ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

হাজার গোলের মাইলফলক ছোঁয়ার আরও কাছে রোনালদো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ এএম
ছবি: সংগৃহীত

ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার আরও কাছে পৌঁছে গেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। আল ফয়সালির বিপক্ষে গোল করে নিজের ক্যারিয়ার গোলসংখ্যা ৯৮২-তে নিয়ে গেছেন আল নাসরের পর্তুগিজ অধিনায়ক। তার গোলের দিনে সৌদি প্রো লিগে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে আল নাসর। এই জয়ে লিগে টানা তিনটি ম্যাচ জিতল রিয়াদভিত্তিক ক্লাবটি।

শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ম্যাচে আল ফয়সালির মাঠে স্বাগতিকদের ৩-১ গোলে হারায় আল নাসর। ম্যাচের চতুর্থ মিনিটেই সাদিও মানের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন আবদুল্লাহ আল-হামদান। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।

বিরতির পর ৪৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। জোয়াও ফেলিক্সের ফ্রি-কিক থেকে আসা বলে হেড করে জালে পাঠান ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর গোলের দেখা পেলেন পর্তুগিজ মহাতারকা।

এর আগে সর্বশেষ ১২ অক্টোবর এএফসি চ্যাম্পিয়নস লিগে নেফচি ফারগোনার বিপক্ষে গোল করেছিলেন রোনালদো। ওই ম্যাচেও ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল আল নাসর। মঙ্গলবার রেগুলার এফসির বিপক্ষেও গোলের সুযোগ পেয়েছিলেন তিনি। তবে পেনাল্টি থেকে নেওয়া তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়।

আল ফয়সালির বিপক্ষে নিজের দ্বিতীয় গোলটিও পেয়ে গিয়েছিলেন রোনালদো। তবে ভিএআরের পর্যালোচনায় অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। ফলে জোড়া গোলের সুযোগ হাতছাড়া হয় তাঁর।

দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করে আল ফয়সালি। ৬৬তম মিনিটে থিও বংগোন্দার গোলে ব্যবধান কমিয়ে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেয় স্বাগতিকেরা। তবে ৭৯তম মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল গোল করলে আল নাসরের জয় নিশ্চিত হয় ৩-১ ব্যবধানে।

এই জয়ে লিগের পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্ত করেছে আল নাসর। শীর্ষে থাকা আল কাদসিয়াহর সমান ১৫ পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে দলটি। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আল হিলাল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন শ্রাবণ
২৩ বছর পর সাফ ট্রফি জয়ের খরা কাটানোর খুব কাছেই ছিল বাংলাদেশ দল। কিন্তু সেমিফাইনালে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের এক ভুলেই স্বপ্নভঙ্গ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর এই হারের দায় নিজের কাঁধে নিয়েছেন তরুণ গোলকিপার। রোববার (১৫ নভেম্বর) ফেসবুক পোস্টে জাতির কাছে ক্ষমা চেয়েছেন এই ফুটবলার। পোস্টে তিনি লিখেছেন, গতকাল রাতে আমি আপনাদের সবার সঙ্গে উদযাপনের স্বপ্ন দেখেছিলাম। ভারাক্রান্ত হৃদয়ে এই কথাগুলো লিখব, তা ভাবিনি। একটি দুর্ভাগ্যজনক ভুল সবকিছু বদলে দিয়েছে।  তিনি আরও লিখেছেন, আমি জানি, এতে কতটা হতাশা তৈরি হয়েছে। আমি এই মুহূর্তকে একটি কষ্টের শিক্ষা হিসেবে নিচ্ছি। আমার সতীর্থ, কোচ ও প্রতিটি সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ। দ্বিতীয় সেমিফাইনালে নায়ক হওয়ার কথা ছিল শ্রাবণের। একের পর এক সেভ দিয়ে বাংলাদেশকে রেখেছিলেন ম্যাচে। সেই মেহেদী হাসান শ্রাবণই শেষমেশ বনে গেলেন খলনায়ক।  ৮৫ মিনিট পর্যন্ত অন্তত ৩টি সেভ দিয়েছিলেন। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত এই সেভগুলোই বাংলাদেশের আশা বাঁচিয়ে রেখেছিল। মনে হচ্ছিল, ম্যাচের ভাগ্য হয়তো অতিরিক্ত সময়েই ঠিক হবে।  কিন্তু তখনই এক মুহূর্তের ভুলে সব বদলে যায়। তার একটি লং থ্রো গিয়ে পড়ে প্রতিপক্ষের পায়ে। সেই সুযোগে আবদুল সামাদ গোল করেন। এতে স্বাগতিকদের স্বপ্ন ভেঙে যায়। ফাইনালে ওঠে পাকিস্তান। আরটিভি/এসআর
ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন শ্রাবণ
পাকিস্তানের কাছে পরাজয়ের যে ব্যাখ্যা দিলেন বাংলাদেশ কোচ
ঘরের মাঠে সাফ জয়ের বড় সুযোগ হাত ছাড়া করেছে বাংলাদেশ দল। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে শেষ দিকে গোল হজম করে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে হামজারা। আর এই পরাজয়ের দায়সারা ব্যাখ্যা দিয়েছেন কোচ টমাস ডুলি। তার মতে, ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। তার পরিকল্পনা ছিল, প্রথম কয়েক মিনিট বল নিজেদের মধ্যে পাস দিয়ে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ানো। কিন্তু পাকিস্তানের চাপের মুখে সেটি সম্ভব হয়নি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ডুলি বলেন, আমরা শুরু থেকেই ম্যাচে ঢুকতে পারিনি। পাকিস্তান কিক-অফের পর দ্রুত আমাদের ওপর চাপ তৈরি করে। আমরা কয়েকটি ভুল করেছি। এরপর ভালো করার চেষ্টা করেও পারিনি। অনেক পাস সতীর্থদের কাছে পৌঁছায়নি। ওরা খুব দ্রুতগতির ছিল এবং আমাদের শরীরী ভাষা দেখে বুঝে ফেলছিল আমরা কী করতে চাই। দ্রুত বল কেড়ে নিয়ে ওরা ম্যাচের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। শুরুতে আমাদের জন্য ম্যাচে ফেরা কঠিন হয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে কৌশল পরিবর্তন করে কিছুটা ভালো খেললেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি বাংলাদেশ। মিডফিল্ডে কাজেম ও শমিতের পারফরম্যান্সে সন্তুষ্ট ডুলি। বিশেষ করে কাজেমকে তুলে নেওয়ার কথা ভাবেননি তিনি। আক্রমণভাগেও বিকল্প খেলোয়াড়ের অভাব ছিল।  