ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

নগ্ন ছবি বানাচ্ছে ইলন মাস্কের এআই!

হাওলাদার শামীম, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৩০ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রোক ব্যবহার করে নারী ও শিশুদের নগ্ন বা যৌন ইঙ্গিতপূর্ণ ছবি তৈরির অভিযোগ উঠেছে। সম্মতিহীন এই আপত্তিকর ছবি তৈরির ঘটনার প্রেক্ষাপটে যুক্তরাজ্যে ইলন মাস্কের মালিকানাধীন এক্স প্ল্যাটফর্মটি নিষিদ্ধ হওয়ার হুমকিতে পড়েছে। দেশটির সম্প্রচার নিয়ন্ত্রণ সংস্থা অফকম বিষয়টি নিয়ে জরুরি মূল্যায়ন কার্যক্রম শুরু করেছে এবং এক্সের কাছে সুনির্দিষ্ট ব্যাখ্যা চেয়েছে।

যুক্তরাজ্যের প্রযুক্তিমন্ত্রী লিজ কেন্ডাল এই ঘৃণ্য কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়ে অফকমের মূল্যায়ন প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে যদি এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয় তবে প্রয়োজনে যুক্তরাজ্যে এটি ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ডাউনিং স্ট্রিট থেকেও বলা হয়েছে এ ধরনের পদক্ষেপ যৌন সহিংসতার শিকারদের জন্য অত্যন্ত অবমাননাকর।

আরও পড়ুন

বিতর্কের মুখে পড়ে এক্স কর্তৃপক্ষ গ্রোকের ছবি তৈরির ফিচারটি অনেকটা সীমিত করেছে। এখন থেকে এই সেবাটি আর বিনামূল্যে ব্যবহার করা যাবে না এবং মাসিক ফি দেওয়া গ্রাহকদের জন্যও সীমিত সুবিধা রাখা হয়েছে। তবুও বিবিসির অনুসন্ধানে দেখা গেছে সাধারণ এআই টুল ব্যবহার করে সহজেই নারীদের ছবি বিকৃত করে নগ্ন বা যৌন ইঙ্গিতপূর্ণভাবে উপস্থাপন করা যাচ্ছে।

এমনকি ইলন মাস্কের সন্তানের মা অ্যাশলি সেন্ট ক্লেয়ারও অভিযোগ করেছেন যে তার সন্তানের শৈশবের ছবি গ্রোক ব্যবহার করে যৌন ইঙ্গিতপূর্ণভাবে তৈরি করা হয়েছিল। তিনি দাবি করেন এক্স কর্তৃপক্ষ এ ধরনের অবৈধ কনটেন্ট ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। এই অভিযোগের সূত্র ধরেই মাস্কের বিরুদ্ধে সন্তানের একক হেফাজত পাওয়ার মামলা করেছিলেন তিনি।

যুক্তরাজ্যের অনলাইন সেফটি অ্যাক্ট অনুযায়ী অফকম চাইলে আদালতের মাধ্যমে এক্সের অর্থ সংগ্রহে বাধা দেওয়া বা দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করার নির্দেশ দিতে পারে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সাইবার নিরাপত্তা বিশ্লেষকরাও শঙ্কা প্রকাশ করেছেন। মুক্ত প্ল্যাটফর্মের নামে এআই চ্যাটবটের অনৈতিক ব্যবহার ও শিশুদের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে এখন নতুন করে প্রশ্ন উঠেছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় ৫ নভেম্বর শুরু হচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’
দেশের প্রযুক্তিনির্ভর অর্থনীতিকে এগিয়ে নিতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) আয়োজিত এ সামিটে দেশি-বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান, স্টার্টআপ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪২টি প্রদর্শনী স্টল থাকবে।
ঢাকায় ৫ নভেম্বর শুরু হচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’
চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ সেবনে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির পরামর্শে মৃগীরোগের ওষুধের মাত্রা কমিয়ে খিঁচুনিতে প্রাণ হারিয়েছেন ৩১ বছর বয়সী এক তরুণী।
চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ সেবনে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
টিএমজিবির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদ গঠন
দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয় সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের ডেপুটি এডিটর ও বাণিজ্য এবং অর্থনীতি বিভাগের প্রধান মো. মাসুদ রুমী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কুমার বিশ্বজিত রায়।
টিএমজিবির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদ গঠন
ভারত, নেপাল ও বাংলাদেশিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী বাংলা উইকিসম্মেলন
বাংলা ভাষায় মুক্ত জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করা, উইকিপিডিয়া সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্য নিয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হলো বাংলা উইকিসম্মেলন ২০২৬।
ভারত, নেপাল ও বাংলাদেশিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী বাংলা উইকিসম্মেলন
এআইয়ের কারণে একদিনে ৫০০ বিলিয়ন ডলার হারাল গুগল!
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সার্চ প্রযুক্তির প্রভাবে বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ার আশঙ্কায় বড় ধরনের ধাক্কা খেয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট।  বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য ১২ শতাংশের বেশি কমে যাওয়ায় একদিনে বাজারমূল্য থেকে ৫০০ বিলিয়ন ডলারের বেশি হারিয়েছে তারা। বুধবার প্রকাশিত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে অ্যালফাবেট জানায়, সেপ্টেম্বরের শেষ পর্যন্ত তিন মাসে তাদের আয় গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেড়ে ১২৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে বিজ্ঞাপন খাতে প্রত্যাশার তুলনায় কম আয় বিনিয়োগকারীদের হতাশ করেছে। অ্যালফাবেটের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা ফিলিপ শিন্ডলার জানান, গুগলের এআই মোড প্রচলিত সার্চের বিজ্ঞাপন আয়ে প্রভাব ফেলছে। এই প্রযুক্তিতে ব্যবহারকারীরা কথোপকথনের মাধ্যমে প্রশ্নের উত্তর পান। ফলে প্রচলিত সার্চ ফলাফলের পাশে প্রদর্শিত বিজ্ঞাপন থেকে আয় কমছে। এর প্রভাবে বুধবারের ৩ দশমিক ৯৭ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য বৃহস্পতিবার কমে দাঁড়ায় ৩ দশমিক ৪৬ ট্রিলিয়ন ডলারে। বিশ্লেষকদের মতে, এআই খাতে বিপুল বিনিয়োগের পাশাপাশি প্রতিষ্ঠিত ব্যবসার আয় ধরে রাখাই এখন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বড় চ্যালেঞ্জ। এদিকে এআই খাতে ব্যয় বাড়িয়েছে অ্যামাজন ও মাইক্রোসফটও। অ্যামাজনের শেয়ার ৬ শতাংশ কমেছে। অন্যদিকে মাইক্রোসফটের শেয়ার কমেছে ১ শতাংশেরও কম। বিশ্লেষকদের মতে, এআই থেকে শেষ পর্যন্ত কতটা আর্থিক সুফল পাওয়া যাবে, তা নিয়েই এখন বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ছে। আরটিভি/এসআর
এআইয়ের কারণে একদিনে ৫০০ বিলিয়ন ডলার হারাল গুগল!
আরও পড়ুন
মানুষের মতো রোবট বানাচ্ছে টেসলা
যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার ঘোষণা ইলন মাস্কের
উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন করলেন ইলন মাস্ক
‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, মাস্কের তীব্র বিদ্রুপ