ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

৪ দেশে মাইক্রোসফটের এমডি সোনিয়া বশির কবির

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৭, ০৫:৩৯ পিএম

আরো তিন দেশে মাইক্রোসফটের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সোনিয়া বশির কবির। নেপাল, ভুটান ও লাওস শাখারও দায়িত্ব পালন করবেন তিনি।

আজ শনিবার মাইক্রোসফট বাংলাদেশের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এই চার দেশে মাইক্রোসফটের ‘ডিজিটাল ট্রান্সফরমেশনের’ লক্ষ্যপূরণ সংক্রান্ত ব্যবসায়িক সিদ্ধান্ত নেবেন সোনিয়া। এছাড়া দায়িত্ব পালনকালে সরকারি, বেসরকারি ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আসন্ন প্রযুক্তি বিপ্লব সংক্রান্ত অবকাঠামো ভিত্তিক কাজ করবেন তিনি।

মাইক্রোসফটের পাশাপাশি জাতিসংঘের আওতাভুক্ত টেকনোলজি ব্যাংক ফর ডেভেলপড কান্ট্রির (এলডিসিএস) গভর্নিং কাউন্সিল মেম্বার হিসেবে কাজ করছেন তিনি।

সম্প্রতি জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি সপ্তাহে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) সংক্রান্ত সেরা দশ পথিকৃতের একজন হিসেবে সোনিয়া বশির কবিরকে স্বীকৃতি দিয়েছে ইউএন গ্লোবাল কমপ্যাক্ট।

এছাড়া ২০১৬ সালে মাইক্রোসফট ফাউন্ডারস অ্যাওয়ার্ড পুরস্কার অর্জন করেন তিনি।

ডিজিটাল ট্রান্সফরমেশনের মূল লক্ষ্য হলো লোকবল, তথ্য ও পদ্ধতিকে একত্রীকরণের মাধ্যমে গ্রাহকদের জন্য মান উন্নয়ন ও ডিজিটাল জগতে প্রতিযোগিতায় এগিয়ে থাকা।

এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বেলজিয়ামে বন্ধ হলো ১৭১ বছরের টেলিগ্রাম
ফেসবুক, টুইটার, মেইলের যুগে বেলজিয়ামে টেলিগ্রামে মাত্র ২০ শব্দের একটি ডাক পাঠাতে দুই হাজারেরও বেশি টাকা খরচ হয়। তাই ১৭১ বছর ধরে চালু থাকা টেলিগ্রাম সেবা বন্ধ ঘোষণা করেছে দেশটির সবচেয়ে বড় টেলিযোগাযোগ কোম্পানি দ্য প্রক্সিমাস গ্রুপ। গত শতাব্দীতে টেলিগ্রাম চালু রাখা দেশগুলোর মধ্যে বেলজিয়াম অন্যতম। বেলজিয়ামে ১৮৪৬ সালে ইলেক্ট্রনিক টেলিগ্রাফ সেবা চালু করা হয়, যাতে মর্স কোড ব্যবহার করা হতো। একটা সময় যোগাযোগের সবচেয়ে দ্রুততম মাধ্যম ছিল এটি। আশির দশকে দেশটিতে প্রতি বছর দেড় মিলিয়নের বেশি টেলিগ্রাম আদান-প্রদান করা হতো। নব্বইয়ের দশকে এটি নেমে আসে অর্ধ মিলিয়নে। ২০১০ সালে দেশটিতে ৫০ হাজার টেলিগ্রাম আদান-প্রদান হয়, যার সংখ্যা ২০১৭ সালে দাঁড়ায় আট হাজারে।  বেলজিয়ামের মাত্র ১০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান এই সেবা এতদিন সচল রেখেছে। দেশটির গোমস্তারা সেবাটি নিয়ে থাকে, যাদের ডাক আদান-প্রদান করতে আইনি বৈধতার প্রয়োজন। ১৮৩০ সালে যুক্তরাজ্যে টেলিগ্রামের আবিষ্কার হয় কিন্তু ১৯৮২ সালেই সেবাটি বন্ধ হয়ে যায়। যুক্তরাষ্ট্র ২০০৬ সালে এই সেবা বন্ধ করে দেয়। টেলিগ্রামের সবচেয়ে বড় বাজার হিসেবে পরিচিত ভারত ২০১৩ সালে সেবাটি বন্ধ করে দেয়। কে/পি
বেলজিয়ামে বন্ধ হলো ১৭১ বছরের টেলিগ্রাম
অ্যামাজন-অ্যাপল ঢুকছে সৌদিতে
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের দুই জায়ান্ট অ্যাপল আর অ্যামাজন। সৌদি আরবে বিনিয়োগ করতে দেশটির সঙ্গে লাইসেন্সিং চুক্তিতে যেতে আলোচনা চালাচ্ছে এই দুই প্রতিষ্ঠান। খবর রয়টার্স। সৌদিতে প্রযুক্তি প্রসার বাড়াতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রচেষ্টার অংশ এটি। এমনটা জানায় রয়টার্স।  সৌদি আরবের বিদেশি বিনিয়োগবিষয়ক কর্তৃপক্ষ সৌদি অ্যারাবিয়ান জেনারেল ইনভেস্টমেন্ট অথরিটি’র সঙ্গে অ্যাপলের আলোচনার কথা তৃতীয় একটি সূত্রও নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে জানানো হয়। অ্যাপল আর অ্যামাজন- দুই প্রতিষ্ঠানই বর্তমানে তৃতীয় পক্ষের মাধ্যমে সৌদি আরবে পণ্য বিক্রি করে থাকে। কিন্তু দেশটিতে এই দুই প্রতিষ্ঠান আর অন্যান্য বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টগুলোর এখনো সরাসরি কোনো উপস্থিতি নেই।  অ্যামাজনের আলোচনায় নেতৃত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটির ক্লাউড কম্পিউটিং বিভাগ অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা এডাব্লিউএস। সৌদি আরবের এ খাতে বর্তমানে বাজারের আধিপত্য এসটিসি আর মোবাইলের মতো অপেক্ষাকৃত ছোট ও স্থানীয় প্রতিষ্ঠানগুলোর হাতে। অ্যামাজন এলে এখানে শক্ত প্রতিদ্বন্দ্বিতা শুরু হবে। শেষ দুই বছর ধরে সৌদি সরকার তাদের নীতিমালা বিষয়ক প্রতিবন্ধকতা শিথিল করছে। অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ার পর তেল নির্ভর এ অর্থনীতির জন্য বৈচিত্র্য আনা দরকারি হয়ে পড়েছে।  অ্যাপল আর অ্যামাজনকে এ দেশে আসতে প্রলুব্ধ করা যুবরাজের পুনর্গঠন পরিকল্পনার অংশ হতে পারে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোও নতুন ও অপেক্ষাকৃত সমৃদ্ধ একটি বাজারে প্রবেশ করতে পারছে। দেশটির মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশই ৩০ বছরের কমবয়সী আর তারা অধিকাংশই সামাজিক মাধ্যমের সঙ্গে যুক্ত।  ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দেশটির বিদেশি বিনিয়োগ বিষয়ক কর্তৃপক্ষের সঙ্গে অ্যাপল স্টোরের একটি লাইসেন্সিং চুক্তি হবে বলে আশা করা হচ্ছে। এর সঙ্গে অ্যাপল ২০১৯ সালের জন্য দেশটিতে প্রাথমিকভাবে একটি স্টোর স্থাপনের লক্ষ্য নিয়েছে বলে খবরে বলা হয়।  অ্যামাজনের সঙ্গে আলোচনা এখনো শুরুর দিকে আছে আর এ নিয়ে বিনিয়োগ পরিকল্পনায় কোনো নির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি। উল্লেখ্য, বাজার গবেষণা প্রতিষ্ঠান ইউরো মনিটর-এর তথ্য মতে, সৌদি আরবের স্মার্ট ফোন বাজারে স্যামসাংয়ের পরেই দ্বিতীয় শীর্ষস্থানে রয়েছে অ্যাপল। চলতি বছর শুরুরে দেশটিরে খুচরা পণ্য বিক্রির পুরো অ্যাকসেস পেতে দুবাই ভিত্তিক অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান সোউক ডটকম-কে কিনে নেয় অ্যামাজন। এপি/পি
অ্যামাজন-অ্যাপল ঢুকছে সৌদিতে
ভাইয়ের কারণে ব্যবসা ছাড়লেন অনিল আম্বানি!
ভাইয়ের সঙ্গে ব্যবসায় কুলিয়ে উঠতে না পেরে মোবাইল ফোনের ব্যবসা ছেড়ে দিয়েছেন অনিল আম্বানি। তিনি রিলায়েন্স কমিউনিকেশনসের মালিক। অনিল আম্বানি বলেছেন, তিনি কোম্পানিটির অধিকাংশ অ্যাসেট বিক্রি করে দিয়েছেন এবং মোবাইল ব্যবসা ছেড়ে দিয়েছেন। এর কারণ হিসেবে তিনি ভারতের দ্রুত বর্ধনশীল মোবাইল মার্কেটের সঙ্গে কুলিয়ে উঠতে না পারাকে দায়ী করেছেন। খবর সিএনএনের। ভাগ্যের কি নির্মম পরিহাস, তিনি তার বড় ভাই মুকেশ আম্বানির কারণেই মূলত মোবাইল ব্যবসা ছেড়ে দিয়েছেন।  আসলে গেলো বছরের সেপ্টেম্বরে মুকেশ আম্বানি ভারতের মোবাইল বাজারে রীতিমতো ঝড় তোলেন। তিনি ওইসময় গ্রাহকদের ছয় মাসের জন্য ফোরজি ইন্টারনেট সেবা ফ্রি করে দেন। কেননা রিলায়েন্স জিও’র ১৫ কোটির বেশি গ্রাহক রয়েছে। এর ফলে অন্যান্য মোবাইল ফোন অপারেটরদের রীতিমতো মাথায় হাত। রিলায়েন্সে জিও’র কারণে চলতি বছরের শুরুতে রিলায়েন্স কমিউনিকেশনস ক্ষতির সম্মুখীন হয়েছে। শুধু তাই নয়, ভারতের পুরো টেলিকম ইন্ডাস্ট্রিতেও এর ঢেউ লাগে। মঙ্গলবার ওই সংকটের কথাই আবারো বললেন অনিল আম্বানি। মোবাইল ব্যবসা থেকে সরে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে ‘অনেক মানুষ ও অনেক কোম্পানি’ এসেছে। অনিল বলেন, এই ইন্ডাস্ট্রি ১০ জনের জন্য নয়। এটা দুই, তিন বা চারজনের জন্য। রিলায়েন্স তাদের সাতশ কোটি ডলারের ঋণ পরিশোধের জন্য অ্যাসেট বিক্রি করে দিচ্ছে। এজন্য নিলামে তোলা হচ্ছে হাই-স্পিড ব্যান্ডউইথ, ৪৩ হাজারের বেশি সেলফোন টাওয়ার। এমনকি নয়া দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতার মতো শহরে আবাসন খাতের অ্যাসেট। আগামী বছরের মার্চ নাগাদ ওই বিক্রি সম্পন্ন হবে। টেলিকম প্রতিষ্ঠানটি এখন থেকে ব্যক্তি পর্যায়ে ক্রেতাদের সেবা দেয়া শুরু করবে। রিলায়েন্সের এ ঘোষণায় বুধবার কোম্পানিটির শেয়ারে ঊর্ধমুখিতা লক্ষ্য করা গেছে। ওই শেয়ারের দাম প্রায় ৩৫ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। শুধু তাই নয় রিলায়েন্স জিও’র অফারের কারণে অন্যান্য টেলিকম কোম্পানিগুলো বিকল্প ব্যবস্থা নিচ্ছে। যেমন ভোডাফোন আগামী মার্চে ভারতীয় টেলিকম কোম্পানি আইডিয়ার সঙ্গে একীভূত হচ্ছে। আর এই কোম্পানি দুটি একীভূত হলে তাদের গ্রাহক সংখ্যা যুক্তরাষ্ট্রের জনসংখ্যার চেয়ে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।  অন্যদিকে ভারতের টেলিকম খাতের নেতৃত্বে থাকা ভারতী এয়ারটেলও নরওয়ের টেলিকম কোম্পানি টেলিনরকে অধিগ্রহণ করেছে। ২০০২ সালে বাবার মৃত্যুর পর দুই ভাই রিলায়েন্সকে নিজেদের মধ্যে ভাগ করে নেয়। এ/এমকে
