ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

প্রথমবার অনজে ডি'অর জিতলেন এমবাপে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪১ পিএম
ছবি: সংগৃহীত

২০ লাখের বেশি ভোটের ৪৮.২ শতাংশ পেয়ে ২০২৬ সালের ‘অনজে ডি'অর’ জিতলেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

ফ্রান্সের মর্যাদাপূর্ণ অনজে ডি’অরের ৫০তম বর্ষে পদার্পণ করা এই পুরস্কারটি এর আগে দিয়েগো মারাদোনা, জিনেদিন জিদান, ক্রিস্তিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির মতো কিংবদন্তি ফুটবলাররা জিতেছেন।

রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের ভোটের ব্যবধানে বাকিদের চেয়ে অনেকখানি বেশি। ১১.৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন জোয়াও নেভেস। ১০.৮ শতাংশ ভোট নিয়ে খিচা কাভারেস্কাইয়া তৃতীয়, ৯.৭ শতাংশ ভোট নিয়ে লামিন ইয়ামাল চতুর্থ এবং ৭.৫ শতাংশ ভোট পেয়ে ওসমানে দেম্বেলে পঞ্চম স্থান অর্জন করেছেন।

২০২৫-২৬ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় ২৫টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হন এমবাপে। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে আরও ১৫টি গোল যোগ করে মৌসুমে নিজের মোট গোলসংখ্যা ৪০ ছাড়িয়ে নিয়ে যান তিনি।

২০২৬ বিশ্বকাপেও ১০টি গোল ও ৪টি অ্যাসিস্ট করে টুর্নামেন্টে আধিপত্য দেখান এমবাপে। এর মাধ্যমে বিশ্বকাপের আসরগুলোতে মোট ২২টি গোল করে টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েন তিনি। এর মাধ্যমে মেসিকে (২১ গোল) পেছনে ফেলেন এবং মিরোস্লাভ ক্লোসাকে (১৬ গোল) ছাড়িয়ে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেন।

