ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

পেনাল্টি মিসের পর ফাঁকা গোলেও ব্যর্থ রোনালদো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পিএম
ছবি: সংগৃহীত

ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য রাতটি ছিল হতাশায় ভরা। সৌদি প্রো লিগে নিওম এসসির বিপক্ষে একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছেন আল-নাসরের পর্তুগিজ তারকা। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি মিসের পর দ্বিতীয়ার্ধের শুরুতে ফাঁকা গোলপোস্টে বল পাঠাতেও ব্যর্থ হন তিনি। তবে রোনালদোর ব্যর্থতার দিনে জোয়াও ফেলিক্সের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে আল-নাসর।

মঙ্গলবার (২০ অক্টোবর) আল-আউয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেয়েছিলেন রোনালদো। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড। ফলে প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে আল-নাসর।

দ্বিতীয়ার্ধে ফিরে অবশ্য আরও বড় সুযোগ নষ্ট করেন রোনালদো। বিরতির পর তৃতীয় মিনিটে আল-নাসরের কর্নার থেকে সাদিও মানের হেডে বল পান তিনি। সামনে তখন ফাঁকা গোলপোস্ট। কিন্তু অবিশ্বাস্যভাবে বলটি ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান পর্তুগিজ তারকা।

অল্প সময়ের ব্যবধানে পেনাল্টি ও ফাঁকা গোলের সুযোগ হাতছাড়া করায় রোনালদোর পারফরম্যান্স নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। অভিজ্ঞ এই ফরোয়ার্ডের কাছ থেকে এমন সহজ সুযোগ নষ্ট হওয়া আল-নাসর সমর্থকদের জন্যও ছিল হতাশার।

তবে রোনালদোর ব্যর্থতার প্রভাব ম্যাচের ফলে পড়তে দেননি জোয়াও ফেলিক্স। তার দারুণ গোলে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে আল-নাসর। রোনালদো একাধিক সুযোগ নষ্ট করলেও গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সৌদি ক্লাবটি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হারের পর উয়েফার কাছে নালিশ জানিয়েছে বার্সা
উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) কাছে ৪-২ গোলে হারের পর নতুন বিতর্কে জড়িয়েছে বার্সেলোনা। ম্যাচ শুরুর আগে পিএসজি সমর্থকদের প্রদর্শিত একটি উসকানিমূলক ব্যানারের বিরুদ্ধে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কাছে অভিযোগ জানিয়েছে কাতালান ক্লাবটি।
হারের পর উয়েফার কাছে নালিশ জানিয়েছে বার্সা
উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামাল পিএসজি
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনার জয়রথ থামিয়ে দিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্যারিসের পার্ক দে প্রিন্সেসে রোমাঞ্চকর লড়াইয়ে কাতালান ক্লাবটিকে ৪-২ গোলে হারিয়েছে বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়নরা।
উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামাল পিএসজি
দিবালা-মার্তিনেজসহ চোটে আর্জেন্টিনার ৫ অভিজ্ঞ তারকা
আসন্ন আন্তর্জাতিক বিরতির আগে চোটের ধাক্কায় উদ্বেগ বাড়ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিবিরে।
দিবালা-মার্তিনেজসহ চোটে আর্জেন্টিনার ৫ অভিজ্ঞ তারকা
ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
ফিফা র‍্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগের অবস্থান থেকে এক ধাপ এগিয়ে ১০৭ থেকে ১০৬ নম্বরে উঠে এসেছেন ঋতুপর্ণা চাকমারা। মঙ্গলবার (২০ অক্টোবর) ফিফার প্রকাশিত নারী ফুটবলের সর্বশেষ র‌্যাঙ্কিং-এ তথ্যটি উঠে আসে। এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দল টানা দুই ম্যাচে ১৬ গোল হজম করে। উত্তর কোরিয়ার কাছে ১০-০ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ ব্যবধানে হারের পর র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার শঙ্কাও ছিল। উত্তর কোরিয়ার বিপক্ষে হারে বাংলাদেশের পয়েন্ট কমে ০.০৬ এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ০.২৮। কেননা, র‍্যাঙ্কিংয়ে দুই দলের সঙ্গে বাংলাদেশের ব্যবধান প্রায় ১০০ ধাপ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। এই ড্রয়ে বাংলাদেশের র‍্যাঙ্কিং পয়েন্ট ৪ দশমিক ৬৪ বেড়েছে। ফলে বাংলাদেশের মোট পয়েন্ট দাঁড়ায় ১১৭৫ দশমিক ৩৫। গত বছর এশিয়া কাপের বাছাইপর্বে মিয়ানমারকে হারিয়েই প্রথমবারের মতো মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ। ওই জয়ে র‍্যাঙ্কিংয়ের সংশ্লিষ্ট উইন্ডোতে সবচেয়ে বেশি উন্নতি করে ফিফার শিরোনামেও জায়গা করে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। আরটিভি/টিআর
ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
ফ্রান্সে দাঙ্গার মধ্যে লুট মেসির স্বাক্ষরযুক্ত জার্সি ও আর্মব্যান্ড
স্কুলশিক্ষা সংস্কার ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে চলা বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। বিক্ষোভের মধ্যে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। এরই মধ্যে প্যারিসের একটি দোকান থেকে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির স্বাক্ষরযুক্ত বার্সেলোনার জার্সি ও অধিনায়কের আর্মব্যান্ড চুরির ঘটনা সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে একটি দোকান থেকে দুই ব্যক্তি মেসির স্মৃতিচিহ্ন নিয়ে যাচ্ছেন। পরে মুখোশ পরা এক ব্যক্তিকে ক্যামেরার সামনে চুরি করা জার্সি ও আর্মব্যান্ড দেখাতেও দেখা যায়। প্যালেস দে লা রিপাবলিকের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মেসির স্বাক্ষরযুক্ত এই দুটি স্মৃতিচিহ্নের আর্থিক মূল্যের পাশাপাশি ফুটবলপ্রেমীদের কাছে রয়েছে বিশেষ আবেগীয় গুরুত্ব। বার্সেলোনার হয়ে দীর্ঘদিন খেলা মেসি ক্লাবটির ইতিহাসের অন্যতম সফল ফুটবলার। পরবর্তী সময়ে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) হয়ে খেলেছেন তিনি। এদিকে, ফ্রান্সে বিক্ষোভকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, সহিংসতা, নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ২ হাজার ৩৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভকারীদের হামলায় ৯৯৭ জন পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন বলে জানানো হয়েছে। তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। এ ছাড়া প্রায় ১ হাজার ৫০০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষা সংস্কার নিয়ে অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভ শনিবার দেশজুড়ে ব্যাপক অস্থিরতা তৈরি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা চালাচ্ছে। তবে মেসির স্মৃতিচিহ্ন চুরির ঘটনাটি বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট কি না এবং চুরি হওয়া জিনিসগুলো উদ্ধার করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আরটিভি/এসকে
ফ্রান্সে দাঙ্গার মধ্যে লুট মেসির স্বাক্ষরযুক্ত জার্সি ও আর্মব্যান্ড
আরও পড়ুন
রোনালদোবিহীন পর্তুগালের টানা চার জয়
আমি সৌদি আরবেরই মানুষ: রোনালদো
৯৬৫ গোলের মাইলফলকে রোনালদো
সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি