এবার উড়ন্ত গাড়ি আনছে টেসলা, জানালেন ইলন মাস্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ , ১১:২৪ এএম


ইলন মাস্ক
ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক ঘোষণা করেছেন, কোম্পানিটি শিগগিরই উড়ন্ত গাড়ির প্রোটোটাইপ উন্মোচন করতে যাচ্ছে। গত শুক্রবার (৩১ সেপ্টেম্বর) দ্য জো রগান এক্সপেরিয়েন্স পডকাস্টে মাস্ক এই তথ্য জানান।

মাস্ক বলেন, নতুন টেসলা রোডস্টার প্রোটোটাইপ উন্মোচন হবে ইতিহাসের অন্যতম স্মরণীয় ঘটনা। পডকাস্টে যখন জানতে চাওয়া হয় গাড়িটি কি সত্যিই উড়বে, তখন মাস্ক স্পষ্ট করে বলেন, উন্মোচনের আগে বিস্তারিত বলা সম্ভব নয়, তবে এটি হতে পারে সবচেয়ে অবিশ্বাস্য প্রযুক্তিগত পণ্য।

তিনি আরও জানান, নতুন রোডস্টার প্রোটোটাইপের ডেমো প্রায় সম্পূর্ণ, এবং আশা করছেন কয়েক মাসের মধ্যে তা সকলের সামনে তুলে ধরতে পারবেন। মাস্কের দাবি, এই গাড়িতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা জেমস বন্ডের গাড়িকেও হার মানাবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ইলেকট্রিক গাড়ির কর ছাড় বন্ধ করার প্রস্তাব টেসলার বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

এদিকে, ক্যালিফোর্নিয়ার আলেফ ও জবি এভিয়েশন ইতিমধ্যেই উড়ন্ত গাড়ি ও আকাশ ট্যাক্সির পরীক্ষামূলক প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

আরও পড়ুন

পরবর্তী উল্লেখযোগ্য ঘটনা হিসেবে, আগামী ৬ নভেম্বর টেসলার শেয়ারহোল্ডাররা মাস্কের নতুন ১ ট্রিলিয়ন ডলারের বেতন প্রস্তাব নিয়ে ভোট দেবেন। টেসলার উড়ন্ত গাড়ি নিয়ে প্রযুক্তির এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission