ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

বছরে তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে সরকার সহায়তা করবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পিএম
ছবি : সংগৃহীত

শুধু হ্যান্ডবল নয়, দেশের সকল ক্রীড়া ফেডারেশনকে বছরব্যাপী অন্তত তিনটি আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে চারটি টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়ার প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছে সরকার।

রোববার (১৮ অক্টোবর) পল্টনের এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক এ কথা জানান। রোববার থেকে এই স্টেডিয়ামে শুরু হয়েছে চারজাতি আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট। যেখানে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও আছে ভারত, নেপাল ও মালদ্বীপ।

প্রতিযোগিতার উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী জানান, ক্রীড়া খাতকে পেশাদারিত্বের আদলে গড়ে তুলতে এবং খেলোয়াড়দের সঠিক মূল্যায়ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত আন্তর্জাতিক ও স্থানীয় টুর্নামেন্ট আয়োজনের নির্দেশনা সকল ফেডারেশনকে দিয়ে দেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নও শুরু হয়েছে।

খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর বিশেষ জোর দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, খেলোয়াড়রা নিয়মিত পারফর্ম না করলে তাদের মূল্যায়ন করা সম্ভব নয়। ইতোমধ্যে ক্রীড়াভাতা ও ক্রীড়া কার্ডের কার্যকারিতা যাচাই করতে একটি দল কাজ করেছে এবং মূল্যায়ন সম্পন্ন হয়েছে। পারফরম্যান্সের মানদণ্ড অনুযায়ী অনেকেই ভাতা থেকে বাদ পড়ছেন এবং নতুন ক্রীড়াবিদরা অন্তর্ভুক্ত হয়েছেন, যা একটি চলমান প্রক্রিয়া।

সরকার ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি তাদের প্রতিযোগিতামূলক ময়দানে সক্রিয় দেখতে চায় উল্লেখ করে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ফেডারেশন বছরজুড়ে তাদের কার্যক্রম সফলভাবে পরিচালনা করবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠল ‘বেগম খালেদা জিয়া’ আইএইচএফ নেশনস ট্রফির
মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবমুখর আবহে রাজধানীতে পর্দা উঠল চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’র।  আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) সহযোগিতায় এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ সকালে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনেই মাঠে গড়াচ্ছে দুটি ম্যাচ। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় দুপুর ২টায় মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও নেপাল। দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে মালদ্বীপ ও ভারত। রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।  উদ্বোধন ঘোষণার পর তিনি রঙিন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে আসরের সূচনা করেন। এরপর মাঠের কেন্দ্রস্থলে পরিবেশিত হয় প্রায় ১৫ মিনিটের একটি মনোমুগ্ধকর দলীয় নৃত্য ও সাংস্কৃতিক প্রদর্শনী। প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আন্তর্জাতিক ক্রীড়া আসর আয়োজন বাংলাদেশের জন্য এক অনন্য গৌরবের। স্বাগতিক বাংলাদেশ, ভারত, মালদ্বীপ ও নেপালের নারী সিনিয়র দলগুলোকে এক মঞ্চে নিয়ে আসার এ প্রয়াস আঞ্চলিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির ক্ষেত্রে আমাদের অঙ্গীকারকেই প্রতিফলিত করে। খেলোয়াড়দের অনুপ্রাণিত করে তিনি আরও বলেন, ‘অংশগ্রহণকারী নারী খেলোয়াড়রা শক্তি, অধ্যবসায় এবং ক্রীড়াপ্রেমের প্রতীক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের তরুণ সমাজকে ক্ষমতায়িত করতে এবং সর্বস্তরে খেলাধুলায় নারীদের অংশগ্রহণ বাড়াতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। নারী হ্যান্ডবলে চমৎকার অগ্রগতি হচ্ছে এবং এ ধরনের আন্তর্জাতিক আসর ভবিষ্যৎ প্রজন্মের অ্যাথলেটদের দারুণভাবে অনুপ্রাণিত করবে।’ এ সময় তিনি সকল দলকে ক্রীড়াসুলভ মনোভাব বজায় রেখে সেরা নৈপুণ্য প্রদর্শনের আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ বলেন, বাংলাদেশ আজ আবারও আন্তর্জাতিক হ্যান্ডবলের এক গুরুত্বপূর্ণ মঞ্চে আবির্ভূত হয়েছে। টুর্নামেন্টের নামকরণের তাৎপর্য তুলে ধরে ফেডারেশন সভাপতি বলেন, ‘আমরা গর্বের সঙ্গে এই টুর্নামেন্টটি উৎসর্গ করেছি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে। যিনি নারীর ক্ষমতায়ন, সমান অধিকার, মর্যাদা এবং সামগ্রিক সামাজিক অগ্রগতির প্রতি দৃঢ় বিশ্বাসী—যা আমাদের জন্য চিরন্তন প্রেরণা।’ তিনি আরও যোগ করেন, আইএইচএফ নেশনস ট্রফি কেবল ট্রফি বা পদকের প্রতিযোগিতা নয়; এটি নারীর সাহস, শক্তি, আত্মবিশ্বাস এবং সংগ্রাম ও নেতৃত্বের এক মহিমান্বিত উদযাপন। এই আয়োজন বাংলাদেশ এবং এশিয়া জোন–২-এ নারী হ্যান্ডবলের বিকাশে নতুন গতি ও নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে। সিঙ্গেল রাউন্ড-রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, নেপাল ও মালদ্বীপ প্রতিদ্বন্দ্বিতা করছে। ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলবে লিগ পর্বের ম্যাচগুলো। এরপর ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ২২ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আন্তর্জাতিক আসরের। আরটিভি/এসআর
বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠল ‘বেগম খালেদা জিয়া’ আইএইচএফ নেশনস ট্রফির
বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি
পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে বাংলাদেশ হকি দলের অনুশীলনের সময় প্রধান কোচ আনা আলোনসো ও সহকারী কোচ ডালিয়া আক্তারের দুটি আইফোন চুরি হয়েছে। এর মধ্যে বিদেশি কোচের ফোনের সঙ্গে হারিয়েছে তার ক্রেডিট কার্ডও। শনিবার (১৬ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় নারী হ্যান্ডবল দলের অনুশীলন শুরু হয়। সে সময় খেলোয়াড়দের নিয়ে কাজ করছিলেন আনা আলোনসো ও ডালিয়া।  দুজনের ফোনই রাখা ছিল কোর্টের পাশের একটি টেবিলে। বেলা পৌনে তিনটার দিকে নিজের ফোনটি না পেয়ে বিষয়টি বুঝতে পারেন ডালিয়া। পরে দেখা যায়, টেবিলে রাখা অন্য ফোনটিও নেই। নিজের নম্বরে কল দিয়ে ফোন বন্ধ পান তিনি। ডালিয়ার ফোনটি আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের। আনা আলোনসোর আইফোনের সঙ্গে ক্রেডিট কার্ড হারিয়ে যাওয়ায় বিষয়টি নিয়ে বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে। ফোন দুটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তারা। স্টেডিয়ামের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে ঘটনার সূত্র খোঁজার চেষ্টা চলছে। এ ঘটনায় হ্যান্ডবল অঙ্গনে চাপা উত্তেজনা বিরাজ করছে। কাল একই স্টেডিয়ামে শুরু হওয়ার কথা বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি। চার দেশের অংশগ্রহণে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি চলছিল ফেডারেশনের। টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে বিদেশি কোচসহ দুজনের ফোন উধাও হওয়ার ঘটনায় আয়োজকদের অস্বস্তি আরও বেড়েছে। আরটিভি/এসআর
বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি
টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
টিভিতে আজকের খেলা
ইউরোপা লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
ইউরোপা লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
৫ নভেম্বর নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী ৫০৩টি উপজেলায় একযোগে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করবেন।  বুধবার (১৪ অক্টোবর) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদে নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসর নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এই ঘোষণা দিয়েছেন।  ইতোমধ্যেই এ বিষয়ে সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক,  ৫০৩টি উপজেলার ইউএনসহ জেলা ক্রীড়া অফিসার, যুব উন্নয়ন কর্মকর্তা সকলের সাথে আলোচনা করে নতুন কুঁড়ি কার্যক্রম বাস্তবায়নের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্প্রতি সফলভাবে শেষ হয়েছে নতুন কুঁড়ির প্রথম আসর। যে লক্ষ্যে বর্তমান সরকার নতুন কুঁড়ি শুরু করেছিল প্রথম আসরের পরে সেই কার্যক্রমে অনেকটাই সফলতা এসেছে বলে ক্রীড়া প্রতিমন্ত্রী বিশ্বাস করেন। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায় গতানুগতিক ধারায় কোন টুর্নামেন্ট শেষ হলো, এরপর আর সেই খেলোয়াড়দের খুঁজে পাওয়া যায়না। এটাই ক্রীড়াঙ্গনের বাস্তব চিত্র ছিল। তিন  আরও বলেন, কিন্তু এখানে আমরা একটু ভিন্ন পদক্ষেপ নিয়েছি এবং এটাকে স্থায়ীভাবে বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে পরিকল্পনা শুরু করেছি। প্রথম আসরের যে ৩১০ জন ক্রীড়াবিদ পেয়েছি, তাদেরকে নিয়ে আমরা ইতোমধ্যে বিকেএসপিতে ৪০ দিনের একটি ট্রেনিং কার্যক্রম চলমান রয়েছে। ৪০ দিনের এই ট্রেনিং সেশনের মধ্য থেকে যারা বিশেষ প্রতিভাবান তাদেরকে নির্বাচিত করে বিকেএসপিতে ভর্তির সুযোগ করে দেয়া হবে। খেলাধুলার পাশাপাশি তারা যাতে পড়াশুনাও চালিয়ে যেতে পারে। এই পরিকল্পনা বাস্তবায়নে শুধুমাত্র ঢাকার বিকেএসপি না অন্যান্য যে বিকেএসপিগুলো আছে, সেগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য ইতিমধ্যে কার্যক্রম আমরা হাতে নিয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডিসেম্বরের ভেতরে অন্যান্য বিকেএসপিগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার কাজ চলমান রয়েছে। দ্বিতীয় আসরকে আরও একটু প্রসারিত করে ৪৫৯৯টি ইনিয়নের দল গঠনা করা হচ্ছে। ইতিমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন হয়েছে ১৬ লাখ ৩ হাজার। সেখানে র প্রায় ৯ লাখের কিছু বেশী কিশোর এবং ৬ লাখ কিশোরী রয়েছে। অর্থাৎ ৫০ শতাংশ কিশোর ও ৪২ শতাংশ কিশোরী এবারের আসরে অংশ নিচ্ছে।  আমিনুল বলেন, এর মাধ্যমে বাংলাদেশের আগামী ক্রীড়াঙ্গনে মেয়েদের যে অংশগ্রহণ, সেটিতে আরো অনেক বেশি অনেকেই উৎসাহিত হবেন, অনেক পরিবার তারা উৎসাহিত হবেন। তাদের হাত ধরে যে আমার বাংলাদেশ এগিয়ে যেতে পারে, সেই আশার আলো সেই সকল পরিবার দেখতেই পারে। প্রথম আসরের সাথে আরও দুটি ইভেন্ট এবার যুক্ত হয়েছে- টেবিল টেনিস ও ভলিবল। সব মিলিয়ে ১০টি ইভেন্ট নিয়ে দ্বিতীয় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগের ইভেন্টগুলো হলো- এ্যাথলেটিক্স, সাঁতার, ফুটবল, ক্রিকেট, মার্শাল আর্ট, দাবা, ব্যাডমিন্টন, কাবাডি। রোজা, ঈদ ও স্কুলের পরীক্ষার বিষয়টি বিবেচনা করে ধারাবাহিকভাবে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের খেলা পরিচালিত হবে। নতুন কুঁড়ির ক্যালেন্ডার সেভাবেই সাজানো হয়েছে। সেই লক্ষ্যে দ্বিতীয় আসরে জাতীয় পর্যায়ের খেলার আগামী বছর এপ্রিলের শেষে অথবা মে মাসের শুরুতে আয়োজন করতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আরটিভি/টিআর
৫ নভেম্বর নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর
নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়াল
‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ১৫ তরুণ, ৪৩২ যুব সংগঠন পাচ্ছে অনুদান
সারাদেশে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী