ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

মার্তিনেজকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে নতুন মুখ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৬ এএম
ছবি: সংগৃহীত

লিওনেল মেসিকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণার পর প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বুয়েনস এইরেসের ঐতিহাসিক বোম্বোনেরা স্টেডিয়ামে শনিবার (১৪ নভেম্বর) ভোরে মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার দুই শক্তিশালী দল। ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার একাদশে একাধিক পরিবর্তনের আভাস পাওয়া গেছে।

মেসির অনুপস্থিতির পাশাপাশি নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকেও শুরু থেকে দেখা যাওয়ার সম্ভাবনা কম। বিশেষ সুরক্ষাসামগ্রী পরে অনুশীলন করলেও শেষ পর্যন্ত তাকে বেঞ্চে রাখা হতে পারে। তার পরিবর্তে গোলপোস্টের নিচে দায়িত্ব পেতে পারেন জেরোনিমো রুলি। সাধারণত মার্তিনেজের বিকল্প হিসেবেই খেলেন এই গোলরক্ষক।

রক্ষণভাগেও নতুন সমীকরণ তৈরি করছেন কোচ স্কালোনি। বৃহস্পতিবারের অনুশীলনে নিকোলাস তাগলিয়াফিকোর পরিবর্তে দেখা গেছে ফাকুন্দো মেদিনাকে। লিওঁর এই ডিফেন্ডার কোচের পছন্দের তালিকায় থাকলেও চলতি মৌসুমে ক্লাবের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। ১৮ ম্যাচের মধ্যে খেলেছেন মাত্র ছয়টিতে, শুরুর একাদশে ছিলেন দুবার। অন্যদিকে বায়ার লেভারকুসেনের হয়ে ১৫ ম্যাচের ১২টিতেই শুরু থেকে খেলেছেন মেদিনা।

মেদিনা একাদশে জায়গা পেলে রক্ষণে ডান দিকে দেখা যেতে পারে আগুস্তিন জিয়াইকে। চোটের কারণে ক্রিস্তিয়ান রোমেরোর পরিবর্তে খেলবেন লিওনার্দো বালার্দি। তার সঙ্গে কেন্দ্রীয় রক্ষণ সামলাবেন লিসান্দ্রো মার্তিনেজ।

মাঝমাঠে থাকছেন আলেক্সিস ম্যাক আলিস্টার ও এনজো ফার্নান্দেজ। তাদের সঙ্গে খেলার সম্ভাবনা রয়েছে এজেকিয়েল পালাসিওসের। নিষেধাজ্ঞার কারণে লিয়ান্দ্রো পারেদেস এবং দল থেকে বাদ পড়ায় রদ্রিগো দি পল না থাকায় মাঝমাঠে বাড়তি দায়িত্ব নিতে হবে পালাসিওসকে।

আক্রমণভাগে তরুণদের ওপরই আস্থা রাখছেন স্কালোনি। অধিনায়ক মেসি না থাকায় আক্রমণ সাজানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন নিকো পাস। তার সঙ্গে থাকবেন হুলিয়ান আলভারেজ ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি।

সব মিলিয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে নতুনদের সুযোগ দিয়ে দলীয় ভারসাম্য ধরে রাখার চ্যালেঞ্জ স্কালোনির সামনে। মেসি ও মার্তিনেজের অনুপস্থিতিতে তরুণরা নিজেদের কতটা মেলে ধরতে পারেন, এখন সেটিই দেখার অপেক্ষা।

আর্জেন্টিনার সম্ভব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ/ জেরোনিমো রুলি, আগুস্তিন গিয়াই, লিওনার্দো বালের্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো/ফাকুন্দো মেদিনা; এক্সেকিয়েল পালাসিও/ভ্যালেন্টিন বার্কো, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; নিকো পাজ, হুলিয়ান আলভারেজ এবং জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি/ থিয়াগো আলমাদা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবসরের পর এবার বিনোদন জগতে রোনালদো
ফুটবল মাঠের বাইরে এবার বিনোদন জগতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’ প্রযোজনার কাজ শুরু করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
অবসরের পর এবার বিনোদন জগতে রোনালদো
জিদান-এমবাপ্পে দ্বন্দ্বে উত্তপ্ত ফ্রান্সের ড্রেসিংরুম, বাড়ছে অস্বস্তি
ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচ জিনেদিন জিদান ও অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সম্পর্ক নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
জিদান-এমবাপ্পে দ্বন্দ্বে উত্তপ্ত ফ্রান্সের ড্রেসিংরুম, বাড়ছে অস্বস্তি
মেসির সঙ্গে ব্যক্তিগত শিরোপার লড়াইয়ে সুলিভান, গড়লেন ইতিহাস
এমএলএসের (মেজর লিগ সকার) বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের লড়াইয়ে এবার লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের তরুণ ফুটবলার কাভান সুলিভান।
মেসির সঙ্গে ব্যক্তিগত শিরোপার লড়াইয়ে সুলিভান, গড়লেন ইতিহাস
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্বে থাকার পথে লিওনেল স্কালোনি।
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি
সাফের সেমিফাইনালের টিকিটের দাম বাড়ল
নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়ে চলমান সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের লড়াই। এবার ফাইনালের টিকিট পেতে সেমিতে লড়াই করবে বাংলাদেশ-পাকিস্তান ও ভারত-ভুটান। আর দুই ম্যাচের টিকিটের চাহিদা দেখা দিয়েছে। আগামী ১৪ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। ম্যাচ দুটির জন্য দর্শকদের টিকিট কিনতে হবে সর্বনিম্ন ১ হাজার টাকায়। সূচি অনুযায়ী, প্রথম সেমিফাইনালে বিকেল ৩টায় মুখোমুখি হবে ভারত ও ভুটান। দ্বিতীয় সেমিফাইনালে রাত সাড়ে ৮টায় স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফল না এলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও সমতা থাকলে জয়ী দল নির্ধারিত হবে টাইব্রেকারে। এ কারণে ম্যাচ শেষ হতে প্রায় রাত ১১টা বেজে যেতে পারে। এত রাতে খেলা দেখে বাড়ি ফিরে পরদিন সকালে কর্মস্থল বা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া দর্শকদের জন্য কঠিন হতে পারে। অনলাইনে চলছে টিকিট বিক্রি গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিটের মূল্য আগেই জানানো হলেও সেমিফাইনাল ও ফাইনালের টিকিটের দাম নির্ধারিত ছিল না। এবার সেমিফাইনালের দুই ম্যাচের জন্য এক হাজার টাকা মূল্য ঠিক করা হয়েছে। দুপুরের পর থেকে টিকিফাই প্ল্যাটফর্মে টিকিট বিক্রি শুরু হয়েছে। সাফের বিপণন স্বত্ব কেনা প্রতিষ্ঠান টিএসএর প্রধান নির্বাহী সজীব রশিদ জানিয়েছেন, এরই মধ্যে প্রায় ১১ হাজার টিকিট বিক্রি হয়েছে। তাঁর ভাষ্য, টিকিটের চাহিদাও ভালো। গ্রুপ পর্বে গতকাল বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচের টিকিটের দাম ছিল ৮০০ টাকা। সেমিফাইনালে প্রতিটি ম্যাচের জন্য তা বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে। রাতের ম্যাচের সময় নির্ধারণের বিষয়ে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল জানিয়েছেন, জাতীয় স্টেডিয়ামে ড্রেসিংরুম রয়েছে দুটি। একটি ম্যাচ শেষ হওয়ার পর দলগুলোর ড্রেসিংরুম ছাড়তে সময় লাগতে পারে। এতে পরবর্তী ম্যাচের দলকে অপেক্ষা করতে হতে পারে। সব দিক বিবেচনায় নিয়ে একই দিনে দুটি সেমিফাইনাল আয়োজনের জন্য এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। আরটিভি/এসআর
সাফের সেমিফাইনালের টিকিটের দাম বাড়ল
আরও পড়ুন
মেসির সঙ্গে ব্যক্তিগত শিরোপার লড়াইয়ে সুলিভান, গড়লেন ইতিহাস
ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের
জানুয়ারিতে আর্জেন্টিনার মাঠে ফিরছেন মেসি, প্রতিপক্ষ কে?
ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি