ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

পেশাদার গলফে মিডিয়া পার্টনার ‘গলফ মিডিয়া’

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পিএম
বাংলাদেশ প্রোফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) সঙ্গে আজ গলফ মিডিয়ার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রোফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) সঙ্গে আজ গলফ মিডিয়ার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তারা বলেছেন, পেশাদার গলফে মিডিয়া পার্টনার ‘গলফ মিডিয়া’।

আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিজিএ-এর প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুস, সেক্রেটারি জেনারেল সিফাত চৌধুরী, গলফ মিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক মেজবাহ্-উল-হক। এছাড়া দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিপিজিএ-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিপিজিএ প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুস ও গলফ মিডিয়ার প্রতিষ্ঠাতা এবং প্রধান সম্পাদক মেজবাহ্-উল-হক।

মোহাম্মদ ইউনুস মিডিয়াকে বলেন, বাংলাদেশের গলফকে আমরা বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। গলফের উন্নয়নে ভূমিকা রেখে যেতে চাই। এক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে প্রচার মাধ্যমের। যত প্রচার হবে তত বেশি উন্নয়ন হবে। সে লক্ষ্যেই আমরা গলফ মিডিয়ার সঙ্গে চুক্তি করেছি। তারা গলফের প্রচারে ব্যাপক ভূমিকা পালন করছে। এটা আমাদের জন্য একটা বিশেষ দিন।’

গলফ মিডিয়ার মেজবাহ্-উল-হক বলেন, প্রচারেই প্রসার। গলফের উন্নয়নের জন্য প্রচারের বিকল্প নেই। আমরা বাংলাদেশের গলফের উন্নয়নের ব্রত মাথায় নিয়েই কাজ করে যাচ্ছি। পেশাদার গলফের আতুরঘর বাংলাদেশ প্রোফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তির মাধ্যমে প্রচারের কাজটা আমাদের কাছে সহজ হয়ে গেল। বিপিজিএ-এর সঙ্গে গলফ মিডিয়া যুক্ত হওয়ায় বাংলাদেশের গলফ যেন কয়েক ধাপ এগিয়ে গেল।’

বিপিজিএ এর সেক্রেটারি জেনারেল সিফাত চৌধুরী বলেন, আজকের দিনটি মাইলফলক হয়ে থাকবে। গলফ মিডিয়া অনেক দিন থেকেই গলফের প্রচারে খুবই কার্যকরী ভূমিকা পালন করে আসছে। তাদের মাধ্যমে দেশবাসী এমনকি বিদেশ থেকেও বাংলাদেশর গলফ সম্পর্কে জানছে মানুষ। সে জন্যই আমরা গলফ মিডিয়ার সঙ্গে চুক্তি করেছি। আশা করছি, একসঙ্গে কাজ করে বাংলাদেশের গলফকে আমরা অনেক ভালো কিছু উপহার দিতে পারব।

এদিকে আজ আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ ওয়েস্টার্ন গ্রুপ পেশাদার গলফ ওপেন-২০২৬। প্রথম রাউন্ড শেষে ৬-আন্ডার-পার খেলে শীর্ষে রয়েছেন আকবর হোসেন। ৫-আন্ডার-পার খেলে দ্বিতীয় স্থানে বাদল হোসেন। তৃতীয় স্থানে থাকা জামাল হোসেন খেলেছেন ৩-আন্ডার-পার। তারকা গলফার সিদ্দিকুর রহমান ২-আন্ডার-পার খেলে সজীব আলী ও মো. রাজুর সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছে। সব মিলে চার রাউন্ড খেলা হবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতীয় সাঁতারে পদকজয়ীদের প্রাইজমানি উধাও 
জাতীয় সাঁতারে পদক জিতলে গত বছরও মিলতো আর্থিক পুরস্কার। স্বর্ণজয়ীর জন্য দুই হাজার, রৌপ্যজয়ীর এক হাজার আর ব্রোঞ্জজয়ীর জন্য ছিল ৫০০ টাকা। এবার সেই পুরস্কারই তুলে দেওয়া হয়েছে।  মঙ্গলবার (২৭ অক্টোবর) পল্টনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ্‌-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরে সুইমিং ফেডারেশন। সেখানেই সামনে আসে পদকজয়ীদের জন্য আর্থিক পুরস্কার না রাখার বিষয়টি। রেকর্ড গড়লে পাঁচ হাজার টাকা দেওয়ার ব্যবস্থা থাকলেও সাধারণ পদকজয়ীদের জন্য আর কোনো আর্থিক পুরস্কার রাখেনি বাংলাদেশ সুইমিং ফেডারেশন। বুধবার থেকে শুরু হচ্ছে ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেবে ৭৪টি দলের প্রায় ৪৭০ জন পুরুষ ও ১০২ জন নারী সাঁতারু। গত বছর অনুষ্ঠিত ৩৪তম জাতীয় সাঁতারে স্বর্ণপদকজয়ীরা পেয়েছিলেন দুই হাজার টাকা, রৌপ্যপদকজয়ীরা এক হাজার এবং ব্রোঞ্জপদকজয়ীরা ৫০০ টাকা করে। এবার সেই পুরস্কার কেন থাকছে না- এমন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। বরং রেকর্ডধারীদের পুরস্কারের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘রেকর্ডধারীদের অনুপ্রাণিত করতেই পাঁচ হাজার টাকা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।’ তবে রেকর্ড গড়লে পাঁচ হাজার টাকা পুরস্কারের নিয়ম গত বছরও ছিল। এবারের প্রতিযোগিতায় সাঁতারে মোট ৪২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। বিশ্ব অ্যাকোয়াটিক্সের ইভেন্ট কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছর থেকে পুরুষদের ৮০০ মিটার ফ্রিস্টাইল, নারীদের ১ হাজার ৫০০ মিটার ফ্রিস্টাইল, ৪×১০০ মিটার মিক্সড ফ্রিস্টাইল রিলে এবং ৪×১০০ মিটার মিক্সড মিডলে রিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া গত বছর থেকে জাতীয় পর্যায়ে নারীদের জন্য তিনটি ডাইভিং ইভেন্ট চালু হয়েছে। ডাইভিংয়ে পুরুষদের তিনটি ও নারীদের তিনটি ইভেন্টের পাশাপাশি ওয়াটার পোলো মিলিয়ে মোট ৪৯টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার অংশ হিসেবে বুদ্ধিপ্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী সাঁতারুদের জন্য একটি প্রদর্শনী সাঁতার ইভেন্টও রাখা হয়েছে। বুধবার বিকাল ৩টায় ৩৫তম জাতীয় সাঁতারের উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আরটিভি/এসআর  
জাতীয় সাঁতারে পদকজয়ীদের প্রাইজমানি উধাও 
নিউজিল্যান্ড-ভারতের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নিউজিল্যান্ড-ভারতের ম্যাচসহ টিভিতে আজকের খেলাপ্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী।
নিউজিল্যান্ড-ভারতের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ব্যালন ডি’অরের জমকালো আয়োজনসহ টিভিতে আজকের খেলা
কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (সোমবার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।
ব্যালন ডি’অরের জমকালো আয়োজনসহ টিভিতে আজকের খেলা
পাকিস্তান-ইংল্যান্ডের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (রোববার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।
পাকিস্তান-ইংল্যান্ডের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ভারত-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শনিবার(২৪ অক্টোবর) মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রায় সব বড় দলের এবং লা লিগার ম্যাচ রয়েছে।  জাতীয় ক্রিকেট লিগ সিলেট–খুলনা সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি ময়মনসিংহ–চট্টগ্রাম সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি ঢাকা–রাজশাহী সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি রংপুর–বরিশাল সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি ২য় টি–টোয়েন্টি নিউজিল্যান্ড–ভারত বেলা ১টা, সনি স্পোর্টস ১ ও ৫ বাংলাদেশ ফুটবল লিগ মোহামেডান–ওয়ান্ডারার্স বেলা ২–৪৫ মি., টি স্পোর্টস কিংস–চট্টগ্রাম সিটি বিকেল ৫–৩০ মি., টি স্পোর্টস ইংলিশ প্রিমিয়ার লিগ অ্যাস্টন ভিলা–ম্যান সিটি বিকেল ৫–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও রাজধানী আর্সেনাল–এভারটন রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও রাজধানী চেলসি–টটেনহাম রাত ১০–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও রাজধানী লা লিগা ভ্যালেন্সিয়া–ভিয়ারিয়াল রাত ১০–৩০ মি., টি স্পোর্টস অ্যাতলেটিকো–দেপোর্তিভো রাত ১টা, টি স্পোর্টস আরটিভি/এসকে
ভারত-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা