অ্যাপলের বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ সিরিজ অবশেষে বাজারে এসেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপল পার্কে বিশেষ এক অনুষ্ঠানে নতুন সিরিজটি উন্মোচন করেন কোম্পানির প্রধান নির্বাহী টিম কুক।
নতুন সিরিজে এসেছে চারটি মডেল, আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স। একই অনুষ্ঠানে নতুন ইয়ারবাড, অ্যাপল ওয়াচ এবং ফাইনাল কাট ক্যামেরা অ্যাপের আপডেটেড সংস্করণও ঘোষণা করা হয়।
আইফোন ১৭ প্রো ম্যাক্সের ফিচারসমূহ
.সিরিজের সবচেয়ে শক্তিশালী ও দামি মডেল হলো আইফোন ১৭ প্রো ম্যাক্স। এতে ব্যবহার করা হয়েছে:
.এ১৯ প্রো চিপসেট
.অ্যালুমিনিয়াম ইউনিবডি ডিজাইন ও বিল্ট-ইন ভ্যাপার চেম্বার, যা ফোন গরম হওয়া থেকে রক্ষা করবে
.পিছনে তিনটি ৪৮ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা এবং ৮ এক্স অপটিক্যাল জুম টেলিফটো লেন্স
.সামনে ১৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
.৬.৯ ইঞ্চি ডিসপ্লে, সিরামিক ২ শিল্ড, ৩ হাজার নিট ব্রাইটনেস, প্রো মোশন এবং অলওয়েজ-অন ডিসপ্লে ফিচার
.ব্যাক গ্লাসের চার গুণ বেশি সহনশীলতা
দাম ও ভ্যারিয়েন্ট
.আইফোন ১৭ প্রো ম্যাক্স আসছে চারটি স্টোরেজ ভ্যারিয়েন্টে:
.২৫৬ জিবি,৫১২ জিবি,১ টেরাবাইট, বিশেষ ২ টেরাবাইট
দাম শুরু হচ্ছে ১,১৯৯ মার্কিন ডলার থেকে। বাংলাদেশি মুদ্রায় (১ ডলার = ১২১.৭ টাকা) এর প্রাথমিক মূল্য দাঁড়ায় প্রায় ১ লাখ ৪৬ হাজার টাকা। স্টোরেজ বাড়ার সঙ্গে দামও বাড়বে।
বাজারে আসছে কবে
আইফোন ১৭ সিরিজের প্রি-অর্ডার শুরু হয়েছে ১২ সেপ্টেম্বর থেকে আর গ্রাহকদের হাতে ফোন পৌঁছানো শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। তবে বাংলাদেশসহ অন্যান্য বাজারে কবে পাওয়া যাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি অ্যাপল।
আরটিভি/এসকে




