ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

মেসি নৈপুণ্যে বার্সার বড় জয়

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২০, ১০:২৭ এএম
লিওনেল মেসি

কোপা দেল রে’র শেষ ষোলোর ম্যাচে লেগানেসকে উড়িয়ে শেষ আটে পা রেখেছে বার্সেলোনা। যেখানে জোড়া গোল করেছেন অধিনায়ক লিওনেল মেসি। আর একটি করে গোল করেছেন গ্রিজমান, ল্যাংলেট ও আর্থুর।

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে ক্যাম্প ন্যুয়ের এই ম্যাচে ৫০০তম জয়ের রেকর্ড করেছেন মেসি। বার্সার হয়ে ৭১০ ম্যাচ খেলা মেসির ৫০০টি জয় এসেছে ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে। এর মধ্যে সর্বোচ্চ (২৯) জয় এসেছে সেভিয়ার বিপক্ষে।

ম্যাচের চতুর্থ মিনিটে দলকে এগিয়ে নেন গ্রিজমান। ডান দিক থেকে নেলসেন সেমেদোর পাস পেয়ে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের দুপায়ের ফাঁক দিয়ে নিচু শটে গোল করেন তিনি। তারপর ২৭তম মিনিটে মেসির কর্নারে লাফিয়ে নেওয়া হেডে বল জালে জড়ান ল্যাংলেট। তার গোলে লেগানেসের বিপক্ষে ব্যবধান হয় দ্বিগুণ।

পরে ৫৯তম মিনিটে ডি-বক্সে ঢুকে নিচু শট নেন মেসি। আরেক জনের পায়ে লেগে দিক পাল্টে বল জালে জড়ায়। আর তখনই জয় প্রায় নিশ্চিত করে ফেলেন বার্সার প্রাণভোমরা।

৭২তম মিনিটে মাঠে নামার পাঁচ মিনিটের মাথায় স্কোরলাইন ৪-০ করেন ব্রাজিলের মিডফিল্ডার আর্থুর। আর ৮৯তম মিনিটে গোলরক্ষককে কাটিয়ে নিচু শটে বড় জয় নিশ্চিত করেন ষষ্ঠবারের মতো ব্যালন ডি অর জয়ী তারকা মেসি।

ম্যাচের শুরু থেকে শেষ অবধি আধিপত্য ধরে রেখেই খেলেছে সদ্য সেতিয়েন যুগে প্রবেশ করা বার্সেলোনা।

এমকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এফএসি সনদ পেলেন বাফুফের প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার
এএফসি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেটের (এফএসি) ষষ্ঠ সংস্করণ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার। তাই এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাকে সনদপত্র প্রদান করেছে। এক বিজ্ঞপ্তিতে বাফুফে বিষয়টি জানিয়েছে। এএফসি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেট (এফএসি) ফুটবলের নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতা বিকাশে সহায়তা করার জন্য পরিকল্পনা তৈরি করেছে। যা ভবিষ্যতে এএফসি সদস্য সংস্থাগুলোর অভিজ্ঞ সংগঠক তৈরিতে সহায়তা করবে।  পরীক্ষার্থীরা নয় মাসের প্রোগ্রামে তিনটি ত্রৈমাসিক সেশনের সরাসরি সেমিনার এবং নয় মাস অনলাইনে কোর্স সম্পন্ন করে। ইংরেজি ভাষায় সম্পন্ন হওয়া পুরো সেশন মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে।  এফএসির বিশেষ এই প্রোগ্রামে সাতটি মূল মডিউল রয়েছে যা শিক্ষার্থীদের সর্বাধিক যুগোপযোগী ফুটবল পরিচালনা কৌশল এবং প্রশাসনের সেরা অনুশীলন নিশ্চিত করার জন্য সাজানো হয়েছে।  এই মূল মডিউলগুলি হলো: বিশ্ব ফুটবলের সংগঠন, ফুটবলে কৌশলগত পরিচালনা, ফুটবলে আর্থিক ব্যবস্থাপনার ব্যবস্থা, ফুটবলে ইনকাম জেনারেশন, মিডিয়া এবং যোগাযোগ, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং অপারেশনাল/ফুটবল পরিচালনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক এবং বাফুফের সংশ্লিষ্টরা ইমরান হোসেন তুষারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছে। ওয়াই
এফএসি সনদ পেলেন বাফুফের প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার
ম্যানসিটির পর এবার ভেস্তে গেল টটেনহ্যামের ম্যাচও
ইংল্যান্ডে ৫০ হাজারের বেশি মানুষ করোনায়ভাইরাসে শনাক্ত হওয়ার সংবাদ আসার পরই টটেনহ্যাম ও ফুলহ্যামের ম্যাচটি পণ্ড হলো।  বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় (বাংলাদেশ সময় রাত দুইটায়) ম্যাচটি লন্ডনের টটেনহাম হটসপার স্টেডিয়ামে বসার কথা ছিল। ম্যাচের আগেই স্পার্সদের কোচ হোসে মরিনহো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন মাঠে বল গড়ানো নিয়ে অনিশ্চয়তার কথা। শেষ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এক বিবৃতিতে টটেনহ্যাম পক্ষ থেকে জানানো হয়, ঘরের মাঠে ফুলহ্যামের বিপক্ষে হতে চলা ম্যাচটি স্থগিত করা হয়েছে। ক্লাবটি আরও জানায়, ফুলহ্যাম দলের একাধিক খেলোয়াড় ও স্টাফ করোনায় আক্রান্ত হয়েছে। তাদের অনুরোধে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। আগের দিন একই কারণে ম্যানচেস্টার সিটি ও এভারটনের ম্যাচটিও মাঠে গড়ায়নি। এই ম্যাচগুলো কবে গড়াবে, সেটি জানার জন্য ভক্তদের চেয়ে থাকতে হবে ইংলিশ লিগের পরবর্তী ঘোষণার দিকে। ওয়াই
ম্যানসিটির পর এবার ভেস্তে গেল টটেনহ্যামের ম্যাচও
বছরের শেষ ম্যাচ লিভারপুলের ড্র
ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের শেষ ম্যাচ লিভারপুল ও নিউক্যাসল ইউনাইটেডের ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। এ হারের মধ্য দিয়ে টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারাল ইয়ুর্গেন ক্লপের দল।   বুধবার প্রতিপক্ষের মাঠে বল দখলে বর্তমান চ্যাম্পিয়নরা একচেটিয়া আধিপত্য করলেও শুরুতে আক্রমণে খুব একটা সুবিধা করতে পারছিল না। তবে উভয় দল একাধিক গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত গোল শূন্য ড্র হয় ম্যাচটি।  ১৬ ম্যাচে নয় জয় ও ছয় ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে নিউক্যাসল। ওয়াই
বছরের শেষ ম্যাচ লিভারপুলের ড্র
এলচের কাছে পয়েন্ট খোয়াল রিয়াল