এটি এমবাপের ক্যারিয়ারের প্রথম অনজে ডি'অর জয়। এই অর্জনের মাধ্যমে তিনি মিশেল প্লাতিনি, জঁ-পিয়েরে প্যাপাঁ, এরিক কানতোনা, জিনেদিন জিদান, থিয়েরি অঁরি, অঁতোয়ান গ্রিজমান, করিম বেনজেমা এবং ওসমানে দেম্বেলের মতো ফরাসি বিজয়ীদের অভিজাত তালিকায় যোগ দিলেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
ফিফা র‍্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগের অবস্থান থেকে এক ধাপ এগিয়ে ১০৭ থেকে ১০৬ নম্বরে উঠে এসেছেন ঋতুপর্ণা চাকমারা। মঙ্গলবার (২০ অক্টোবর) ফিফার প্রকাশিত নারী ফুটবলের সর্বশেষ র‌্যাঙ্কিং-এ তথ্যটি উঠে আসে। এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দল টানা দুই ম্যাচে ১৬ গোল হজম করে। উত্তর কোরিয়ার কাছে ১০-০ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ ব্যবধানে হারের পর র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার শঙ্কাও ছিল। উত্তর কোরিয়ার বিপক্ষে হারে বাংলাদেশের পয়েন্ট কমে ০.০৬ এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ০.২৮। কেননা, র‍্যাঙ্কিংয়ে দুই দলের সঙ্গে বাংলাদেশের ব্যবধান প্রায় ১০০ ধাপ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। এই ড্রয়ে বাংলাদেশের র‍্যাঙ্কিং পয়েন্ট ৪ দশমিক ৬৪ বেড়েছে। ফলে বাংলাদেশের মোট পয়েন্ট দাঁড়ায় ১১৭৫ দশমিক ৩৫। গত বছর এশিয়া কাপের বাছাইপর্বে মিয়ানমারকে হারিয়েই প্রথমবারের মতো মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ। ওই জয়ে র‍্যাঙ্কিংয়ের সংশ্লিষ্ট উইন্ডোতে সবচেয়ে বেশি উন্নতি করে ফিফার শিরোনামেও জায়গা করে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। আরটিভি/টিআর
ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
ফ্রান্সে দাঙ্গার মধ্যে লুট মেসির স্বাক্ষরযুক্ত জার্সি ও আর্মব্যান্ড
স্কুলশিক্ষা সংস্কার ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে চলা বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। বিক্ষোভের মধ্যে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। এরই মধ্যে প্যারিসের একটি দোকান থেকে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির স্বাক্ষরযুক্ত বার্সেলোনার জার্সি ও অধিনায়কের আর্মব্যান্ড চুরির ঘটনা সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে একটি দোকান থেকে দুই ব্যক্তি মেসির স্মৃতিচিহ্ন নিয়ে যাচ্ছেন। পরে মুখোশ পরা এক ব্যক্তিকে ক্যামেরার সামনে চুরি করা জার্সি ও আর্মব্যান্ড দেখাতেও দেখা যায়। প্যালেস দে লা রিপাবলিকের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মেসির স্বাক্ষরযুক্ত এই দুটি স্মৃতিচিহ্নের আর্থিক মূল্যের পাশাপাশি ফুটবলপ্রেমীদের কাছে রয়েছে বিশেষ আবেগীয় গুরুত্ব। বার্সেলোনার হয়ে দীর্ঘদিন খেলা মেসি ক্লাবটির ইতিহাসের অন্যতম সফল ফুটবলার। পরবর্তী সময়ে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) হয়ে খেলেছেন তিনি। এদিকে, ফ্রান্সে বিক্ষোভকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, সহিংসতা, নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ২ হাজার ৩৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভকারীদের হামলায় ৯৯৭ জন পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন বলে জানানো হয়েছে। তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। এ ছাড়া প্রায় ১ হাজার ৫০০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষা সংস্কার নিয়ে অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভ শনিবার দেশজুড়ে ব্যাপক অস্থিরতা তৈরি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা চালাচ্ছে। তবে মেসির স্মৃতিচিহ্ন চুরির ঘটনাটি বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট কি না এবং চুরি হওয়া জিনিসগুলো উদ্ধার করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আরটিভি/এসকে
ফ্রান্সে দাঙ্গার মধ্যে লুট মেসির স্বাক্ষরযুক্ত জার্সি ও আর্মব্যান্ড
রিচার্লিসনের দ্বীপ দখলের অভিযোগ ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের ছেলের বিরুদ্ধে
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ও প্রেসিডেন্ট পদপ্রার্থী ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে নিজের ব্যক্তিগত দ্বীপ দখলের অভিযোগ তুলেছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা রিচার্লিসন।
রিচার্লিসনের দ্বীপ দখলের অভিযোগ ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের ছেলের বিরুদ্ধে
সাফ চ্যাম্পিয়নশিপে যুক্ত হতে পারে ভিএআর, ব্যবহার হবে উন্নত প্রযুক্তির বল
দক্ষিণ এশিয়ার ফুটবলে রেফারিং বিতর্ক কমাতে বড় উদ্যোগ নিচ্ছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)। আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে আয়োজক সংস্থাটি।
সাফ চ্যাম্পিয়নশিপে যুক্ত হতে পারে ভিএআর, ব্যবহার হবে উন্নত প্রযুক্তির বল
আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং নিয়ে সমালোচনা, নিষিদ্ধ ৩
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হারের পর রেফারিং নিয়ে সমালোচনা ও বিতর্কিত আচরণের অভিযোগে মিশরের তিন ফুটবল ব্যক্তিত্বকে নিষিদ্ধ করেছে ফিফা। দেশটির প্রধান কোচ হোসাম হাসান ও দলীয় ম্যানেজার ইব্রাহিম হাসানকে তিন ম্যাচ করে এবং ফরোয়ার্ড মোস্তফা জিকোকে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে গোল ডটকম।
আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং নিয়ে সমালোচনা, নিষিদ্ধ ৩