও সোহেলের দুজনেই বিষয়টি নিয়ে ভিন্ন তথ্য দিয়েছেন। জানান, ক্যাম্প শুরুর আগে দুজনে নেপালে গিয়েছিলেন, সেখানেই মূলত পরিচিত হন আলানার সঙ্গে।  একটি সংবাদমাধ্যমকে তারা বলেন, মোহামেডানে সাইন করার পর আমরা ফ্রি ছিলাম। জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগে নেপালে ঘুরতে গিয়েছিলাম। তখন একটি (লোডা) ক্লাবে তার সঙ্গে দেখা ও পরিচয় হয়েছিল। এটি জাকার্তা বা ইন্দোনেশিয়ায় নয়। আরটিভি/এসআর
সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল, যা বলছেন টিম ম্যানেজার
৯ গোল হজমের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল!
আসিয়ান কাপে গ্রুপ পর্বের ম্যাচে শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের হেরেছে বাংলাদেশ দল। যার ফলে সমালোচনায় ভাসছে ফুটবলাররা। এসবের মাঝেই সিনিয়র খেলোয়াড় সাদ উদ্দিন ও জুনিয়র সোহেল রানার নাইটক্লাবের ভিডিও ভাইরাল হয়েছে। ইন্দোনেশিয়ার এক নারী আলানার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। সেখানে দেখা যায় সাদ ও সোহেল রানার সঙ্গে আছেন তিন নারী।  এরপর একটি ভিডিওতে গানের তালে তালে নাচতেও দেখা যায় সাদকে। এত বড় হারের ঠিক পরই এমন ভিডিও ও ছবি ভাইরাল হওয়ার পর ভক্তদের কাছে স্বাভাবিকভাবেই বার্তা যাচ্ছে দুজনে এরপরই গিয়েছেন নাইটক্লাবে।  তবে সাদ ও সোহেলের দুজনেই বিষয়টি নিয়ে ভিন্ন তথ্য দিয়েছেন। জানান, ক্যাম্প শুরুর আগে দুজনে নেপালে গিয়েছিলেন, সেখানেই মূলত পরিচিত হন আলানার সঙ্গে।  একটি সংবাদমাধ্যমকে তারা বলেন, মোহামেডানে সাইন করার পর আমরা ফ্রি ছিলাম। জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগে নেপালে ঘুরতে গিয়েছিলাম। তখন একটি (লোডা) ক্লাবে তার সঙ্গে দেখা ও পরিচয় হয়েছিল। এটি জাকার্তা বা ইন্দোনেশিয়ায় নয়। যদিও ইন্দোনেশিয়ার নারী আলানা এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছিলেন, বাংলাদেশে ফুটবলারদের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের এইচ ক্লাবে। বাংলাদেশ ইন্দোনেশিয়া ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তারা। এটা খুবই ফানি হতো যদি খেলা দেখতাম এবং নিজের জাতীয় দলের বদলে বাংলাদেশের পক্ষে গলা ফাটাতাম। এরপর অবশ্য আলানা সেই পোস্ট ডিলিট করে দিয়েছেন। একাধিক অ্যাকাউন্ট থেকে সেই ভিডিও প্রকাশ করা হলে সেখানে গিয়ে তিনি সেসব ভিডিও ডিলিট করার অনুরোধ করেন। তা না মানলে আইনত ব্যবস্থা নেওয়ারও হুমকি দেন। বাংলাদেশ এবারের আসিয়ান কাপ দিয়ে প্রথমবারের মতো কোনো ফিফা টুর্নামেন্টে খেলতে নেমেছিল। তবে প্রত্যাশা তো পূরণ হয়ইনি, উল্টো দল টুর্নামেন্টটা শেষ করেছে একরাশ হতাশায়। এমন পরিস্থিতিতে দুই ফুটবলারের এমন ভিডিও সমর্থকদের মনে ক্ষোভের জন্ম দিয়েছে বৈকি! আরটিভি/এসআর
৯ গোল হজমের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল!
ভারতে পৌঁছেছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ শেষে ভারত ম্যাচের প্রস্তুতি নিয়েছে ব্রাজিল দল। ইতোমধ্যে প্রীতি ম্যাচ খেলতে ভারতে পৌঁছেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।  বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে কলকাতায় পৌঁছায় সেলেসাওরা। অস্ট্রেলিয়া সফর দিয়ে আন্তর্জাতিক বিরতি শুরু হয় আনচেলত্তির শিষ্যদের। প্রথম ম্যাচে ড্র করলেও দ্বিতীয় দেখায় সকারুদের ৪-২ গোলে হারায় তারা। এবার লক্ষ্য আরেকটি জয়। তবে ম্যাচটি ভারতের জন্য ঐতিহাসিক এক মুহূর্ত। কারণ, ফুটবলের কোনো প্রতিযোগিতা কিংবা প্রীতি ম্যাচ; কোনোটিতেই এর আগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হয়নি দেশটি।  তাই কলকাতায় শনিবারের ম্যাচ ঘিরে ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। আরটিভি নিউজ/এসআর
ভারতে পৌঁছেছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা
দাপুটে পারফরম্যান্সে ডেনমার্ককে উড়িয়ে দিলো রোনালদো বিহীন পর্তুগাল
ক্রিশ্চিয়ানো রোনালদো ইস্যুতে অস্থিরতায় ভুগছে পর্তুগিজ ফুটবল। তবে মাঠে পারফরম্যান্সে তা বোঝার উপায়। উয়েফা নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে দাপুটে ফুটবল খেলে জয় তুলে নিয়েছে পর্তুগাল। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ডেনমার্ককে ৪-২ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। যার ফলে রোনালদোর অভাব বুঝতে দেয় ভিতিনা-ব্রুনোরা। নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে প্রথম ম্যাচে পর্তুগালের শুরুর একাদশে ছিলেন রোনালদেো। একাধিক সুযোগ নষ্ট করার পর তাকে দ্বিতীয়ার্ধে তুলে নেন জেসাস। তারপর নরওয়ের বিপক্ষে পুরোটা সময় বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল তাকে।  আবারও রোনালদোকে বেঞ্চে রাখা হতে পারে, কোচ জর্জ জেসুস এমন কথা বলার পর পর্তুগাল ক্যাম্প ছেড়ে যান রোনালদো। এর ২৪ ঘণ্টা পর মাঠে নেমে চলতি মৌসুমের বড় জয় আদায় করল পর্তুগিজরা। ৪১ বছর বয়সী ফরোয়ার্ডের জায়গা নেওয়া গনসালো রামোসের অ্যাসিস্টে ১৩ মিনিটে গোলমুখ খোলেন জোয়াও কানসেলো। ২৩ মিনিটে মিকেল ডামসগার্ড সমতা ফেরানোর দুই মিনিট পর পর্তুগালের দ্বিতীয় গোল আসে। রামোস ২-১ গোলে এগিয়ে দেন দলকে। ৫৩তম মিনিটে রাসমুস হয়লুন্দের গোলে ফের সমতায় ফেরে ডেনমার্ক। তারপর রোনালদোর আইকনিক ‘সিউ’ উদযাপন করেন তিনি।  ৬৭তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের ফ্রি কিকে কাছের পোস্ট থেকে জাল কাঁপান ভিতিনহা। তারপর ৮৭তম মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে পর্তুগাল সব সংশয় দূর করে। আগামী রোববার নরওয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলে আন্তর্জাতিক বিরতি শেষ করবে পর্তুগাল।  আরটিভি নিউজ/এসআর
দাপুটে পারফরম্যান্সে ডেনমার্ককে উড়িয়ে দিলো রোনালদো বিহীন পর্তুগাল
আরও পড়ুন
‘ডক্টর’ লিওনেল মেসি
ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল, ইনজুরি টাইমে মায়ামির হার
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
মেসির শেষ ম্যাচের জার্সিতে বিশেষ চমক