স্প্যানিশ লা লিগার রিয়াল মাদ্রিদ ও এলচের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। এর মধ্যদিয়ে লা লিগায় টানা পাঁচ ও সব প্রতিযোগিতা মিলে টানা ছয় জয়ের পর পয়েন্ট হারালো জিনেদিন জিদানের দল।  বুধবার শুরু থেকে আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। ম্যাচের ২০ মিনিটে লুকা মদ্রিচের হেডে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।  এরপর নিজেদের মাঠে গোল শোধে মরিয়া এলচে আর ব্যবধান বাড়াতে চায় রিয়াল। তবে প্রথমার্ধে কোনও দলই আর জালের দেখা পায়নি।  দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ডি-বক্সে আন্তোনিও বারাগানকে ডিফেন্ডার দানি কারভাহাল টেনে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। সফল স্পট কিকে দলকে সমতায় ফেরায় ফিদেল চাভেস।  দিনের অপর ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে গ্রানাডা। আরেক ম্যাচে গোটাফকে ১-০ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ওয়াই
এলচের কাছে পয়েন্ট খোয়াল রিয়াল
হেরেও কোয়ার্টার ফাইনালে শেখ জামাল
‘এ’ গ্রুপের শেষ ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিরুদ্ধে ৩-২ গোলে হেরেও শেষ আট নিশ্চিত করল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গ্রুপের অপর দল পুলিশ এফসির সঙ্গে সমান পয়েন্ট থাকার পরও স্বপক্ষ গোল বেশি থাকায় ধানমন্ডি দলটি কোয়ার্টার ফাইলে পৌঁছে গেল। বুধবার ফেডারেশন কাপে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেলের হয়ে একটি করে গোল করেন সিওভুস আশরোরভ, ওবি মোনেকে ও তকলিস আহমেদ। অন্যদিকে শেখ জামালের হয়ে জোড়া গোল করেন সোলোমন কিং।  দিনের দ্বিতীয় ম্যাচে ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় শেখ রাসেল। ডান দিক থেকে বখতিয়ার দুসোবেকুবের কর্নার থেকে হেডের মাধ্যমে বল গোল ‍তুলেন তাজিক ডিফেন্ডার আশরোরভ।  ১৯তম মিনিটে এসে প্রথম আক্রমণ করে শেখ জামাল। তবে বল গোলবারের উপর দিয়ে হাওয়ায় ভেসে গ্যালারিতে গিয়ে পৌছায়। ম্যাচের ৩৯তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগে ঢুকে অসাধারণ এক গোল করে তুলে ব্যবধান বাড়ান শেখ রাসেলের নাইজেরিয়ান মিডফিল্ডার মোনেকে।  বিরতিতে থেকে ফিরেই পেনাল্টি পায় শেখ জামাল। উজবেক মিডফিল্ডার ভালি জোনোভকে শেখ রাসেলের দিদারুল ইসলাম ফাউলের শিকার হন। শট নিয়ে গোল তুলে নেন সোলোমন কিং। ৫৯তম মিনিটে তৃতীয় গোল পায় শেখ রাসেল। দলটির হয়ে গোল আদায় করেন বদলি হিসেবে নামা তকলিস আহমেদ।  বখতিয়ারের নেয়া কর্নার থেকে হেড করেন গিয়ানকার্লো রদ্রিগেজ। বল পেয়ে অসাধারণ শটে গোল আদায় করেন তকলিস।  পরের রাউন্ডে যেতে হলে আরেকটি গোল করতে হতো শেখ জামালকে। নির্ধারিত সময়ের মাত্র ১ মিনিট বাকি থাকতে  শেখ রাসেলের ডি-বক্সের ভেতর গোলরক্ষক আশরাফুল রানা ফাউল করেন ওমর জোবেকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। আবারও গোল করে ব্যবধান ৩-২ করেন সোলোমন।   শেষ পর্যন্ত গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে জায়গা করে নেয় শেখ রাসেল। অন্যদিকে শেখ জামালের বিপক্ষে মুখোমুখি দেখায় পুলিশের একটি আত্মঘাতী গোল ছিল। নক-আউট পর্বে জায়গা পেতে নিজেদের শেষ ম্যাচে জয় অথবা কম গোলের ব্যবধানে হারতে হতো শেখ জামালকে। পুলিশ ও জামাল দুই দলই শেখ রাসেলের কাছে হেরেছে। অন্যদিকে নিজেদের দেখায় ২-২ গোলে ড্র করে দুই দল। তাই স্বপক্ষের গোল ব্যবধানে পরের রাউন্ডে পৌঁছল শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা। আগামী ১ জানুয়ারি সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ‘সি’ গ্রুপ রানার-আপ চট্টগ্রাম আবাহনীকে পাচ্ছে শেখ রাসেল। ৩ জানুয়ারি ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলবে শেখ জামাল। ওয়াই
হেরেও কোয়ার্টার ফাইনালে শেখ জামাল
আরও পড়ুন
রাতে মাঠে নামবে মেসিবিহীন বার্সা
বাইডেনকে শুভেচ্ছা জানালেন ‘ব্রাজিলের ট্রাম্প’
রোববার রাতে যেসব মাইলফলক ছুঁলেন মেসি
মেসি-রোনালদোর মুখোমুখি লড়াইয়ের সমীকরণ