বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ইউটিউবার হঠাৎ অবসরে, জানা গেল কারণ

আরটিভি নিউজ

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ , ১১:৪০ পিএম


বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ইউটিউবার হঠাৎ অবসরে, জানা গেল কারণ
ছবি: সংগৃহীত

সুইডিশ গেমার ও কনটেন্ট ক্রিয়েটর পিউডিপাই, যার আসল নাম ফেলিক্স কেজেলবার্গ। তিনি একসময় ইউটিউবের সবচেয়ে প্রভাবশালী ও সর্বাধিক সাবস্ক্রাইবড নির্মাতাদের একজন ছিলেন। কিন্তু হঠাৎ করেই ইউটিউবে অনিয়মিত হয়ে পড়েন ফেলিক্স কেজেলবার্গ।

বিজ্ঞাপন

২২ বছর বয়সে মাত্র ১২ হাজার সাবস্ক্রাইবার নিয়ে শুরু করে, মাত্র ৩০ বছর বয়সেই ১০০ মিলিয়ন (১০ কোটি) সাবস্ক্রাইবারের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেন ফেলিক্স।

আরও পড়ুন

মাত্র ২৩ বছর বয়সে ৪ লাখ ২০ হাজার সাবস্ক্রাইবার থেকে মাত্র এক বছরের মধ্যে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৫ মিলিয়নে। ২০১৯ সালে ২৯ বছর বয়সে ৭৮ মিলিয়ন এবং ৩০ বছর বয়সে তিনি ১০০ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করেন। বর্তমানে তার সাবস্ক্রাইবার সংখ্যা ১১ কোটি ১০ লাখের বেশি।

বিজ্ঞাপন

২০২০ সাল পর্যন্ত ইউটিউব থেকে তার মাসিক আয় ছিল ১৫ থেকে ২০ লাখ ডলার (প্রায় ১৮ থেকে ২৪ কোটি টাকা)। বর্তমানে পুরোনো ভিডিও, বিজ্ঞাপনের চুক্তি, ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং কনটেন্ট মেকিং কনসালট্যান্ট হিসেবে 'কিছু না করেই' তিনি মাসে কোটি কোটি টাকা আয় করেন।

তিনি মূলত গেমিং (হরর ও অ্যাকশন গেমের 'লেটস প্লে'), মিম রিভিউ, কমেডি এবং ভ্লগ কনটেন্ট তৈরি করে খ্যাতি অর্জন করেন।

বিজ্ঞাপন

২০১৯ সালের আগস্টে দীর্ঘদিনের প্রেমিকা, ইতালীয় ইউটিউবার মারজিয়া বিজোনিনকে বিয়ে করেন ফেলিক্স। ২০২৩ সালের জুনে তাঁদের সন্তানের জন্ম হয়। এই দম্পতি বর্তমানে তাদের সংসার পাতার জন্য জাপানকে বেছে নিয়েছেন এবং সেখানে একটি বিলাসবহুল বাড়িতে বসবাস করছেন।

ইউটিউবিং-এ সব কিছু অর্জনের পর ২০২০ সালের পর থেকে তিনি কনটেন্ট তৈরি থেকে আগ্রহ হারিয়ে ফেলেন ও ব্যক্তিগত জীবনে মন দেন। সন্তানের জন্মের পর তারা দুজনেই ইউটিউবে প্রায় অনিয়মিত হয়ে পড়েন।

বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এই ইউটিউবারের বর্তমান সম্পদের পরিমাণ আনুমানিক ৬০ মিলিয়ন ডলার (প্রায় ৭৩৪ কোটি টাকা)।

ফেলিক্স কেজেলবার্গ ২০১৩ সালের আগস্টে ইউটিউবের সর্বাধিক সাবস্ক্রাইবড নির্মাতা হয়ে ওঠেন। ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত সেই শিরোপা ধরে রাখেন। ওই বছর ভারতীয় রেকর্ড লেবেল টি-সিরিজের সঙ্গে তার ১০ কোটি সাবস্ক্রাইবারে পৌঁছানোর জন্য তৈরি হয়েছিল এক তুমুল প্রতিদ্বন্দ্বিতা।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission