ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা-আরমানিসহ ৫ বিশ্বচ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পিএম
ছবি: সংগৃহীত

অবশেষে হাজির লিওনেল মেসির বিদায়ের সেই প্রতীক্ষিত দিন। বুধবার বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আবেগঘন এক আয়োজনে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে শেষবারের মতো মাঠে দেখা যাবে আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে। তবে কাতার বিশ্বকাপজয়ী দলের পাঁচ সদস্য থাকছেন না এই বিশেষ আয়োজনে।

মেসিকে ঘিরে আয়োজিত এই বিদায়ী ম্যাচে থাকছেন আর্জেন্টিনার জাতীয় দলের সতীর্থরা। কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়া জানিয়েছিলেন, বিশ্বচ্যাম্পিয়নদের জন্য এই আয়োজনে উপস্থিত থাকার আমন্ত্রণ রয়েছে।

তবে ক্লাবের ব্যস্ত সূচি ও বিভিন্ন কারণে পাঁচ বিশ্বচ্যাম্পিয়নকে ছাড়াই হতে যাচ্ছে মেসির বিদায়ী আয়োজন।

ইতালিয়ান ক্লাব রোমা থেকে ছাড়পত্র না পাওয়ায় উপস্থিত থাকতে পারছেন না নাহুয়েল মোলিনা ও পাওলো দিবালা। একই ক্লাবের মাতিয়াস সুলে ও সান্তিয়াগো কাস্ত্রো অবশ্য অনুষ্ঠানে যোগ দিতে পারছেন। কারণ, তারা প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলের ডাক পেয়েছেন।

মোলিনা বর্তমানে ফিফার সাত ম্যাচের নিষেধাজ্ঞায় থাকায় জাতীয় দলে ডাক পাননি। অন্যদিকে দিবালা বেশ কিছুদিন ধরেই আর্জেন্টিনা দলের বাইরে। দীর্ঘ ভ্রমণ এবং সামনে ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় মোলিনা ও দিবালাকে আর্জেন্টিনা যাওয়ার অনুমতি দেয়নি রোমা।

এক বিবৃতিতে রোমা জানায়, ২০২২ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মোলিনা ও দিবালার জন্য এই আয়োজনের গুরুত্ব তারা বুঝতে পারছে। তবে দীর্ঘ ভ্রমণ এবং ক্লাবের পরবর্তী ম্যাচগুলোর সময়সূচির কারণে তাদের ছাড়পত্র দেওয়া সম্ভব হয়নি।

মেসির বিদায়ী আয়োজনে থাকছেন না আরেক বিশ্বচ্যাম্পিয়ন আলেহান্দ্রো ‘পাপু’ গোমেসও। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের ক্লাব ফোর্তে ভির্টুসে যোগ দিয়েছেন তিনি। কাতার বিশ্বকাপের পর ডোপিং নিষেধাজ্ঞা এবং পরবর্তীতে সতীর্থদের সঙ্গে অভ্যন্তরীণ নানা জটিলতার কারণে জাতীয় দল থেকে দূরে সরে যান এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

এদিকে গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানিও থাকতে পারছেন না মনুমেন্তাল স্টেডিয়ামের এই বিশেষ আয়োজনে। কলম্বিয়ান ক্লাব আতলেতিকো নাসিওনালের হয়ে বুধবার দেপোর্তেস তোলিমার বিপক্ষে ম্যাচ রয়েছে তার।

অন্যদিকে হুয়ান ফয়েথের অনুপস্থিতির কারণও চোট। শুরুতে তাকে দলে ডাকা হলেও শারীরিক সমস্যার কারণে কয়েকদিন পর স্কোয়াড থেকে বাদ পড়েন তিনি। বর্তমানে স্পেনে ফিরে যাওয়ায় ভিয়ারিয়ালও তাকে নতুন করে আর্জেন্টিনায় যাওয়ার অনুমতি দেয়নি।

