ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০৯ এএম
ছবি: এএফপি

মেজর লিগ সকারে (এমএলএস) ইতিহাস গড়লেন লিওনেল মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয়বার জিতলেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট। ব্যক্তিগত অর্জনের দিনে অবশ্য জয় পায়নি তার দল ইন্টার মায়ামি।

রোববার (৮ নভেম্বর) এমএলএসের নিয়মিত মৌসুমের শেষ দিনে শার্লট এফসির বিপক্ষে নেমেছিল মায়ামি। ঘরের মাঠ ন্যু স্টেডিয়ামে ৩-০ গোলে এগিয়ে থেকেও ৩-৩ গোলে ড্র করেছে মায়ামি। ম্যাচে গোল করতে পারেননি মেসি।

তবু ২৬ গোল নিয়ে মৌসুম শেষ করায় গোল্ডেন বুট উঠেছে তার হাতেই। মেসির সবচেয়ে কাছাকাছি ছিলেন এফসি ডালাসের পেতার মুসা। ২২ গোল করে দ্বিতীয় হয়েছেন তিনি। ন্যাশভিলের স্যাম সারিজ ২১ গোল নিয়ে তৃতীয়, আর ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের ব্রায়ান হোয়াইটের গোল ২০টি।

গত মৌসুমে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। এক মৌসুমে সেটি ছিল এমএলএস ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ গোলসংখ্যা। এবার গোলের সংখ্যা কিছুটা কমলেও লিগের অন্যতম ধারাবাহিক গোলদাতা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি।

মায়ামির আক্রমণভাগেও মেসির অবদান ছিল সবচেয়ে বেশি। নিয়মিত মৌসুমে ৮০ গোল করে লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছে দলটি। এর মধ্যে মেসির একার গোল ২৬টি। দলের মোট গোলের প্রায় এক-তৃতীয়াংশই এসেছে তার পা থেকে।

গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করাতেও পিছিয়ে ছিলেন না ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। মৌসুমে মেসির অ্যাসিস্ট ১৭টি, যা লিগের সর্বোচ্চ অ্যাসিস্ট করা পেপ বিয়েলের চেয়ে মাত্র একটি কম। মাঠে ২ হাজার ৬৬৪ মিনিট খেলেই এই অবদান রেখেছেন তিনি।

গোলের সুযোগ তৈরি ও কাজে লাগানোর ক্ষেত্রেও সবার ওপরে ছিলেন মেসি। নিয়মিত মৌসুমে ১৮৩টি শট নিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা ফিলাডেলফিয়া ইউনিয়নের মিলান ইলোস্কির শট ১২২টি। লক্ষ্যে রাখা শটের সংখ্যাও মেসির সবচেয়ে বেশি ৭৬টি। এই তালিকায় তার পরেই থাকা লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বুয়াঙ্গার শট ৫১টি।

আগস্টে মন্ট্রিয়লের বিপক্ষে মায়ামির ৭-১ গোলের জয়ে একাই চার গোল করেছিলেন মেসি। সেটিই ছিল মৌসুমে তার সবচেয়ে উজ্জ্বল ব্যক্তিগত পারফরম্যান্স।

এবার মায়ামির সামনে এমএলএস কাপ ধরে রাখার চ্যালেঞ্জ। ২০১১ ও ২০১২ সালে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির পর আর কোনো দল টানা দুই মৌসুমে এই শিরোপা জিততে পারেনি। ইস্টার্ন কনফারেন্সে রেকর্ড গড়া ন্যাশভিলের পেছনে দ্বিতীয় হয়ে প্লে-অফে উঠেছে মায়ামি। সেরা সাতের মধ্যে থাকা দলগুলোর লড়াইয়ে প্রথম রাউন্ডে তাদের প্রতিপক্ষ সপ্তম বাছাই কলম্বাস ক্রু।

ব্যক্তিগতভাবে মেসির সামনে রয়েছে আরও একটি বড় অর্জনের হাতছানি। টানা তৃতীয়বারের মতো এমএলএসের বর্ষসেরা খেলোয়াড় বা এমভিপি হওয়ার দৌড়ে আছেন তিনি। গত মৌসুমে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতে ইতিহাস গড়েছিলেন মেসি।