কোচ বলেন, কাজেম অসাধারণ খেলেছে। অনেক বল জিতেছে, টেকনিক্যালি ভালো ছিল। শমিতও খেলায় গতি আনার চেষ্টা করছিল। তাদের পরিবর্তন করা কঠিন ছিল। আমাদের হাতে বাড়তি ফরোয়ার্ডও ছিল না। বর্তমান স্কোয়াডে খেলোয়াড়ের সংখ্যা বেশ সীমিত। পাকিস্তানের জয়সূচক গোলটি এসেছে ম্যাচের শেষ দিকে। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলের পর বল জালে জড়ায় পাকিস্তান। শ্রাবণের ভুল নিয়ে প্রশ্ন উঠলেও তরুণ এই গোলরক্ষকের পাশে দাঁড়িয়েছেন ডুলি। তার মতে, একজনের ওপর হারের দায় চাপানো ঠিক হবে না। তিনি বলেন, ‘আমি এখনও তাকে জিজ্ঞেস করিনি। আপনারা নিশ্চয়ই পরিস্থিতি বুঝতে পারছেন। এমন একটি ম্যাচ হারার পর, যেটি আমরা জিততে চেয়েছিলাম, তখন খেলোয়াড়দের অবস্থা কেমন হয়, তা বোঝা কঠিন নয়। গোলরক্ষকও একজন তরুণ খেলোয়াড়। তারা তো রোবট নয়। তাদের মস্তিষ্ক আছে, চাপ আছে। ঘরের মাঠে এত দর্শকের সামনে জেতার চাপ থাকে। গোলরক্ষক হিসেবে সে দলের শেষ প্রহরী। তার মাথায়ও কাজ করে, ভুল করলে পরিস্থিতি কঠিন হয়ে যাবে। একই পরিস্থিতিতে অন্য গোলরক্ষকরাও হয়তো এমন ভুল করতে পারতো। তাই একজনের ওপর দায় চাপানো কঠিন।’ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যে গতিময় ফুটবল দেখা গিয়েছিল, পাকিস্তানের বিপক্ষে তা অনুপস্থিত ছিল। এর কারণ হিসেবে খেলোয়াড়দের শারীরিক ক্লান্তি ও বিশ্রামের ঘাটতির কথা বলেছেন ডুলি। পাকিস্তান বাংলাদেশের চেয়ে কয়েক দিন বেশি বিশ্রাম পেয়েছিল। ডুলির ব্যাখ্যা, আমাদের অনেক খেলোয়াড়ের পেশিতে টান ধরেছে। এটি প্রমাণ করে, শরীর আরেকটি উচ্চমাত্রার ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না। আগের ম্যাচটিও ছিল ৯০ মিনিটের তীব্র লড়াই। তবে সেদিন আমরা ভালো খেলেছিলাম এবং আত্মবিশ্বাস বেশি ছিল। আজ পাকিস্তান আমাদের চেয়ে দ্রুতগতির ছিল, শারীরিকভাবেও কিছুটা বেশি ফিট মনে হয়েছে। ওরা বেশি দৌড়াতে পেরেছে। হয়তো পাঁচ দিনের বিরতির কারণেও এমন হয়েছে। ডুলির মতে, ম্যাচের ৮৬ মিনিটে গোল হজম করা খেলোয়াড়দের জন্য বড় মানসিক ধাক্কা ছিল। বিশেষ করে ঘরের মাঠে দেশের জন্য, সমর্থকদের জন্য ফাইনালে ওঠার এত বড় সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা তাদের ওপর প্রভাব ফেলেছে। তিনি বলেন, আপনি কল্পনা করুন, ম্যাচের শেষ কয়েক মিনিটে ভাবছেন দেশের জন্য, সমর্থকদের জন্য জিততেই হবে। সাফ জয়ের এত বড় সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। ঠিক তখন ৮৬ মিনিটে গোল হজম করাটা বড় ধাক্কা। একজন মানুষের পক্ষে তাৎক্ষণিকভাবে এমন পরিস্থিতি সামলানো সহজ নয়। হামজার মতো অভিজ্ঞ খেলোয়াড় হয়তো পারে, কিন্তু তরুণদের জন্য কঠিন। এক বছর আগে একই মাঠে এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে পিছিয়ে থেকেও বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, সেই উদাহরণ সামনে আনা হয়। কিন্তু ডুলি মনে করেন, প্রতিটি ম্যাচের পরিস্থিতি আলাদা। চাপের মুহূর্তে সবাই একইভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে না। আরটিভি/এসআর
পাকিস্তানের কাছে পরাজয়ের যে ব্যাখ্যা দিলেন বাংলাদেশ কোচ
ভুটানের জালে ১ হালি দিয়ে দাপুটে জয় বাংলাদেশের
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লোডভিক ডি ক্রুইফের দল।  শনিবার (১৪ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের সৌদ বিন সাকর আল কাসিমি স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই তিন গোল করে জয় অনেকটা নিশ্চিত করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আসে আরও একটি গোল। এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটে হেদায়েত উল্লাহর গোলে এগিয়ে যায় তারা। এরপর ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহিন আহমেদ। ২৮ মিনিটে বায়েজিদ বোস্তামীর গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশের যুবারা। ৬৭ মিনিটে এহসান আরাফাতের গোলে ব্যবধান ৪-০ করে দলটি। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে বাছাইপর্বে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ পেল বাংলাদেশের যুবারা। কোচ লোডভিক ডি ক্রুইফের অধীনে দলের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে। আরটিভি/এসআর
ভুটানের জালে ১ হালি দিয়ে দাপুটে জয় বাংলাদেশের
রোনালদোকে ছাড়া প্রথমবার মাঠে নেমেই বড় পরাজয় দেখলো পর্তুগাল
আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসরের পর প্রথম ম্যাচেই ঘরের মাঠে বড় পরাজয় সঙ্গী হয়েছে পর্তুগালের। ডেনমার্কের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে স্বাগতিকরা। শনিবার (১৫ নভেম্বর) ম্যাচের শুরুটা ছিল পুরোপুরি রোনালদোময়। গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো ৪১ বছর বয়সী এই মহাতারকাকে সম্মান জানাতে পর্তুগালের সব খেলোয়াড় ও মাসকট ‘রোনালদো ৭’ লেখা জার্সি পরে মাঠে নামেন।  গ্যালারির ওপরের স্তরে ‘রোনালদো’ এবং নিচের স্তরে ‘গোট’ (সর্বকালের সেরা) লিখে প্রদর্শনী করেন সমর্থকরা। এমনকি ম্যাচের সপ্তম মিনিটে স্কোরবোর্ডেও ভেসে ওঠে ‘ধন্যবাদ, অধিনায়ক’ বার্তা। তবে মাঠের লড়াইয়ে সেই উৎসবের আমেজ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পর্তুগাল। রুবেন দিয়াজের হ্যান্ডবলের সুবাদে পাওয়া পেনাল্টি থেকে ৪৩ মিনিটে ডেনমার্ককে এগিয়ে দেন পিয়েরে-এমিল হয়বার্গ।  বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় সফরকারীরা। আট মিনিটের ব্যবধানে (৪৯ ও ৫৭ মিনিটে) জোড়া গোল করে পর্তুগালকে ম্যাচ থেকে ছিটকে দেন রাসমুস হলুন্দ। ৭৫ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসনের হেডে ৪-০ গোলের বড় লিড নেয় ডেনমার্ক। যোগ করা সময়ে (৯০+৩ মিনিট) বার্নার্দো সিলভা একটি গোল শোধ করলে হারের ব্যবধান কিছুটা কমে। টানা চার জয়ে আগেই নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা পর্তুগালকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) কার্ডিফে ওয়েলসের বিপক্ষে হার এড়াতে হবে।  আরটিভি/এসআর
রোনালদোকে ছাড়া প্রথমবার মাঠে নেমেই বড় পরাজয় দেখলো পর্তুগাল
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের প্রথম দিনের খেলা শুরু হচ্ছে আজ। এ ছাড়াও রোববার (১৫ নভেম্বর) উয়েফা নেশনস লিগে ইংল্যান্ড ও স্পেনের বড় ম্যাচ রয়েছে। ক্রিকেট জোহানেসবার্গ টেস্ট, ১ম দিন) দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ বেলা ২টা, টি স্পোর্টস, র‍্যাবিটহোল ৫ম ওয়ানডে নিউজিল্যান্ড–ভারত সকাল ৮টা, সনি স্পোর্টস ১ ও ৫ ২য় ওয়ানডে অস্ট্রেলিয়া–ইংল্যান্ড সকাল ৯–৩০ মি., ট্যাপম্যাড, ইউরোস্পোর্ট শারজা টেস্ট, ৩য় দিন আফগানিস্তান–জিম্বাবুয়ে দুপুর ১২টা, ট্যাপম্যাড ফুটবল উয়েফা নেশনস লিগ লাটভিয়া–আর্মেনিয়া রাত ৮টা, সনি স্পোর্টস ২ বেলারুশ–আলবেনিয়া রাত ১১টা, সনি স্পোর্টস ২ স্পেন–ইংল্যান্ড রাত ১–৪৫ মি., সনি স্পোর্টস ২ বেলজিয়াম–ইতালি রাত ১–৪৫ মি., সনি স্পোর্টস ১ ফ্রান্স–তুরস্ক রাত ১–৪৫ মি, সনি স্পোর্টস ৫ আরটিভি/এসআর
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
যে কারণে ম্যাচসেরার পুরস্কার নিলেন না রোনালদো
পেনাল্টি মিসের পর ফাঁকা গোলেও ব্যর্থ রোনালদো
রোনালদোর আরও এক চমক, হাতছানি দিচ্ছে হাজার গোলের মাইলফলক
রোনালদোবিহীন পর্তুগালের টানা চার জয়