সব মিলিয়ে মেসির বিদায়ী ম্যাচে কাতার বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ সদস্যকে দেখা গেলেও পাঁচ বিশ্বচ্যাম্পিয়নকে ছাড়াই আবেগঘন এই আয়োজন সম্পন্ন হতে যাচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
ক্রিশ্চিয়ানো রোনালদো ও পর্তুগাল জাতীয় দলকে ঘিরে চলমান পরিস্থিতিতে তীব্র হতাশা প্রকাশ করেছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার ক্রিস্টোফে দুগারি।
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি।
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি
জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ। এর চেয়ে আবেগঘন বিদায় আর কী হতে পারে! তবে লিওনেল মেসির বিদায়ী ম্যাচে শুধু আবেগ নয়, অপেক্ষা করছে ইতিহাস গড়ার হাতছানিও। বেনিনের বিপক্ষে মাঠে নামার আগে সরাসরি ফ্রি-কিক থেকে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডের খুব কাছেই আর্জেন্টাইন মহাতারকা। বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টায় বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে উৎসবের আবহ। সেই বিদায়ী ম্যাচেই নতুন একটি বিশ্বরেকর্ড গড়ার সুযোগ রয়েছে ৩৯ বছর বয়সী এই তারকার সামনে। সরাসরি ফ্রি-কিক থেকে মেসির গোলসংখ্যা এখন ৭৬টি। সর্বকালের তালিকায় তার ওপরে রয়েছেন ব্রাজিলের সাবেক তারকা মার্সেলিনহো কারিওকা, যার ফ্রি-কিক থেকে গোল ৭৮টি। অর্থাৎ বেনিনের বিপক্ষে দুটি সরাসরি ফ্রি-কিক গোল করতে পারলেই মার্সেলিনহোকে ছুঁয়ে ফেলবেন মেসি। আর তিনটি গোল করতে পারলে এককভাবে উঠে যাবেন তালিকার শীর্ষে। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত কয়েকটি ফ্রি-কিক গোল করে রেকর্ডের এতটা কাছে পৌঁছেছেন মেসি। গত ২৯ আগস্ট মন্ট্রিয়লের বিপক্ষে একই ম্যাচে দুটি সরাসরি ফ্রি-কিক থেকে গোল করেন তিনি। এরপর ২০ সেপ্টেম্বর সান দিয়েগোর বিপক্ষেও ফ্রি-কিক থেকে গোল পান আর্জেন্টাইন অধিনায়ক। সবশেষ ২৭ সেপ্টেম্বর কলম্বাস ক্রুর বিপক্ষে প্রায় অসম্ভব এক কোণ থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে ফ্রি-কিক গোল করেন তিনি। তাতেই তার মোট ফ্রি-কিক গোলের সংখ্যা দাঁড়ায় ৭৬-এ। তাই বেনিনের বিপক্ষে সমীকরণটাও পরিষ্কার। একটি গোল করলে রেকর্ডের ব্যবধান নেমে আসবে একটিতে। দুটি গোল করলে স্পর্শ করবেন মার্সেলিনহোকে। আর তিনটি সরাসরি ফ্রি-কিক গোল করতে পারলে নতুন বিশ্বরেকর্ড গড়বেন মেসি। তবে কাজটি যে সহজ নয়, সেটিও পরিষ্কার। ক্লাব ক্যারিয়ারে একই ম্যাচে একাধিক সরাসরি ফ্রি-কিক গোল করার কীর্তি মেসির রয়েছে মাত্র চারবার। বার্সেলোনার হয়ে তিনবার এবং ইন্টার মায়ামির হয়ে একবার এমন কীর্তি গড়েছেন তিনি। আর আর্জেন্টিনার জার্সিতে এখনো একই ম্যাচে দুটি সরাসরি ফ্রি-কিক থেকে গোল করতে পারেননি মেসি। ফলে বেনিনের বিপক্ষে যদি সেই অসম্ভবকে সম্ভব করতে পারেন, তাহলে বিদায়ী ম্যাচেই পূরণ হতে পারে দুটি স্বপ্ন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে স্মরণীয় কীর্তি এবং সরাসরি ফ্রি-কিক থেকে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড। জাতীয় দলের হয়ে মেসির পরিসংখ্যানও তার কিংবদন্তির পরিচয় বহন করে। আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে করেছেন ১২৫ গোল দুটিই জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমার মতো বড় আন্তর্জাতিক শিরোপাও জিতেছেন তিনি। এবার সেই বর্ণাঢ্য আন্তর্জাতিক অধ্যায়ের শেষ অধ্যায়। বাংলাদেশের সময় ৭ অক্টোবর ভোর ৫টায় বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসে তখন ৬ অক্টোবর রাত ৮টা। বিদায়ী ম্যাচে মেসি কি পারবেন আবেগের রাতকে বিশ্বরেকর্ডের রাতেও পরিণত করতে? আরটিভি/এসকে
বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি
কারও নেই সম্প্রচার স্বত্ব, দেখে নিন মেসির বিদায়ী ম্যাচ দেখার একমাত্র উপায়
আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ম্যাচটি ঘিরে ইতোমধ্যে প্রস্তুত মঞ্চ, প্রস্তুত সমর্থকেরাও। তবে মাঠে বসে মেসির বিদায়ী ম্যাচ দেখার সুযোগ সবার না থাকায় বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ভক্তদের মধ্যে ম্যাচটি দেখার উপায় নিয়ে তৈরি হয়েছে আগ্রহ।
কারও নেই সম্প্রচার স্বত্ব, দেখে নিন মেসির বিদায়ী ম্যাচ দেখার একমাত্র উপায়
১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স
উয়েফা নেশনস লিগে নাটকীয় জয় পেয়েছে ফ্রান্স। ঘরের মাঠে বেলজিয়ামের বিপক্ষে ৭৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও শেষ ১৪ মিনিটে চার গোল করে ৪-১ ব্যবধানের বড় জয় তুলে নিয়েছে তারা।
১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স
আরও পড়ুন
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি
কারও নেই সম্প্রচার স্বত্ব, দেখে নিন মেসির বিদায়ী ম্যাচ দেখার একমাত্র উপায়
আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ নিয়ে বিতর্ক, উঠেছে শাস্তি-পদত্যাগের দাবি