ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

এশিয়ান গেমস হকি

বাংলাদেশকে সেভেনআপের লজ্জায় ডোবাল চীন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০৬:১০ পিএম
ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের পুরুষ হকিতে স্থান নির্ধারণী ম্যাচে চীনের কাছে ৭-১ গোলের বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে চীনের হয়ে গোল করেছেন ঝাং জিয়ালিং, ঝাও ইউলাই, চেন বেনহাই, ওয়াং ইয়াকি ও গাও জিয়েশেং।

বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন রাকিবুল হাসান। ম্যাচের ৩০তম মিনিটে ফিল্ড গোল করে কেবল ব্যবধান কমান। শেষ পর্যন্ত ৭-১ গোলের বড় হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই হারে টুর্নামেন্টে পঞ্চম কিংবা ষষ্ঠ হওয়ার সুযোগও শেষ হয়ে গেছে বাংলাদেশের। এখন সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

আগামী শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় হবে ম্যাচটি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমস হকি / লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের মেয়েদের
এগিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি। এশিয়ান গেমসে নারী হকির গ্রুপ পর্বের শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলে হেরেছে জাহিদ হোসেন রাজুর দল।
লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের মেয়েদের
এশিয়ান গেমস হকি / ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়
২০তম এশিয়ান গেমসের পুরুষ হকি প্রতিযোগিতায় আজ বাংলাদেশ দল ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে। পুল 'এ'-এর এই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশ টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে।
ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়
এশিয়ান গেমস / শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
এশিয়ান গেমসে পুরুষ হকিতে টানা দুই হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে আসরে প্রথম জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল। জোড়া গোল করে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম।
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
ট্রাম্পের হেলিকপ্টারে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় হকি খেলোয়াড়
ক্যাম্প ডেভিড থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ফেরার ঘটনায় আলোচনায় উঠে এসেছেন গলফার ব্রাইসন ডি শ্যামবো ও কানাডার সাবেক হকি গোলকিপার মিকাইলা ডেমাইটার।
ট্রাম্পের হেলিকপ্টারে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় হকি খেলোয়াড়
চীনে চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
চীনে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ হকির চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। জমকালো সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন ট্রফি। পুরো টুর্নামেন্টজুড়েই দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ। দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও উজ্জ্বল ছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা। টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করে যৌথভাবে টপ স্কোরার অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন বাংলাদেশের শারিকা সাফা রিমন। গোল করার দক্ষতায় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। চ্যালেঞ্জার গ্রুপে এমন ঐতিহাসিক সাফল্যের জন্য বাংলাদেশ হকি দলের সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। আরটিভি/এসআর
চীনে চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
আরও পড়ুন
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া
লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের মেয়েদের