
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
বাংলাদেশ-আফগানিস্তান শনিবার ( ১০ অক্টোবর) টেস্টের দ্বিতীয় দিনে খেলতে নামবে। একইদিন দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার ডারবান টেস্টের দ্বিতীয় দিন। রাতে ব্যস্ততা ফিরছে ক্লাব ফুটবলে, রয়েছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ-আর্সেনালের মতো ক্লাবগুলোর ম্যাচ।
আবুধাবি টেস্ট : ২য় দিন
বাংলাদেশ-আফগানিস্তান
দুপুর ১২টা, টি স্পোর্টস
ডারবান টেস্ট : ২য় দিন
দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া
বেলা ১-৩০ মি., ট্যাপম্যাড
বাংলাদেশ ফুটবল লিগ
মোহামেডান-আরামবাগ
বেলা ২-৪৫ মি., ইউটিউব/বিএফএফটিভি
পুলিশ-ফকিরেরপুল
বেলা ২-৪৫ মি., ইউটিউব/বিএফএফটিভি
ইংলিশ প্রিমিয়ার লিগ
আর্সেনাল-লিডস
বিকেল ৫-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
চেলসি-বোর্নমাউথ
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ম্যান ইউনাইটেড-টটেনহাম
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
লা লিগা
বার্সেলোনা-গেতাফে
রাত ১০-৩০ মি., বিগিন অ্যাপ ও টি স্পোর্টস
রিয়াল মাদ্রিদ-ভিয়ারিয়াল
রাত ১টা, বিগিন অ্যাপ ও টি স্পোর্টস।
আরটিভি/এসকে




