
স্মার্টফোন এখন আর শুধু যোগাযোগ বা সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটানোর মাধ্যম নয়। আধুনিক স্মার্টফোনে থাকা সেন্সর, ক্যামেরা ও বুদ্ধিমান সফটওয়্যারের কারণে এটি হয়ে উঠেছে দৈনন্দিন জীবনের এক বহুমুখী সহকারী। সঠিক ফিচার ও অ্যাপ ব্যবহার করলে একটি ফোন দিয়েই করা যায় এমন অনেক কাজ, যা আগে আলাদা যন্ত্র ছাড়া কল্পনাই করা যেত না।
১. টেপ মেজার হিসেবে ফোন
আইফোনের ‘মেজার’ অ্যাপ অগমেন্টেড রিয়ালিটি ব্যবহার করে ঘরের দৈর্ঘ্য, ছাদের উচ্চতা কিংবা মানুষের উচ্চতা পর্যন্ত মাপতে পারে।
২. মেটাল ডিটেক্টরের কাজ
ফোনে থাকা ম্যাগনেটোমিটার ব্যবহার করে কিছু অ্যাপ ছোট ধাতব বস্তু শনাক্ত করতে সক্ষম।
৩. টিভি রিমোট হিসেবে ব্যবহার
অনেক অ্যান্ড্রয়েড ফোনে ইনফ্রারেড ব্লাস্টার থাকায় ফোন দিয়েই টিভি বা সেট-টপ বক্স নিয়ন্ত্রণ করা যায়।
৪. নেগেটিভ ফিল্ম ডিজিটাল করা
ফিল্মবক্সের মতো অ্যাপ দিয়ে পুরোনো ফিল্ম নেগেটিভ স্ক্যান করে ডিজিটাল ছবিতে রূপান্তর সম্ভব।
৫. কল হোল্ডে ঝুলে থাকার ঝামেলা কমায়
আইফোনের ‘হোল্ড অ্যাসিস্ট’ ফিচার লাইনের অপর প্রান্তে মানুষ কথা বলা শুরু করলেই নোটিফিকেশন দেয়।
৬. থ্রিডি স্ক্যান তৈরি
লিডার সেন্সরযুক্ত ফোন দিয়ে ঘর বা বস্তু স্ক্যান করে থ্রিডি মডেল তৈরি করা যায়।
৭. অফলাইন হাইকিং ট্র্যাক
ইন্টারনেট ছাড়াই অফলাইন ম্যাপ ও জিপিএস ব্যবহার করে পথ ও দূরত্ব ট্র্যাক করা সম্ভব।
৮. স্টেথোস্কোপের বিকল্প
গবেষণায় দেখা গেছে, স্মার্টফোনের মাইক্রোফোন দিয়ে হৃদস্পন্দনের শব্দ রেকর্ড করা যায়।
৯. ঘুমের সহায়ক
হোয়াইট নয়েজ, বৃষ্টি বা সমুদ্রের শব্দ চালু করে ঘুমের অনুকূল পরিবেশ তৈরি করা যায়।
১০. দেয়ালের রং মিলিয়ে দেখা
কালার-ম্যাচিং অ্যাপ দিয়ে রং স্ক্যান করে কাছাকাছি পেইন্ট শেড খুঁজে পাওয়া যায়।
১১. লাইভ ভাষা অনুবাদ
গুগল ট্রান্সলেট দিয়ে লেখা, সাইনবোর্ড কিংবা হাতের লেখা তাৎক্ষণিক অনুবাদ করা যায়।
১২. গাছপালা শনাক্ত
গুগল লেন্স বা প্ল্যান্ট আইডেন্টিফায়ার অ্যাপ ছবি তুলেই গাছ বা ফুলের নাম জানিয়ে দেয়।
১৩. ওয়েবক্যামের বিকল্প
ল্যাপটপের বদলে ফোনের উন্নত ক্যামেরা দিয়ে ভিডিও কলে ভালো মান পাওয়া যায়।
১৪. শব্দের মাত্রা পরিমাপ
ডেসিবেল মিটার অ্যাপ দিয়ে আশপাশের শব্দের তীব্রতা মাপা যায়।
১৫. স্পিরিট লেভেল হিসেবে ব্যবহার
ছবি, তাক বা টেবিল সোজা করতে ফোনের বিল্ট-ইন লেভেল কাজে লাগে।
১৬. ডকুমেন্ট স্ক্যান
কাগজে লেখা বা সই করা ডকুমেন্ট নিখুঁতভাবে স্ক্যান করে পিডিএফ বানানো যায়।
১৭. পুরোনো ছবিতে প্রাণ ফেরানো
গুগল ফটোস বা অ্যাপল ফটোস পুরোনো ছবি দিয়ে স্বয়ংক্রিয় ‘মেমোরি’ ভিডিও তৈরি করে।
১৮. রক্তে অক্সিজেনের মাত্রা পর্যবেক্ষণ
ফোন বা স্মার্টওয়াচের সেন্সর দিয়ে SpO₂-এর একটি ধারণা পাওয়া যায়।
১৯. প্রেজেন্টেশন নিয়ন্ত্রণ
ফোন দিয়েই স্লাইড পরিবর্তন, নোট দেখা ও ভার্চুয়াল লেজার পয়েন্টার ব্যবহার করা যায়।
২০. লাইভ লোকেশন শেয়ার
একাকী ভ্রমণ বা হাঁটার সময় নির্দিষ্ট সময়ের জন্য লোকেশন শেয়ার করা যায়।
২১. খাবারের পুষ্টিগুণ হিসাব
নিউট্রিশন অ্যাপ দিয়ে ক্যালরি ও পুষ্টিগুণ ট্র্যাক করা সম্ভব।
২২. পকেট পডকাস্ট স্টুডিও
সাধারণ মাইক্রোফোন ও অ্যাপ ব্যবহার করে পডকাস্ট বা সাক্ষাৎকার রেকর্ড করা যায়।
২৩. কণ্ঠে ফোন নিয়ন্ত্রণ
ভয়েস কমান্ড দিয়ে ছবি তোলা বা নির্দিষ্ট কাজ করানো যায়।
২৪. স্মার্ট শপিং লিস্ট
শেয়ার করা লিস্টে একাধিক ব্যক্তি একসঙ্গে বাজারের তালিকা আপডেট করতে পারেন।
২৫. দৈনন্দিন জীবনের স্মার্ট সহকারী
এই সব সুবিধা মিলিয়ে স্মার্টফোন এখন ব্যক্তিগত সহকারী, স্বাস্থ্য পর্যবেক্ষক ও সৃজনশীলতার মাধ্যম।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোনের এই বহুমুখী ব্যবহার জানলে আলাদা যন্ত্রের প্রয়োজন কমে আসে এবং দৈনন্দিন কাজ আরও সহজ হয়।
আরটিভি/এসকে