এর আগে কেবল প্রেকিই দুবার এমভিপি হয়েছিলেন ১৯৯৭ ও ২০০৩ সালে। এবার গোল্ডেন বুট জয় মেসির দাবিকে আরও শক্তিশালী করল। তবে এমভিপি নির্বাচনে শুধু গোল নয়, গণমাধ্যমকর্মী, খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তাদের ভোটও বিবেচনায় নেওয়া হয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আর বিশ্বকাপ জেতার সামর্থ্য নেই ব্রাজিলের!
একসময় বিশ্ব ফুটবলে সৌন্দর্য, সৃজনশীলতা আর জাদুকরি খেলার প্রতীক ছিল ব্রাজিল। পেলে, গারিঞ্চা, রোমারিও, রোনালদিনহো থেকে শুরু করে রোনালদো নাজারিও প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজেদের নান্দনিক ফুটবল দিয়ে বিশ্বকে মুগ্ধ করেছে সেলেসাওরা।
আর বিশ্বকাপ জেতার সামর্থ্য নেই ব্রাজিলের!
অবসর না নিলে রোনালদোর আগেই ১০০০ গোল করতাম: আগুয়েরো
হৃদযন্ত্রের জটিলতায় মাত্র ৩৩ বছর বয়সেই থেমে যায় সার্জিও আগুয়েরোর বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার। তবে মাঠে খেলা চালিয়ে যেতে পারলে ক্রিস্টিয়ানো রোনালদোর আগেই ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে পারতেন বলে বিশ্বাস আর্জেন্টাইন এই কিংবদন্তি স্ট্রাইকারের।
অবসর না নিলে রোনালদোর আগেই ১০০০ গোল করতাম: আগুয়েরো
প্লে-অফে টানা দুই হারে এমএলএস থেকে বিদায় মেসির ইন্টার মায়ামির
মৌসুমজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েও শেষ পর্যন্ত শিরোপা ধরে রাখা হলো না ইন্টার মায়ামির। এমএলএসের নিয়মিত মৌসুমে সর্বোচ্চ ৮০ গোল করা দলটি প্লে-অফের প্রথম দুই ম্যাচে গোলের দেখা না পেয়ে বিদায় নিয়েছে।
প্লে-অফে টানা দুই হারে এমএলএস থেকে বিদায় মেসির ইন্টার মায়ামির
পাকিস্তান ফুটবল দলের জার্সি উপহার পেলেন স্পিকার মেজর হাফিজ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে জাতীয় দলের একটি স্মারক জার্সি উপহার দিয়েছে পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)। বর্তমান পরিচয় সংসদের স্পিকার ও রাজনীতিবিদ হলেও ক্রীড়াঙ্গনে তার আছে বর্ণাঢ্য ক্যারিয়ার। নানা বৈষম্যের মধ্যেও পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তান জাতীয় ফুটবল দলে দাপটের সঙ্গে খেলেছেন তিনি। ১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত হাফিজউদ্দিন আহমদ ছিলেন পাকিস্তান জাতীয় ফুটবল দলের সদস্য।  দীর্ঘ সময় পর সেই দলের সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হয়েছে তার। পাকিস্তান ফুটবল ফেডারেশনের সভাপতি সৈয়দ মোহসিন গিলানি তাকে এই জার্সি তুলে দেন তিনি। জার্সিটিতে হাফিজ উদ্দিনের সাবেক সব সতীর্থের স্বাক্ষর রয়েছে। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় পাকিস্তান ফুটবল ফেডারেশনের (পিএফএফ) একটি প্রতিনিধিদলকে। পাকিস্তান ফুটবল ফেডারেশন গতকাল ফেসবুক পেজে বিষয়টি উপস্থাপন করে। ফুটবলার হাফিজ উদ্দিন স্বাধীনতার পর ঢাকা মোহামেডানের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনিই প্রথম ঢাকার মাঠে ডাবল হ্যাটট্রিক করেন। ফুটবলার হিসেবে ক্যারিয়ার শেষ করার পর ফুটবল ফেডারশেনের সাধারণ সম্পাদক ও সভাপতি হয়েছিলেন হাফিজ উদ্দিন আহমদ। দেশের গণ্ডি পেরিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের নির্বাহী কমিটিতেও ছিলেন। ১৯৯৪ সালে আমেরিকা বিশ্বকাপে তিনি ফিফার ডিসিপ্লিনারি কমিটির সদস্যও ছিলেন। বাংলাদেশের সেরা ফুটবল ব্যক্তিত্ব হিসেবে পেয়েছেন ফিফার পদকও। আরটিভি/এসআর
পাকিস্তান ফুটবল দলের জার্সি উপহার পেলেন স্পিকার মেজর হাফিজ
ব্রাহিম দিয়াজের সঙ্গে চুক্তি নবায়ন করল রিয়াল মাদ্রিদ
আগের চুক্তির মেয়াদ শেষ না হতেই মরক্কোর তারকা ফুটবলার ব্রাহিম দিয়াজের সঙ্গে চুক্তি নবায়ন করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তি অনুযায়ী ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। শুক্রবার (২৭ নভেম্বর) নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। ২০১৯ সালে মাত্র ১৯ বছর বয়সে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ব্রাহিম দিয়াজ। ক্লাবটির জার্সিতে এখন পর্যন্ত ছয় মৌসুমে ১৭৩টি ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ে লস ব্লাঙ্কোসদের হয়ে জিতেছেন ৭টি বড় শিরোপা।  এর মধ্যে রয়েছে ১টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ১টি ফিফা ক্লাব বিশ্বকাপ, ১টি উয়েফা সুপার কাপ, ২টি লা লিগা এবং ২টি স্প্যানিশ সুপার কাপ। ক্লাব ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ ছন্দে আছেন ব্রাহিম। মরক্কো জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৩৬টি ম্যাচ খেলে ১৫টি গোল করেছেন তিনি। এ ছাড়া ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরবও অর্জন করেছিলেন এই তারকা। নতুন এই চুক্তির ফলে আগামী কয়েক বছর রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে ব্রাহিম দিয়াজের গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা করছে ক্লাব কর্তৃপক্ষ। আরটিভি/এসআর
ব্রাহিম দিয়াজের সঙ্গে চুক্তি নবায়ন করল রিয়াল মাদ্রিদ
আরও পড়ুন
প্লে-অফে টানা দুই হারে এমএলএস থেকে বিদায় মেসির ইন্টার মায়ামির
ম্যাচ খেলতে ডিসেম্বরে আর্জেন্টিনায় ফিরছেন মেসি!
কেমন ছাত্র ছিলেন মেসি, স্কুলের মার্কশিট ভাইরাল
দুই রোনালদোকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন ইতিহাস, সামনে শুধু মেসি