ভাইয়ের কারণে ব্যবসা ছাড়লেন অনিল আম্বানি!
বিশ্বের সবচেয়ে ছোট ফোনসেট বাজারে আসছে
বিশ্বের সবচেয়ে ছোট মোবাইল ফোনসেট জ্যাংকো টিনি টি-১ বাজারে আনার ঘোষণা দিয়েছে জ্যাংকো নামে একটি প্রতিষ্ঠান। এই সেট আঙুলের চেয়েও ছোট হবে।   প্রতিষ্ঠানটি দাবি করছে এটিই হবে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম মোবাইল ফোন। মোবাইল সেটটির ওজন হবে মাত্র ১৩ গ্রাম। ফোনটি আকারে মাত্র ৪৬.৭/২১/১২ মিলিমিটার। ফোনটি থেকে কল ও টেক্সট মেসেজ করা যাবে। ফোনে রয়েছে ০.৪৯ ইঞ্চি ও এলইডি ডিসপ্লে। একটিই ন্যানো সিম ব্যবহার করা যাবে এই ফোনে। সেভ করা যাবে ৩০০ ফোন নম্বর। কল লিস্টে সেভ থাকবে ৫০টি নম্বর। সেভ রাখা যাবে ৫০টি এসএমএস। ফোনটিতে রয়েছে মিডিয়াটেক প্রসেসর। সঙ্গে ৩২ এমবি র‌্যাম ও ৩২ এমবি ইন্টারনাল স্টোরেজ। ২০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারিতে মিলবে ৩ দিনের স্ট্যান্ডবাই ও ৩ ঘণ্টার টকটাইম। ইউএসবির মাধ্যমে কম্পিউটারের সঙ্গেও সংযুক্ত করা যাবে এই ফোন। ব্রাউজ করা যাবে ইন্টারনেটও। আগামী বছর মে থেকে মিলবে এই ফোন। ফোনটির দাম পড়বে ৩০ ইউরো (প্রায় ৩ হাজার টাকা)। এমকে 
বিশ্বের সবচেয়ে ছোট ফোনসেট বাজারে আসছে
এশিয়া অ্যাজাইল ফোরামের সম্মেলন সোমবার
আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এশিয়া অ্যাজাইল ফোরাম ২০১৭ ঢাকা কনফারেন্স’। ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্তমান সময়ে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে অ্যাজাইল অত্যন্ত কার্যকর ও জনপ্রিয় মেথডোলজি। যারা অ্যাজাইল ডেভেলপমেন্ট, স্ক্রাম মেথডোলজি, লিডারশিপ নিয়ে জানতে এবং কর্মক্ষেত্রে প্রয়োগ করতে আগ্রহী তাদের জন্য এটি খুবই ফলপ্রসূ হবে। এই সম্মেলনে বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞরাও অংশ নেবেন। এতে উদ্বোধনী বক্তব্য দিবেন বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম রাশিদুল হাসান। স্টার্টআপস এর অ্যাজাইলে কী করণীয়- সে বিষয়ে বিস্তারিত বলবেন বিশ্ববিখ্যাত সার্টিফাইড স্ক্রাম ট্রাইনার ভারতীয় মাধুর কাঠুরিয়া। অ্যাজাইল লিডারশিপ নিয়ে বিস্তারিত তুলে ধরবেন এই সম্মেলনের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সাইদুর রহমান। তিনি আরটিভি অনলাইনকে জানান, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কিভাবে বিজনেজ মডেল তৈরি করবেন, বিভিন্ন প্রযুক্তি পণ্য কিভাবে ব্যবহার করবেন; কিভাবে খরচ কমিয়ে পণ্যের সর্বোত্তম ব্যবহার করবেন- তা এই সম্মেলন থেকে জানতে পারবেন। সম্মেলনে লিন মেথডোলজি ব্যবহার করে কিভাবে নিজের কাজ নিজে করার মানসিকতা গড়ে তোলা যায়- সে বিষয়ে বক্তব্য রাখবেন ভারতীয় ভিপিন গুপ্তা। এছাড়া বক্তব্য রাখবেন নেপালের পাওয়ান শ্রেষ্ঠা এবং মনজুরুল আলম মামুন। অনুষ্ঠানে বুফে লাঞ্চ ও আকর্ষণীয় স্ন্যাক্সের ব্যবস্থা রয়েছে। এসআর
এশিয়া অ্যাজাইল ফোরামের সম্মেলন সোমবার
আরও পড়ুন
দুদকের মুখোমুখি এবি ব্যাংকের সাবেক এমডি
ফারমার্স ব্যাংকের এমডিকে অপসারণ
অবসরে সোনিয়া
ভুল শুধরে নেবে এনআরবি কমার্শিয়াল ব্যাংক