ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়ামালকে মাথা দিয়ে গুঁতো মেরে ৪ ম্যাচ নিষিদ্ধ বার্নাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১০:৪৩ এএম

লামিন ইয়ামালকে মাথা দিয়ে গুঁতো মারার ঘটনায় চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রিয়াল বেতিসের মিডফিল্ডার ফাকুন্দো বার্নাল। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) ডিসিপ্লিনারি কমিটি তার এই আচরণকে ‘আক্রমণাত্মক’ হিসেবে বিবেচনা করে শাস্তির সিদ্ধান্ত নিয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, শনিবার বার্সেলোনার বিপক্ষে ম্যাচে সরাসরি লাল কার্ড দেখার পর বার্নালের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

ম্যাচের ৫৪তম মিনিটে বার্সেলোনার মিডফিল্ডার ফেরমিন লোপেসের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে সতীর্থের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন ইয়ামাল। তখনই বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ডের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন বার্নাল। প্রথমে ইয়ামালকে শক্ত করে চেপে ধরার পর তার মুখে পরপর দুবার মাথা দিয়ে গুঁতো মারেন বেতিসের এই মিডফিল্ডার।

ঘটনাটি চোখে পড়তেই বার্নালকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি রিকার্দো দে বুর্গোস বেনিগোইচিয়া। ফলে ম্যাচের বাকি সময়ে ১০ জন নিয়ে খেলতে হয় রিয়াল বেতিসকে।

রেফারির ম্যাচ রিপোর্টে উল্লেখ করা হয়, বল খেলার বাইরে থাকা অবস্থায় বার্নাল প্রতিপক্ষের ঘাড়ে হাত দেন এবং দ্রুত পরপর দুবার তাঁর মুখে মাথা দিয়ে আঘাত করেন। এই প্রতিবেদনের ভিত্তিতে স্প্যানিশ ফুটবলের ডিসিপ্লিনারি কোডের ১০৩ নম্বর ধারা অনুযায়ী শাস্তির সিদ্ধান্ত নেয় কমিটি।

নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড়কে আঘাত না করেও শারীরিকভাবে আক্রমণ করার অপরাধে চার থেকে ১২ ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে। ঘটনাটি বল খেলার বাইরে থাকাকালে ঘটায় বিষয়টিকে সাধারণ বাকবিতণ্ডা হিসেবে দেখেনি ডিসিপ্লিনারি কমিটি। বরং শৃঙ্খলাভঙ্গের গুরুতর ঘটনা হিসেবে বিবেচনা করে বার্নালকে সর্বনিম্ন চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
ম্যাচের তখন ৮৮ মিনিট। ঠিক এই সময়েই দৃশ্যপট বদলে দিলেন সন্দীপ মান্ডি। তার দুর্দান্ত হেড ম্যাচের ভাগ্য গড়ে দেয়। প্রথমার্ধে পিছিয়ে পড়েও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল ভারত। 
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
সিঙ্গাপুরকে উড়িয়ে ব্রাজিলের গোল উৎসব, ভিনিসিয়ুসের হ্যাটট্রিক
বছরের শেষ ম্যাচে গোল উৎসবে মেতে উঠল ব্রাজিল। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সিঙ্গাপুরকে রীতিমতো উড়িয়ে দিয়ে ৭-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সিঙ্গাপুরকে উড়িয়ে ব্রাজিলের গোল উৎসব, ভিনিসিয়ুসের হ্যাটট্রিক
মেসি আসতে চাইলে সমস্যা নেই: স্কালোনি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে তার সম্পর্ক যে এখানেই শেষ হচ্ছে না, সেই ইঙ্গিতই দিলেন দলটির কোচ লিওনেল স্কালোনি।
মেসি আসতে চাইলে সমস্যা নেই: স্কালোনি
ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ুসের প্রথম হ্যাটট্রিক
ব্রাজিলের জার্সিতে প্রথমবারের মতো হ্যাটট্রিকের দেখা পেলেন ভিনিসিয়ুস জুনিয়র। সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাত্র ২০ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে নতুন মাইলফলক স্পর্শ করেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড।
ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ুসের প্রথম হ্যাটট্রিক
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের সঙ্গে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি সাও পাওলোতে নেইমারের একটি ব্যক্তিগত পার্টিকে কেন্দ্র করে এই আলোচনা শুরু হয়।
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার
আরও পড়ুন
রাতে এমবাপ্পের রেকর্ড ভাঙার বিশাল সুযোগ, কাজে লাগাতে পারবেন কী ইয়ামাল
ব্যালন ডি’অরে কারা জিতলেন কোন পুরস্কার
ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে এবারের ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার