ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এশিয়ান গেমস হকি

ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পিএম
ছবি: সংগৃহীত

২০তম এশিয়ান গেমসের পুরুষ হকি প্রতিযোগিতায় আজ বাংলাদেশ দল ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে। পুল 'এ'-এর এই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশ টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বাংলাদেশ দল দারুণ আধিপত্য বিস্তার করে। দলের পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আমিরুল ইসলাম ১১ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ৩১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন আমিরুল। আর ৩৭ মিনিটে রাসেল মাহমুদ একটি চমৎকার ফিল্ড গোল করে বাংলাদেশের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন (৩-০)।

খেলার ৪৮ মিনিটে ইন্দোনেশিয়ার আল আরধ আউলিয়া পেনাল্টি স্ট্রোক থেকে একটি গোল করে ব্যবধান ৩-১ করলেও তা বাংলাদেশের জয়ে কোনো বাধা হতে পারেনি।

চলমান এশিয়ান গেমসে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগের ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল।

আসরের শুরুটা হয়েছিলো হার দিয়ে। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে এবং স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ দল।

২৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমস / শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
এশিয়ান গেমসে পুরুষ হকিতে টানা দুই হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে আসরে প্রথম জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল। জোড়া গোল করে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম।
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
ট্রাম্পের হেলিকপ্টারে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় হকি খেলোয়াড়
ক্যাম্প ডেভিড থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ফেরার ঘটনায় আলোচনায় উঠে এসেছেন গলফার ব্রাইসন ডি শ্যামবো ও কানাডার সাবেক হকি গোলকিপার মিকাইলা ডেমাইটার।
ট্রাম্পের হেলিকপ্টারে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় হকি খেলোয়াড়
চীনে চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
চীনে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ হকির চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। জমকালো সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন ট্রফি। পুরো টুর্নামেন্টজুড়েই দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ। দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও উজ্জ্বল ছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা। টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করে যৌথভাবে টপ স্কোরার অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন বাংলাদেশের শারিকা সাফা রিমন। গোল করার দক্ষতায় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। চ্যালেঞ্জার গ্রুপে এমন ঐতিহাসিক সাফল্যের জন্য বাংলাদেশ হকি দলের সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। আরটিভি/এসআর
চীনে চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
চায়নিজ তাইপেকে হারিয়ে সপ্তম বাংলাদেশ
চীনের মকিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে নিজেদের শেষ ম্যাচে চায়নিজ তাইপেকে ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে টুর্নামেন্টে সপ্তম স্থান নিশ্চিত করে আসর শেষ করেছে লাল-সবুজের যুব দল। চায়নিজ তাইপের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশ। ম্যাচজুড়ে প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখে একের পর এক আক্রমণ তৈরি করে যুবারা। শেষ পর্যন্ত ৫-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন মোহাম্মদ রিফাত। এছাড়া একটি করে গোল করেন মুন্না ইসলাম, তৈয়ব আলী ও মোহাম্মদ আব্দুল্লাহ। আগামী যুব হকি বিশ্বকাপের আয়োজক ভারত। জুনিয়র এশিয়া কাপে সপ্তম স্থান অর্জনের মাধ্যমে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এর আগে সর্বশেষ যুব বিশ্বকাপেও খেলেছিল বাংলাদেশ। এবারও বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে এশিয়া কাপে অংশ নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে গ্রুপ পর্বে তিন ম্যাচেই হারের পর ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে পরাজিত হয়ে বিশ্বকাপের আশা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত সপ্তম স্থান অর্জনের মাধ্যমে বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করল বাংলাদেশের যুবারা। আরটিভি/এসকে
চায়নিজ তাইপেকে হারিয়ে সপ্তম বাংলাদেশ
এশিয়া কাপ হকি / মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ
অনূর্ধ্ব- ২০ নারীদের জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। এই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম স্থান নিশ্চিত করেছে লাল-সবুজের মেয়েরা। শনিবার (১২ সেপ্টেম্বর) চীনের হুলুনবুয়ির সিটিতে অনুষ্ঠিত পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে শুরু থেকেই দুর্দান্ত হকি খেলে বাংলাদেশ দল। ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি।  অবশেষে তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে দারুণ এক গোলে বাংলাদেশকে এগিয়ে নেন অধিনায়ক শারিকা সাফা রিমণ। এরপর চতুর্থ কোয়ার্টারে চমৎকার এক ফিল্ড গোল করে ব্যবধান ২-০ করেন কনা। শেষ দিকে এক গোল শোধ দেয় মালয়েশিয়া। মালয়েশিয়ার শক্তিশালী রক্ষণভাগ ভেঙে নারীদের এই জয় অন্যতম বড় সাফল্য। পুরো টুর্নামেন্টে লড়াকু পারফরম্যান্স দেখিয়ে এই জয়ে পঞ্চম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ দল। আরটিভি/এসআর  
মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ
আরও পড়ুন
এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
বসতঘরে ঢুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার
১০ তলা ভবনে লিফট নেই, ভোগান্তিতে বাকৃবির খালেদা জিয়া হলের ছাত্রীরা
মালয়েশিয়ার বিপক্ষে বড় পরাজয়ে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের